Weekly Numerology (06-12 August): এই সপ্তাহে কী আছে আপনার ভাগ্যে? দেখুন নিউমেরোলজি গণনা

Weekly Numerology Predictions in Bengali: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ১৪ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৫, ১+৪=৫।

এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ৬ অগস্ট থেকে ১২ অগস্ট পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

Weekly Numerology

মূলাঙ্ক ১

কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রচুর প্রশংসা পাবেন। নতুন প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। এই সপ্তাহে নতুন বিনিয়োগ করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। এই সময় অনিদ্রায় ভুগতে পারেন।

শিক্ষার্থীরা এই সময় একটি নতুন কোর্সে ভর্তি হতে পারে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। অবিবাহিত জাতকদের সামনে বিয়ের প্রস্তাব আসতে পারে।

মূলাঙ্ক ২

এই সপ্তাহে অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে। ব্যবসা শুরু করতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। যাঁরা উচ্চশিক্ষার চেষ্টা করছেন, তাঁরা সুখবর পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। এই সময় কোথাও বিনিয়োগ করতে পারেন।

মূলাঙ্ক ৩

চাকুরিজীবীরা নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন। ব্যবসায়ীরা অফিস সংস্কারের জন্য ব্যয় করতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে। পরিবারের সঙ্গে সময়টা ভাল কাটবে।

মূলাঙ্ক ৪

এই জাতকরা অফিস পলিটিক্সের শিকার হতে পারেন। নতুন বিনিয়োগ পরিকল্পনা বাতিল হতে পারে। চাকরির জন্য অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে।

মূলাঙ্ক ৫

ব্যবসায়ীরা এই সময় নতুন পরিকল্পনা করতে পারেন। কোথাও অর্থ বিনিয়োগও করতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। মানসিকভাবেও আপনি বেশ ভাল বোধ করবেন।

মূলাঙ্ক ৬

আপনার কাজে মনোযোগ দিন। অফিসে গসিপ ও রাজনীতি থেকে সতর্ক থাকতে হবে। আপনার ব্যক্তিগত কথা কাউকে বলার আগে দশবার ভাবুন। ব্যবসায়ীরা এই সময়ে বড় সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্য ভাল থাকবে না। পেটের রোগে ভুগবেন। মেডিটেশন করলে উপকার পাবেন। পিএইচডি বা অন্য কোনও উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। মানসিকভাবে ভাল থাকবেন না। আর্থিক সমস্যাও বাড়তে পারে।

মূলাঙ্ক ৭

কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে। অফিস পলিটিক্স থেকে সতর্ক থাকুন। এই সপ্তাহে স্বাস্থ্য ভাল থাকবে। মানসিকভাবে ভাল থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। এই সময় নতুন বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন।

মূলাঙ্ক ৮

অফিসে আপনার উপর দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ীরা নতুন কৌশল তৈরি করতে পারবেন। স্বাস্থ্যের যত্ন নিন। জীবনসঙ্গীর দিকে খেয়াল রাখুন। পারিবারিক সমস্যার দেখা দিতে পারে।

মূলাঙ্ক ৯

ব্যবসায়ীরা এই সময় ভাল খবর পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন। শিক্ষার্থীরা ভাল ফল পাবেন। আপনার ক্রমাগত প্রচেষ্টা আপনার সম্পর্কের উন্নতি করতে পারে। পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, August 6, 2023, 11:00 [IST]
X
Desktop Bottom Promotion