Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Numerology (16 April to 22 April 2023): 4 এবং 7 মূলাঙ্কের জাতকদের দারুণ কাটবে এই সপ্তাহ!
নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বে জাতকের জন্ম তারিখ অনুযায়ী তার ভবিষ্যদ্বাণী করা হয়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ২৬ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৮, ২+৬=৮।
এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

মূলাঙ্ক ১ - লভ লাইফ ভালো কাটবে। বিবাহিত জীবনে ঝামেলা হতে পারে। এই সপ্তাহে ব্যয় বৃদ্ধি পেতে পারে। এই সময়ে আপনি কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীদের দৌড়াদৌড়ি করতে হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
মূলাঙ্ক ২ - এই সপ্তাহটি ব্যবসায়ীদের খুব ভালো যাবে। এই সময়ে ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। চাকুরিজীবীরা এই সময়ে খুব সতর্ক থাকুন। আপনি অফিস পলিটিক্সের শিকার হতে পারেন। এই সপ্তাহে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই রাশির সিঙ্গেল জাতক জাতিকারা মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন।
মূলাঙ্ক ৩ - স্বাস্থ্য ভালো থাকবে না। অবহেলা করবেন না, অন্যথায় আপনি কোনও গুরুতর রোগের কবলে পড়বেন। চাকুরিজীবীরা ক্রিয়েটিভ কিছু করার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে।
মূলাঙ্ক ৪ - ব্যবসায়ীদের কোনও নতুন চুক্তি ফাইনাল হবে এবং ভালো লাভ হবে। এই সপ্তাহে আপনার কোনও আটকে থাকা কাজও শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে এই সপ্তাহটি ভালো কাটবে। অর্থাভাব হবে না। আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
মূলাঙ্ক ৫ - যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তারা এই সময়ে ভালো সুযোগ পেতে পারেন। এই সপ্তাহে ব্যবসায়ীদের ভালো লাভ হবে। কম পরিশ্রমে ভালো লাভ হতে পারে। এই সপ্তাহে আপনাকে ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যায় পড়বেন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
মূলাঙ্ক ৬ - বেকার জাতকরা এই সপ্তাহে ভালো বেতনের চাকরি পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক ক্ষেত্রে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
মূলাঙ্ক ৭ - চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভালো কাটবে। আপনি নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা পুরানো আইনি ঝামেলা থেকে রেহাই পাবেন। এই সময়ে আপনার ব্যবসা বাধা-বিপত্তি ছাড়াই অগ্রসর হবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। সপ্তাহের শেষে আপনি অর্থ সংক্রান্ত লেনদেন করতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।
মূলাঙ্ক ৮ - আপনার আয় বাড়তে পারে। এ ছাড়াও, আপনি ঋণ মুক্ত হবেন। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। এই সময়ে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
মূলাঙ্ক ৯ - চাকুরিজীবীরা বড় প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন। এই সময়টি ব্যবসায়ীদের ভালো কাটবে না। অর্থাভাবের কারণে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজে বাধা আসবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications