Weekly Numerology (01-07 October): এই সপ্তাহে কাদের ভাগ্য খুলবে? দেখুন নিউমেরোলজি গণনা

Weekly Numerology Predictions in Bengali: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ১৭ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৮, ১+৭=৮।

এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, পয়লা অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

Weekly Numerology

মূলাঙ্ক ১

কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভাল যাবে। এই সময়ে আপনার কিছু মুলতুবি কাজ সম্পন্ন হবে এবং আর্থিক লাভও হতে পারে। এই সময়কালে পরিবারের কেউ অসুস্থ হতে পারেন। যে কারণে আপনার মানসিক চাপ বাড়বে। অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন, তবে এক্ষেত্রে আপনাকে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মূলাঙ্ক ২

ব্যবসায়ীদের এই সপ্তাহে ভাল লাভ হবে। তবে তাড়াহুড়ো করে কোনও নথিতে স্বাক্ষর না করাই ভাল। সপ্তাহের মাঝামাঝি সময়ে পরিবারের সঙ্গে ভ্রমণের সুযোগ পেতে পারেন। লভ লাইফে সমস্যা দেখা দেবে।

মূলাঙ্ক ৩

ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা দেখা দেবে। কর্মক্ষেত্রে ভাল ফল পাবেন। আপনার ভাল পারফরম্যান্সে উচ্চপদস্থ কর্মকর্তারা মুগ্ধ হবেন। সপ্তাহের শেষে অর্থ লাভ হবে।

মূলাঙ্ক ৪

এই সপ্তাহে আপনার হাতে নতুন সুযোগ আসতে পারে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে।

মূলাঙ্ক ৫

লভ লাইফ ভাল কাটবে। আপনি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসায়ীরা বকেয়া টাকা ফেরত পেতে পারেন। চাকুরিজীবীদের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে বড় ধরনের খরচ হতে পারে।

মূলাঙ্ক ৬

স্বাস্থ্য দুর্বল থাকবে। এই সময় অতিরিক্ত কাজের চাপ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সহযোগিতা পাবেন। এই সময়ের মধ্যে আয়ের নতুন উৎস পেতে পারেন।

মূলাঙ্ক ৭

এই সপ্তাহটি শিক্ষার্থীদের খুব ভাল যাবে। পরীক্ষায় দারুণ সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আপনাকে অলসতা ত্যাগ করে নিজের কাজে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে।

মূলাঙ্ক ৮

সন্তান সংক্রান্ত বড় উদ্বেগ থেকে মুক্তি পাবেন। চাকুরিজীবীরা এই সময় তাঁদের কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। ব্যবসায়ীদের দীর্ঘ দূরত্বে যাত্রা করতে হবে। সপ্তাহের শেষে কোনো ভালও খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মূলাঙ্ক ৯

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সঙ্গে এই সময়টা খুব ভাল কাটবে। আর্থিক সঙ্কট এড়াতে চাইলে আপনাকে আপনার ব্যয়ের সঠিক হিসাব রাখতে হবে। চাকুরিজীবীরা বসের সহযোগিতা পাবেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, October 1, 2023, 12:32 [IST]
X
Desktop Bottom Promotion