Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Numerology (30 April-06 May 2023): 7 মূলাঙ্কের জাতকদের সপ্তাহের শুরুটা খুব ভাল হবে!
নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ১৬ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৭, ১+৬=৭।
এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

মূলাঙ্ক ১
এই মূলাঙ্কের জাতকদের সপ্তাহের শুরুটা তেমন ভালো হবে না। অপ্রয়োজনীয় কাজে আপনার অনেক সময় নষ্ট হবে। সপ্তাহের শেষে একজন সম্মানিত ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
মূলাঙ্ক ২
কর্মক্ষেত্রে এই সময়টি ভালো কাটবে না। সপ্তাহের শুরুতে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে পারেন। আপনার চলমান কিছু কাজ বন্ধ হয়ে যেতে পারে, তবে শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। এই সপ্তাহে বেকার জাতকরা চাকরির সুযোগ পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। অর্থ লাভ হতে পারে। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তান বড় সাফল্য পেতে পারে।
মূলাঙ্ক ৩
এই সময়ে আপনার আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। সহকর্মীদের সঙ্গে তর্ক-বিতর্ক হতে পারে। এই সপ্তাহে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে পরিবারের কারুর কাছ থেকে মূল্যবান উপহার পেতে পারেন।
মূলাঙ্ক ৪
এই জাতকদের সপ্তাহটি ভালো কাটবে। পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটবে। বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। চাকুরিজীবীরা এই সপ্তাহে কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
মূলাঙ্ক ৫
এই সপ্তাহে মানসিকভাবে ভালো বোধ করবেন না। মনে অনেক দুশ্চিন্তা থাকবে। এর প্রভাব আপনার কাজেও পড়বে। চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে আপনার অনেক কাজই অসম্পূর্ণ থেকে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
মূলাঙ্ক ৬
চাকরিজীবীদের এই সপ্তাহটি ভালো কাটবে না। ব্যবসায়ীদের এই সপ্তাহটি মোটামুটি কাটবে। আপনি আপনার ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
মূলাঙ্ক ৭
আপনি আপনার কঠোর পরিশ্রম এবং যোগ্যতার জোরে দুর্দান্ত সাফল্য অর্জন করবেন। কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। নিজের শরীরের দিকে খেয়াল রাখুন।
মূলাঙ্ক ৮
আর্থিক ক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভালো কাটবে। আয় বাড়তে পারে। ঋণ পরিশোধ করতে পারবেন। এই সময় কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফল শীঘ্রই পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে। স্বাস্থ্যের উন্নতি হবে।
মূলাঙ্ক ৯
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময় আপনার বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে। মানসিকভাবে খুব ভালো থাকবেন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications