Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Numerology (12-18 November): এই সপ্তাহে কার লাভ, কার ক্ষতি? দেখে নিন নিউমেরোলজি গণনা
Weekly Numerology Predictions in Bengali: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ২৫ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৭, ২+৫=৭।
এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

মূলাঙ্ক ১
এই সপ্তাহটি খুব একটা ভালো যাবে না। কাজের চাপ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত চাপের কারণে আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় ঠিকমতো মনোযোগ বসবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের দূরত্ব বাড়তে পারে। আপনি মানসিকভাবে খুব দুর্বল বোধ করবেন। এই সময়ে কোথাও অর্থ বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
মূলাঙ্ক ২
কর্মক্ষেত্রে নিজের কাজে পূর্ণ মনোযোগ দিন। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনাকে বড় কোনও দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। শিক্ষার্থীদের এই সপ্তাহটি ভালো যাবে না। পড়ালেখায় বড় বাধা আসতে পারে। জীবনসঙ্গী সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে খুব সাবধানে থাকুন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
মূলাঙ্ক ৩
অফিসে আপনার অবস্থান ঠিক থাকবে। এই সময়ে আপনি নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনাকে কিছু কঠিন কাজ দেওয়া হতে পারে। পার্টনারশিপ ব্যবসায় ভালো লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না।
মূলাঙ্ক ৪
এই সপ্তাহটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কর্মক্ষেত্রে আপনার উপর দায়িত্ব বেশি থাকবে। তবে আপনি আপনার সমস্ত দায়িত্ব খুব ভালোভাবে পালন করবেন। এই সময়ে আপনি আপনার কাজ নিয়ে বেশ সন্তুষ্ট হবেন। শিক্ষার্থীদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা শিক্ষকদের গাইডেন্স পাবেন। বিবাহিত জীবনে প্রেম-ভালোবাসা থাকবে। সিঙ্গেল জাতকদের প্রেম জীবন শুরু হতে পারে। এই সময়ে প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মূলাঙ্ক ৫
চাকুরিজীবীরা এই সপ্তাহে ভালো খবর পেতে পারেন। চাকরি পরিবর্তন করতে চাইলে, এই সময় বড় কোম্পানি থেকে অফার আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। শিক্ষার্থীদের এই সপ্তাহটি মোটামুটি কাটবে। সময় নষ্ট না করে আপনার পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দিন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অতিরিক্ত খরচ করলে সমস্যায় পড়বেন।
মূলাঙ্ক ৬
অফিসে কাজের চাপ কম থাকবে। আপনি পরিবারের জন্য পর্যাপ্ত সময় পেতে পারেন। এই সময়ে কোথাও বেড়াতে যেতে পারেন। চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাঁরা ভালো সুযোগ পাবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। শিক্ষার্থীরা এই সপ্তাহে শিক্ষা সংক্রান্ত কোনও ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
মূলাঙ্ক ৭
এই সপ্তাহটি শিক্ষার্থীদের ভালো যাবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি শুরু করার জন্য এই সময়টি অনুকূল নয়। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনাকে এর পরিণতি ভোগ করতে হতে পারে। ব্যবসায়ীদের খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই সময়ে আপনার হজম শক্তি কিছুটা দুর্বল থাকবে। তাই খাওয়াদাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখুন।
মূলাঙ্ক ৮
কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আপনি নিজের আলাদা পরিচয় পাবেন এবং আপনার সুনামও বৃদ্ধি পাবে। ব্যবসায় ভালো লাভ হবে। সপ্তাহের শেষে আপনি বড় সুযোগ পেতে পারেন। শিক্ষাক্ষেত্রে আপনার পারফরম্যান্স খুব ভালো হবে। যাঁরা চাকরি খুঁজছেন, এই সময়টি তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। লভ লাইফ ভালো কাটবে। আপনি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
মূলাঙ্ক ৯
ব্যবসায়ীদের এই সময়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ থাকবে। কোনও দায়িত্ব এড়িয়ে না গিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। শীঘ্রই আপনার উন্নতি হবে। শিক্ষার্থীরা সময়ের সদ্ব্যবহার করুন। এই সময়কালে আপনাকে আপনার আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। মাথাব্যথা ও ক্লান্ত বোধ করবেন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
