Weekly Numerology (10-16 September): কোন মূলাঙ্কের জাতকদের কেমন যাবে এই সপ্তাহ? দেখুন নিউমেরোলজি গণনা

Weekly Numerology Predictions in Bengali: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ১০ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ১, ১+০=১।

এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

Weekly Numerology

মূলাঙ্ক ১

ক্যারিয়ারে সাফল্য পাবেন। সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। এই সময়ে আপনার উন্নতি হবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ এই সময় ফেরত পাবেন। আপনার আয়ও বাড়তে পারে। লভ লাইফ ভাল যাবে।

মূলাঙ্ক ২

দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আপনার জীবনে নতুন কারুর প্রবেশ হতে পারে। পরিবারের সঙ্গে এই সময়টা খুব ভাল যাবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। অর্থ উপার্জনের একটি ভাল সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। এই সময়ে আপনি কাজ নিয়ে খুব ব্যস্ত থাকবেন।

মূলাঙ্ক ৩

এই সময় আপনার আচরণের জন্য আপনাকে সমালোচনার সম্মুখীন হতে হবে। তাই খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হবে। কোনও কাজে মন বসবে না। আর্থিক দিক দিয়ে এই সময়টি মোটামুটি যাবে।

মূলাঙ্ক ৪

পার্টনারশিপে ব্যবসা করা খুবই উপকারী হবে। আর্থিক লেনদেনের জন্য এই সময়টি উপযুক্ত। সপ্তাহের শেষে বড়সড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। এই সময়ে আপনি মানসিকভাবে খুব ভাল বোধ করবেন।

মূলাঙ্ক ৫

ক্যারিয়ার সংক্রান্ত দুশ্চিন্তা বাড়তে পারে। এই সময় আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। ঋণ পরিশোধের চাপও বাড়তে পারে। পরিবারের কারুর সঙ্গে আপনার মতভেদ হবে।

মূলাঙ্ক ৬

সন্তান সংক্রান্ত উদ্বেগ বাড়বে। তবে আপনাকে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। লভ লাইফ খুব ভাল কাটবে। আর্থিক দিক ঠিক থাকবে। সপ্তাহের শেষে ক্যারিয়ার সংক্রান্ত ভাল খবর পাবেন।

মূলাঙ্ক ৭

আদালতের সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাঁরা ভাল সুযোগ পাবেন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

মূলাঙ্ক ৮

কর্মক্ষেত্রে এই সময়টা ভাল যাবে না। আপনাকে কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে অর্থ সংক্রান্ত লেনদেন খুব সাবধানে করতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। সপ্তাহের শেষে স্বাস্থ্যের অবনতি হতে পারে।

মূলাঙ্ক ৯

আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময়ে আপনি অর্থ সংক্রান্ত বড় কাজও করতে পারেন। চাকুরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পাবেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। এই সময় আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, September 10, 2023, 15:34 [IST]
X
Desktop Bottom Promotion