Weekly Numerology (03-09 September): এই সপ্তাহে কার ভাগ্যে কী আছে? দেখে নিন নিউমেরোলজি গণনা

Weekly Numerology Predictions in Bengali: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ১০ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ১, ১+০=১।

এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

Weekly Numerology Predictions

মূলাঙ্ক ১

এই সপ্তাহটি খুব ভাল কাটবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে কোনও ভাল খবর পেতে পারেন। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। অর্থের অভাবে আপনার কোনও কাজ যদি আটকে থাকে, তবে এই সময়ের মধ্যে তা সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।

মূলাঙ্ক ২

লভ লাইফে সমস্যা দেখা দেবে। আপনার সঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। এই সপ্তাহে ব্যয় বাড়বে। কাজের জন্য দীর্ঘ যাত্রা করতে হতে পারে। এই যাত্রা খুবই লাভদায়ক হতে চলেছে।

মূলাঙ্ক ৩

চাকুরিজীবীরা দুর্দান্ত সুযোগ পেতে পারেন। এই সময়ের মধ্যে প্রেমের প্রস্তাব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শীঘ্রই আপনার প্রেম জীবন শুরু হবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। এই সময়ে অর্থ লাভ হতে পারে।

মূলাঙ্ক ৪

স্বাস্থ্য ভাল থাকবে না। চিকিৎসা ও ওষুধের জন্য অনেক টাকা খরচ হবে। জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিষয়ে বিতর্ক হতে পারে। আপনি যদি কোনও নতুন কাজ শুরু করতে চলেছেন, তবে আপনার পথে বড় বাধা আসতে পারে।

মূলাঙ্ক ৫

আদালত সংক্রান্ত বিষয়ের সমাধান হতে পারে। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির পরিবেশের উন্নতি হবে। গুরুজনরা আপনার প্রতি খুব খুশি হবেন। যাঁরা বিদেশী সংস্থায় কাজ করেন, এই সময়ে তাঁদের উন্নতি হবে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষেত্রে কোনও ধরনের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

মূলাঙ্ক ৬

পরিবারের সঙ্গে এই সময়টা খুব ভাল কাটবে। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। এই সময়ে আপনার আর্থিক সমস্যার সমাধান হতে পারে। তবে ভবিষ্যতে অর্থ সংক্রান্ত কাজ খুব ভেবেচিন্তে করুন। কর্মক্ষেত্রে এই সপ্তাহে নতুন সুযোগ পাবেন। আপনি আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচকতার জোরে দুর্দান্ত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।

মূলাঙ্ক ৭

কর্মক্ষেত্রে কাজের চাপ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে এবং আপনি কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। এই সময়ে আপনি অসহায় ব্যক্তিদের সাহায্য করবেন। ব্যক্তিগত জীবনে বড়সড় পরিবর্তন আসতে পারে। এই সময়ে আপনার কাছের কারুর সাহায্যে আপনার বড় সমস্যার সমাধান হবে।

মূলাঙ্ক ৮

স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনি মানসিকভাবেও বেশ ভাল বোধ করবেন। বাড়ির বড়দের কাছ থেকে গাইডেন্স পাবেন। বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। অবিবাহিত জাতকদের বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকুন।

মূলাঙ্ক ৯

আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে সাফল্য পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনারা একে অপরের সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, September 3, 2023, 11:05 [IST]
X
Desktop Bottom Promotion