Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Love Horoscope: এই সপ্তাহে আপনার প্রেম জীবন কেমন কাটবে? দেখুন সাপ্তাহিক রাশিফল
ক্যারিয়ারে সাফল্য আমরা সবাই চাই। কিন্তু তার সঙ্গে জীবনে প্রেম-ভালোবাসা, রোম্যান্স না থাকলে জীবনটা যেন কেমন হয়ে যায়। কর্মজীবনে যতই সাফল্য আসুক না কেন, ভালোবাসার মানুষ সঙ্গে না থাকলে সবই বৃথা।
১৬ থেকে ২২ জুলাই, এই গোটা সপ্তাহে কোন কোন রাশির জীবনে ভালবাসার রং আরও গভীর হবে এবং কাদের লভ লাইফে সমস্যা দেখা দেবে, তা জেনে নিন এখানে।

মেষ রাশি
এই সপ্তাহে প্রেম জীবনে নানা সমস্যা দেখা দেবে। আপনার পরিবারের সদস্যরা আপনার সম্পর্ককে গুরুত্ব দেবে না, যে কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রতিকূল পরিস্থিতিতে আপনার সঙ্গী আপনার পাশে থাকবে। এই সপ্তাহে সঙ্গীর সঙ্গে সময় কাটান, তার আপনাকে প্রয়োজন। আপনি আপনার সঙ্গীর সঙ্গে বেড়াতে যেতে পারেন।
বৃষ রাশি
লভ লাইফ ভালো কাটবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে বেড়াতে যেতে পারেন। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে।
মিথুন রাশি
লভ লাইফ খুব ভালো কাটবে। সঙ্গীর সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। যদিও কিছু বিষয়ে আপনাদের দুজনের মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে। তবুও এই সময়টা ভালই কাটবে। আপনার সঙ্গী আপনাকে সব কাজে সহযোগিতা করবে। সঙ্গীর কাছ থেকে প্রচুর ভালবাসা পাবেন।
কর্কট রাশি
লভ লাইফ ভালো কাটবে না। আপনি আপনার সঙ্গীকে সন্দেহ করতে পারেন। পরিবারের সদস্যরাও আপনার সঙ্গীকে পছন্দ নাও করতে পারে। কেউ কেউ আপনার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করতে পারে। খুব ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত নিন, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে।
সিংহ রাশি
যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের এই সপ্তাহটি ভালো যাবে না। সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। আপনার সঙ্গী আপনার আচরণে বিরক্ত হবেন।
কন্যা রাশি
লভ লাইফ ভালো কাটবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে বেড়াতে যেতে পারেন। সঙ্গীকে মনের কথা বলার জন্য সময়টি অনুকূল।
তুলা রাশি
লভ লাইফ ভালো কাটবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভবিষ্যতের জীবনের জন্য পরিকল্পনা করতে পারেন। পরিবার পরিকল্পনার ভাবনা মাথায় থাকবে। ছোটোখাটো ঝগড়া হতে পারে। তবে এই সপ্তাহটি প্রেম-ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে অনুকূল।
বৃশ্চিক রাশি
যারা প্রেম-ভালোবাসার সম্পর্কে আছেন, তারা এই সপ্তাহে খুব সতর্ক থাকুন। কেউ আপনার সম্পর্কে ভাঙন ধরানোর চেষ্টা করবে। কারর কথায় বিশ্বাস না করাই ভালো। সঙ্গীর প্রতি আস্থা রাখুন। তার সঙ্গে সময় কাটান এবং তাদের মনের কথা বোঝার চেষ্টা করুন।
ধনু রাশি
লভ লাইফ ভালো কাটবে না। আপনার সঙ্গী অন্যের প্ররোচনায় আপনাকে সন্দেহ করতে পারে। যে কারণে ব্রেক আপের সম্ভাবনা দেখা দিতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে থেকে তার মনের সন্দেহ দূর করা এবং তার সঙ্গে সময় কাটানো ভালো হবে।
মকর রাশি
লভ লাইফ ভালো কাটবে। আপনার সঙ্গী আপনাকে তার মনের কথা বলতে পারেন। এই সপ্তাহে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। আপনার সঙ্গী আপনার কথাকে গুরুত্ব দেবেন।
কুম্ভ রাশি
লভ লাইফ ভাল কাটবে। সঙ্গীকে মনের কথা বলার জন্য এই সময়টি উপযুক্ত। এই সপ্তাহে আপনি আপনার সঙ্গীর সঙ্গে খুব ভালো সময় কাটাবেন।
মীন রাশি
লভ লাইফ ভালো কাটবে না। আপনার সঙ্গীকে অন্য কারুর সঙ্গে দেখে আপনার মনে তাদের সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে। যার কারণে আপনার জীবনে বড় সমস্যা দেখা দেবে। অন্যের কথায় বিশ্বাস করবেন না। সঙ্গীর সঙ্গে সামনাসামনি কথা বলুন। হতে পারে আপনার সঙ্গী আপনার সঙ্গে প্রতারণা করছে, তাই খুব সতর্ক থাকুন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications