Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (04-10 February): আপনার কেমন যাবে গোটা সপ্তাহ? দেখুন সাপ্তাহিক রাশিফল
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
সপ্তাহের শুরুতে আপনার কোনও মুলতবি কাজ শেষ হতে পারে। যে কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে মনোযোগ দিয়ে আপনি আপনার কাজ করবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। সপ্তাহের শেষে যাত্রার যোগ রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বাড়তে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: সোমবার
বৃষ রাশি
চাকুরিজীবীদের সপ্তাহের শুরুটা খুব ভালো যাবে। অফিসে সিনিয়রদের সহযোগিতা পাবেন। সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়ীরা চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এই সময়ে আপনাকে আইনি বিষয়ে খুব সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আইনজীবীর কাছ থেকে আইনি পরামর্শ নেওয়ার এটাই উপযুক্ত সময়। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটা ভালো যাবে। খরচ কমবে এবং অর্থ সঞ্চয় করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। আপনাদের মধ্যে প্রেম-ভালোবাসা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৮
শুভ দিন: বুধবার
মিথুন রাশি
এই সপ্তাহটা মিথুন রাশির জাতকদের খুব ভালো যাবে। ব্যবসায়ীরা বিনিয়োগের সুযোগ পেতে পারেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও সফল হবে। চাকুরিজীবীদের উন্নতি হবে। আপনার প্রোমোশন হতে পারে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে আর্থিক লাভ হতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। সপ্তাহের শেষে সুখবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: শুক্রবার
কর্কট রাশি
কর্মক্ষেত্রে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করুন। ব্যবসায়ীদের এই সপ্তাহটা ভালো যাবে না। আশানুরূপ ফলাফল না পাওয়ায় আপনি বেশ হতাশ হতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: মঙ্গলবার
সিংহ রাশি
পারিবারিক জীবনে কোনও সমস্যা হতে পারে। এই সময়ে পরিবারের কারুর সঙ্গে আপনার মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা দেখা দেবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময়ে আপনাকে অর্থ সংক্রান্ত লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা সময়মতো অফিসের কাজ শেষ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের এই সময়টা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। সপ্তাহের শেষে বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ দিন: বৃহস্পতিবার
কন্যা রাশি
এই সপ্তাহে আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। যদি কারুর কাছ থেকে ঋণ নিয়ে থাকেন বা টাকা ধার নিয়ে থাকেন, তাহলে তা পরিশোধের চাপ আপনার ওপর বাড়বে। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে এই সময়ে আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়বে। ব্যবসায়ীদের যাত্রা করতে হতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: মঙ্গলবার
তুলা রাশি
ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে এবং পছন্দসই জায়গায় ট্রান্সফারও হতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা ভালো ফল পাবেন এই সপ্তাহে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে চলমান বিবাদের অবসান হবে। আর্থিক সঙ্কটে পড়তে না চাইলে এখন থেকেই আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: শনিবার
বৃশ্চিক রাশি
এই সময়ে আপনার প্রতিপক্ষ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহ খুব ভালো কাটবে। এই সময়ে আপনি ঋণ পরিশোধে সফল হবেন। পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হতে পারেন। ব্যবসায়ীদের কাজে বাধা আসতে পারে। চাকুরিজীবীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল না পাওয়ার কারণে আপনার আত্মবিশ্বাস কমে যাবে। চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩২
শুভ দিন: রবিবার
ধনু রাশি
সপ্তাহের শুরুটা তেমন ভালো হবে না। তবে সপ্তাহের মধ্যভাগে পরিস্থিতির উন্নতি হবে। এই সময়ে আপনি মানসিকভাবেও বেশ ভালো বোধ করবেন। অফিসে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীরা ভালো ফল পেতে পারেন। কোথাও বিনিয়োগ করে থাকলে, তা থেকে ভালো রিটার্ন আসতে পারে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩০
শুভ দিন: মঙ্গলবার
মকর রাশি
এই সময় আপনার আয় বাড়তে পারে বা আপনি বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরা তাদের ভালো পারফরম্যান্সের ভিত্তিতে সাফল্য লাভ করবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায়ীদের এই সপ্তাহটা খুব ভালো যাবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। জীবনসঙ্গীকে যথেষ্ট সময় দেবেন এবং আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক সমস্যার সমাধান হবে। সপ্তাহের শেষে সম্পত্তি সংক্রান্ত লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ দিন: বৃহস্পতিবার
কুম্ভ রাশি
এই সপ্তাহে পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। জীবনসঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকবে। এই সপ্তাহে খরচ বাড়বে। আপনাকে টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটা স্বাভাবিক যাবে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে খাওয়াদাওয়া ঠিকমতো করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: সোমবার
মীন রাশি
ব্যবসায়ীরা কোনও স্থগিত প্রকল্পের কাজ পুনরায় শুরু করতে পারেন। চাকুরিজীবীদের এই সপ্তাহটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি খুশি হবেন। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা এই সময়ে ভালো ফল পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। শীঘ্রই আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: বুধবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
