Weekly Horoscope (07-13 January): কেমন যাবে আপনার সারা সপ্তাহ? দেখুন সাপ্তাহিক রাশিফল

Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।

আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ৭ জানুয়ারী থেকে ১৩ জানুয়ারী কোন রাশির কেমন কাটতে চলেছে।

Weekly Horoscope

মেষ রাশি

পারিবারিক ক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভালো যাবে। ঘরোয়া সমস্যাগুলি কমে যাবে। আর্থিক ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। অন্যথায় আপনার কষ্টার্জিত অর্থ সহজেই আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। ব্যয় কমান। আর্থিক লেনদেন ভেবেচিন্তে করা উচিত। এই সাত দিন চাকুরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়তে পারে। এই সময়ের মধ্যে আপনার করা কাজ প্রশংসিত হবে। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। তবে সপ্তাহের শেষে আপনি আপনার কঠোর পরিশ্রমের যথাযথ ফল পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: বৃহস্পতিবার

বৃষ রাশি

আর্থিক লাভ হবে। অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। নতুন বাড়ি, গাড়ি, জমিজমা কেনার জন্য এটি উপযুক্ত সময় নয়। চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের চাপ বাড়বে। পরিবারের জন্য পর্যাপ্ত সময় নাও পেতে পারেন। ব্যবসায়ীদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পাবেন। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে। এই সময়ে আপনার বাড়িতে কোনও নতুন সদস্যের প্রবেশ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: সোমবার

মিথুন রাশি

শিক্ষার্থীরা এই সপ্তাহে শিক্ষা সংক্রান্ত কোনও ভালো খবর পেতে পারেন। পড়াশোনায় মনোযোগ থাকবে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার ভাই-বোনদের সহযোগিতা পাবেন। আর্থিক সমস্যার সমাধান হবে। অফিসে প্রতিযোগিতা বাড়বে। আপনার উপর কাজের চাপ থাকবে। ব্যবসায়ীদের বাদ-বিবাদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আদালতের দ্বারস্থ হতে হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৮
শুভ দিন: শুক্রবার

কর্কট রাশি

সপ্তাহের শুরুটা ভালো যাবে না। এই সময়ে আপনার নিকটাত্মীয় বা বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। এই সপ্তাহে ব্যয় বাড়বে। আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটা খুব ভালো যাবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। সপ্তাহের শেষে আপনার পরিবারের কারুর স্বাস্থ্যের অবনতি হতে পারে। যে কারণে আপনি খুব চিন্তিত থাকবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: শনিবার

সিংহ রাশি

শিক্ষার্থীদের এই সপ্তাহটি ভালো যাবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টারত শিক্ষার্থীরাও তাঁদের প্রচেষ্টায় সাফল্য পাবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটা মোটামুটি যাবে। সপ্তাহের প্রথম দিনগুলিতে খরচ বেশি হবে, তবে তার পরে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ সঞ্চয় করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার আচরণ ঠিক রাখুন। নিজের কাজে মনোনিবেশ করুন। ব্যবসায়ীদের এই সময়টা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৭
শুভ দিন: মঙ্গলবার

কন্যা রাশি

সপ্তাহের শুরুটা খুব ভালো হবে। কোর্ট-কাছারির মামলা থেকে মুক্তি পেতে পারেন। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না। চাকুরিজীবীদের এই সময়টা ভালো যাবে। পদোন্নতি হতে পারে এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের এই সময়ের মধ্যে কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিশাল ক্ষতি হতে পারে। সপ্তাহের শেষে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩৩
শুভ দিন: বৃহস্পতিবার

তুলা রাশি

চাকুরিজীবীরা এই সময়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন এবং তাঁদের প্রশংসাও পাবেন, যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। এই সময়ে আপনার পারফরম্যান্সে বড় উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের কাজের জন্য যাত্রা করতে হতে পারে। ব্যবসায় বৃদ্ধি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। সপ্তাহের শেষে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার কাছের কাউকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। আপনি মানসিক চাপমুক্ত থাকবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: সোমবার

বৃশ্চিক রাশি

স্বাস্থ্যের দিক দিয়ে এই সপ্তাহটা ভালো যাবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। লভ লাইফ ভালো কাটবে। লভ ম্যারেজের ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। বৈবাহিক জীবনে সুখ-শান্তি থাকবে। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার প্রিয়জনের সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে প্রতিপক্ষের থেকে খুব সাবধান থাকুন। তাঁরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। ব্যবসায়ীরা এই সময়ে সাফল্য পেতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩৫
শুভ দিন: বুধবার

ধনু রাশি

ব্যবসায়ীদের খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় প্রতারণার শিকার হতে পারেন। নতুন ব্যবসায়ের প্রস্তাব পেলে তাড়াহুড়ো করবেন না। চাকুরিজীবীদের ​​এই সময়টা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আপনি আপনার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরে সমস্ত মুলতুবি থাকা কাজগুলি সম্পন্ন করতে পারবেন। এই রাশির বেকার জাতকরা একটি বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। খরচের সঠিক হিসাব রাখুন। সপ্তাহের শেষে আপনি আপনার বকেয়া টাকা ফেরত পেতে পারেন। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: রবিবার

মকর রাশি

সপ্তাহের শুরুটা ভালো যাবে না। এই সময়ে বাড়িতে তর্ক-বিতর্কের সম্ভাবনা রয়েছে। আপনার রাগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। খরচ বেশি হতে পারে। আর্থিক সংকটে পড়তে পারেন আপনি। আয় বাড়ানোর চেষ্টায় সফল নাও হতে পারেন। অফিসের সমস্ত কাজ মনোযোগ দিয়ে করুন। ব্যবসায়ীদের এই সময়কালে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন কোনও কাজ শুরু করার জন্য এটি উপযুক্ত সময় নয়। সুস্থ থাকতে ড়লে ওজন নিয়ন্ত্রণে রাখুন। নিয়মিত ব্যায়াম ও মেডিটেশন করুন। এর পাশাপাশি খাওয়াদাওয়া ঠিকমতো করতে হবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: শনিবার

কুম্ভ রাশি

আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটা ভাল যাবে। ব্যয় কমবে এবং দীর্ঘ সময় আটকে থাকা অর্থও ফেরত পেতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে অর্থ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। চাকুরিজীবীদের এই সপ্তাহটা খুব ভালো যাবে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটো ব্যবসায়ীরা সরকারি স্কিম থেকে লাভবান হবেন। জীবনসঙ্গীর সঙ্গে চলমান বিবাদের অবসান হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: মঙ্গলবার

মীন রাশি

এই রাশির ছাত্রছাত্রীদের সপ্তাহটা খুব ভালো যাবে। উচ্চ শিক্ষার জন্য করা প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে সপ্তাহটা মোটামুটি যাবে। আপনার ইতিবাচকতা এবং আত্মবিশ্বাস অফিসের সবাইকে মুগ্ধ করবে। ব্যবসায়ীরা সপ্তাহের মাঝামাঝি সময়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৪
শুভ দিন: বুধবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, January 7, 2024, 19:26 [IST]
X
Desktop Bottom Promotion