Weekly Horoscope (05-11 November): মেষ থেকে মীন, কোন রাশির কেমন কাটবে এই সপ্তাহ? দেখুন সাপ্তাহিক রাশিফল

Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।

আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর কোন রাশির কেমন কাটতে চলেছে।

Weekly Horoscope

মেষ রাশি

এই সময়ে বাড়ির পরিবেশ ভালো থাকবে না। পরিবারের সকলের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলুন। আর্থিক দিক দিয়ে এই সময়টি ভালো যাবে। তবে আপনাকে তাড়াহুড়ো করে আর্থিক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে এই সময়টা ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। কাজের চাপটা একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। সপ্তাহের শেষে স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: বুধবার

বৃষ রাশি

শিক্ষার্থীদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। যাঁরা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাঁরা সাফল্য পেতে পারেন। পছন্দের কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা পূরণ হতে পারে। চাকুরিজীবীদের এই সময়টা ভালো যাবে না। ব্যবসায় ভালো লাভ হতে পারে। সম্ভবত এই সপ্তাহে কাজের জন্য দীর্ঘ যাত্রা করতে হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। সপ্তাহের শেষে অর্থ লাভ হতে পারে। এই সময়ে আপনার চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: শুক্রবার

মিথুন রাশি

মিথুন রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। দীর্ঘদিন ধরে মুলতবি থাকা কাজ এই সময় শেষ হবে। আর্থিক লাভ হতে পারে। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করতে চান, এই সময়ের তাঁরা ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি আপনার প্রিয়জনের আচরণে পরিবর্তন লক্ষ্য করবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে আর্থিক লেনদেন করার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: রবিবার

কর্কট রাশি

আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুব ভালো যাবে। ঋণ পরিশোধে সফল হবেন। যদি নতুন কোনও কাজ শুরু করতে চলেছেন, সেক্ষেত্রে আপনি আপনার কাছের কারুর সাপোর্ট পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে তাঁদের প্রতিভা প্রদর্শনের সুবর্ণ সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। ভাই বা বোনের বিয়েতে কোনও বাধা থাকলে, তার সমাধান হতে পারে। লভ লাইফ ভালো যাবে না। এই সময়ের মধ্যে আপনার সঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৬
শুভ দিন: শুক্রবার

সিংহ রাশি

সপ্তাহের শুরুটা খুব ভালো হবে। সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে পিতার সাহায্যে আপনার কোনও বড় সমস্যার সমাধান হবে। অবিবাহিত জাতক জাতিকারা তাঁদের পছন্দের জীবনসঙ্গী পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে। আয় ভালো হবে। এ ছাড়া আপনি অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। কাজের জন্য আপনাকে দীর্ঘ দূরত্বে যাত্রা করতে হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৫
শুভ দিন: মঙ্গলবার

কন্যা রাশি

এই সময়ে আপনাকে খুব সাবধানে থাকতে হবে। আপনার শত্রুরা সক্রিয় থাকবে এবং আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে তারা। কাউকে অন্ধভাবে বিশ্বাস না করলেই ভালো। অফিসে কঠোর পরিশ্রম করতে হতে পারে। এই সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকেও চাপ আসবে। আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস অনুভব করবেন। চাকরি পরিবর্তন করার সিদ্ধান্তও নিতে পারেন। ব্যবসায় মোটামুটি লাভ হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। এই সময়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ নাও পেতে পারেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি মোটামুটি যাবে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৯
শুভ দিন: সোমবার

তুলা রাশি

ব্যবসায়ীরা যদি এই সময়ের মধ্যে কোনও নতুন কাজ শুরু করতে চলেছেন, তবে সঠিক কৌশল অবলম্বন করতে হবে। পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে, আপনার পথে বড় বাধা আসতে পারে। চাকুরিজীবীরা এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। মুলতবি কাজের চাপ বাড়বে। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজ নিয়ে অসন্তুষ্ট হবেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে। তবে বুদ্ধি করে খরচ করলে বড় সমস্যা হবে না। বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: শনিবার

বৃশ্চিক রাশি

কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভালো যাবে। ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীদের অগ্রগতিতে বাধা আসতে পারে। এই সময়ে কোনও কারণে আপনার পদোন্নতি আটকে যেতে পারে। এই সপ্তাহে ব্যয় বাড়তে পারে। আপনাকে সপ্তাহের শেষে টাকা ধার করতে হবে। জীবনসঙ্গীর আচরণে পরিবর্তন আসবে। ছোটোখাটো বিষয়ে তিনি রেগে যেতে পারেন। যে কারণে পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও তাঁর মতভেদ হতে পারে। এই সময় আপনি সর্দি, কাশিতে ভুগতে পারেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২৫
শুভ দিন: বৃহস্পতিবার

ধনু রাশি

স্বাস্থ্য ভালো থাকবে না। পেটের রোগে ভুগতে পারেন। যে সব ব্যবসায়ীরা ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার পরিকল্পনা করছেন, তাঁদেরকে প্রয়োজনের চেয়ে বেশি ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীদের এই সপ্তাহটি ভালো যাবে। এই সময়ে আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। নতুন কোনো দায়িত্বও পেতে পারেন। পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। টাকা নিয়ে বাড়িতে বিতর্ক হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: বুধবার

মকর রাশি

নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া এড়িয়ে চলুন, অন্যথায় আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। এই সপ্তাহটি অর্থের দিক দিয়ে খুব ভালো যাবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। অতীতে করা কোনও বিনিয়োগ থেকেও ভালো লাভ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সময়টি খুব ভালো যাবে। প্রিয়জনের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। ছাত্রছাত্রীরা এই সময়ে শিক্ষা সংক্রান্ত কোনও ভালো খবর পেতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩২
শুভ দিন: বৃহস্পতিবার

কুম্ভ রাশি

সপ্তাহের শুরুটা খুব ভালো যাবে। এই সময়ে বড় ধরনের আর্থিক লাভ হতে পারে। অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হবে। আপনি আপনার প্রিয়জনের জন্য অনেক কেনাকাটাও করবেন। জীবনসঙ্গীর ভালোবাসা ও সাপোর্ট পাবেন। যে কোনও প্রতিকূল পরিস্থিতি আপনারা একসঙ্গে মোকাবেলা করবেন। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। চাকুরিজীবীদের মন দিয়ে অফিসের কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে আপনার কঠোর পরিশ্রম আপনার সামনে সাফল্যের দরজা খুলে দিতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: সোমবার

মীন রাশি

চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুবই ভালো যাবে। অফিসে আপনি আপনার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সকলের মন জয় করবেন। ব্যবসায়ীরা বড় সুযোগ পেতে পারেন। ব্যবসায় বৃদ্ধি হবে। দীর্ঘ দূরত্বে যাত্রা করতে হতে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনি আপনার ভবিষ্যত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: মঙ্গলবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, November 5, 2023, 16:42 [IST]
X
Desktop Bottom Promotion