Weekly Numerology (04-10 June): এই সপ্তাহে কার লাভ, কার ক্ষতি? দেখে নিন নিউমেরোলজি গণনা

সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ৩০ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৩, ৩+০=৩।

এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

Weekly Numerology Predictions For 04 June to 10 June 2023

মূলাঙ্ক ১
কর্মক্ষেত্রে অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটবে। চাকুরিজীবীদের উপর নতুন দায়িত্ব আসতে পারে। ব্যবসায়ীদের এই সময় যাত্রার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনার আয় বৃদ্ধি হতে পারে। পরিবারের সঙ্গে এই সময়টা খুব ভাল কাটবে।

মূলাঙ্ক ২
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভাল যাবে। নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় বড় লাভ হতে পারে। এই সময়ের মধ্যে একটি বড় চুক্তি ফাইনাল হতে পারে। চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আর্থিক বিষয়ে বেশি তাড়াহুড়ো করবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে। ব্যক্তিগত পরিস্থিতি ঠিকঠাক থাকবে। সপ্তাহের শেষটা আপনার জন্য খুব ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে দারুন সময় কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

মূলাঙ্ক ৩
নতুন কোনও কাজ শুরু করার জন্য এই সময়টি খুবই শুভ। আশানুরূপ ফলাফল পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। এই সপ্তাহে খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। সপ্তাহের শেষে কোনও ভাল খবর পাবেন।

মূলাঙ্ক ৪
এই সপ্তাহটি তেমন ভাল যাবে না। কাজের চাপ বাড়তে পারে। আপনি বেশ উদ্বিগ্ন থাকবেন। তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়তে পারে। এই সময়ে আপনাদের মধ্যে বিশ্বাসের অভাব দেখা দেবে। সপ্তাহের শেষে স্বাস্থ্য সমস্যা হতে পারে।

মূলাঙ্ক ৫
ভাগ্যের সঙ্গ পাবেন। কম পরিশ্রমে ভাল সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। এই সময়ে আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন। আয়ও বাড়বে। ব্যবসায় ভাল লাভ হবে। আদালতের কোনও মামলা থেকে রেহাই পেতে পারেন। আপনার পক্ষে সিদ্ধান্ত আসার প্রবল সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আপনাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে। যে সব শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তারা তাদের প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন।

মূলাঙ্ক ৬
এই জাতকদের সপ্তাহটি খুব ভাল কাটবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। লভ লাইফ খুব ভাল কাটবে। এই সময়ে আপনার স্বাস্থ্য ভাল থাকবে। মানসিক অবস্থাও বেশ ভাল থাকবে।

মূলাঙ্ক ৭
এই সময়ে আপনাকে খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। মনে অনেক ধরনের নেতিবাচক চিন্তা আসতে পারে এবং প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণে আপনার আত্মবিশ্বাসও কমে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া-ঝামেলা আরও বাড়বে। ব্যবসায়ীদের এই সপ্তাহটি ভাল যাবে না। বিরাট ক্ষতি হতে পারে।

মূলাঙ্ক ৮
শিক্ষার্থীদের চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। পড়াশোনায় মন বসবে না। চাকুরিজীবীরা অফিসে নিজের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের এই সপ্তাহে নতুন কোনও কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মূলাঙ্ক ৯
লভ লাইফ খুব ভাল কাটবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। আপনার আয় বাড়তে পারে। চাকরি হোক বা ব্যবসা, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। সপ্তাহের শেষে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পাবেন। আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, June 4, 2023, 12:52 [IST]
X
Desktop Bottom Promotion