Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Numerology (08-14 October): কেমন যাবে এই সপ্তাহ? দেখুন নিউমেরোলজি গণনা
Weekly Numerology Predictions in Bengali: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ১৭ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৮, ১+৭=৮।
এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

মূলাঙ্ক ১
এই সপ্তাহে লভ লাইফ খুব ভালো কাটবে। আপনি আপনার সঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। চাকুরিজীবীদের উন্নতি হবে। এই সময়ে আপনি একটি বড় কোম্পানি থেকে অফার পেতে পারেন। সপ্তাহের শেষে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।
মূলাঙ্ক ২
শিক্ষার্থীদের এই সপ্তাহটি ভালো যাবে না। পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে বিতর্ক করা এড়িয়ে চলুন। এই সময়ে আপনার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
মূলাঙ্ক ৩
আজ আপনার পুরো ফোকাস আপনার লক্ষ্যের উপর থাকবে এবং আপনি আপনার কাজে সম্পূর্ণ ফোকাস রাখবেন। এই সময়ে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা আপনাকে দুর্দান্ত সাফল্য এনে দিতে পারে। ব্যক্তিগত জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
মূলাঙ্ক ৪
আজ আপনাকে দামী কোনও জিনিস না কেনার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি আর্থিক সঙ্কটে পড়বেন। লভ লাইফে।সমস্যা দেখা দেবে। আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে পারে। পেশাগত জীবনে ভালো ফলাফল পাবেন।
মূলাঙ্ক ৫
শিক্ষার্থীদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। যাঁরা উচ্চ শিক্ষা অর্জনের চেষ্টা করছেন, তাঁরা সাফল্য পেতে পারেন। লভ লাইফ ভালো যাবে। বৈবাহিক জীবনেও সুখ থাকবে। এই সময় আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে বেড়াতে যেতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে।
মূলাঙ্ক ৬
এই সময়টা চাকুরিজীবীদের ভালো যাবে না। পারফরম্যান্স খারাপ হতে পারে। আপনি আপনার চাকরি পরিবর্তন করার কথাও ভাবতে পারেন। লভ লাইফ ভালো কাটবে।
মূলাঙ্ক ৭
বৈবাহিক জীবনে সুখ বজায় রাখার জন্য, জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিষয়ে ঝগড়া করা এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের এই সময়টা খুব ভালো যাবে। পরীক্ষায় দারুণ সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করলে ভালো ফলাফল পাবেন।
মূলাঙ্ক ৮
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঘরোয়া সমস্যা সমাধানে আপনি আপনার প্রিয়জনের সহযোগিতা পাবেন। পেশাগত জীবনে ভালো ফল পাবেন। আপনার উন্নতি হবে। সপ্তাহের শেষে অর্থ লাভ হতে পারে। এই সময়ে আপনি ঋণ মুক্ত হতে পারেন।
মূলাঙ্ক ৯
এই সপ্তাহে স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। যে কারণে আপনি আপনার কাজে মনোযোগ বসাতে পারবেন না। ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
