Weekly Horoscope (28 January To 3 February): এই সপ্তাহ দারুণ কাটবে ৫ রাশির, রয়েছে ধন লাভের যোগ!

Weekly Horoscope in Bengali: জানুয়ারির শেষ সপ্তাহে বুধ মকর রাশিতে প্রবেশ করবে। সূর্য আগে থেকেই এই রাশিতে উপস্থিত। ফলে মকর রাশিতে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। এ ছাড়াও, এই সপ্তাহে বৃহস্পতি ভরণী নক্ষত্রের প্রথম পর্যায়ে প্রবেশ করবে। বুধ ও সূর্যের চতুর্থ দশম যোগ থাকবে।

জ্যোতিষ গণনা বলছে, এই সপ্তাহটা ৫ রাশির জাতকদের দারুণ কাটতে চলেছে। ভাগ্যের সঙ্গ পাবেন এই জাতকরা। আর্থিক লাভ হবে। পারিবারিক জীবন সুখে শান্তিতে কাটবে।

weekly horoscope

সিংহ রাশি

এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকারা সাফল্য লাভ করবেন। চাকুরিজীবীরা নতুন কোনও প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। ব্যবসায়ীদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। বড় লাভ হতে পারে। ব্যবসায়ীরা নতুন ডিল করতে পারেন। বিবাহিত জাতকদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। এই সপ্তাহে আপনি পেটের ব্যথায় ভুগতে পারেন।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের সপ্তাহটি খুব ভালো কাটবে। আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদের সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি আপনার সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটা খুব ভালো যাবে। বৈবাহিক জীবনে সুখ-শান্তি থাকবে।

মকর রাশি

সপ্তাহের শুরুতে মকর রাশির জাতকরা স্বস্তি পাবেন। দীর্ঘ দিন ধরে চলমান সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনাকে বড় কোনও দায়িত্ব দেওয়া হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। চাকুরিজীবীদের আয় বাড়তে পারে উৎস থাকবে। এই সপ্তাহে আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের এই সপ্তাহটা খুব ভালো কাটবে। আপনার সমস্ত কাজ সময়মতো শেষ হবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। যে ছাত্রছাত্রীরা প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা এই সময় কোনও ভালো খবর পেতে পারেন। ক্যারিয়ারে উন্নতি হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে।

মীন রাশি

মীন রাশির জাতকরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন এই সপ্তাহে। আপনি আপনার জীবনে আসা সমস্ত চ্যালেঞ্জিং পরিস্থিতি সাহসের সাথে মোকাবেলা করবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনি আপনার জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion