Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (31 December-06 January): কেমন কাটবে বছরের প্রথম সপ্তাহ? দেখুন সাপ্তাহিক রাশিফল
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারী কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের শুরুটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আপনি আপনার মুলতুবি কাজগুলি শেষ করার জন্য কঠোর পরিশ্রম করবেন। ব্যবসায় ভালো লাভ হবে। যাত্রার যোগ রয়েছে। চাকুরিজীবীরা পদোন্নতির ভালো খবর পেতে পারেন। ধনসম্পদ বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনি আপনার হারানো মূল্যবান জিনিসও ফিরে পেতে পারেন। ব্যস্ততার কারণে আপনি আপনার প্রিয়জনকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। সপ্তাহের শেষে স্বাস্থ্যের অবনতি হতে পারে। এই সময়ে আপনি খুব ক্লান্ত এবং দুর্বল বোধ করবেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৫
শুভ দিন: বৃহস্পতিবার
বৃষ রাশি
স্বাস্থ্য ভালো থাকবে। প্রতিদিন হালকা ব্যায়াম করা ভালো। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনাকে তাড়াহুড়ো করে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি কোনও প্রতারণামূলক পরিকল্পনায় আটকা পড়তে পারেন এবং আপনার বিশাল ক্ষতি হতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। এই সময়ে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। বাড়িতে চলমান ঝামেলার অবসান হবে। চাকুরিজীবীদের ট্রান্সফার হতে পারে। আয় বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসায়ীরা কোর্ট-কাছারির মামলায় সাফল্য পেতে পারেন। সপ্তাহের শেষে ঋণ মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: সোমবার
মিথুন রাশি
ব্যক্তিগত জীবনে চলমান সমস্যা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। এই সময়ে আপনার আচরণে কিছু পরিবর্তন আসবে। কাজে মনোযোগ দিতে পারবেন না। এই সপ্তাহটি শিক্ষার্থীদের খুব ভালো যাবে। পরীক্ষায় ভালো নম্বর পেতে পারেন। যদি উচ্চশিক্ষা সংক্রান্ত প্রচেষ্টা করে থাকেন, তবে আপনার সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের সপ্তাহের মাঝামাঝি সময়টা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। এই সময়ে কাজের চাপ বাড়বে। সপ্তাহের শেষে সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের হাতে বড় অর্ডার আসতে পারে। পার্টনারশিপ ব্যবসায় ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে না। আবহাওয়া পরিবর্তনের কারণে হাঁপানি রোগীদের সমস্যা বাড়তে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: মঙ্গলবার
কর্কট রাশি
সপ্তাহের শুরুটা ভালো যাবে না। স্বাস্থ্য সমস্যা হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময় খুব ভালো যাবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময় আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। প্রিয়জনের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাবেন। পরিবারের সদস্যদের ভালোবাসা এবং সাপোর্ট প্রতিকূল পরিস্থিতিতেও আপনার সাহস বাড়িয়ে তুলবে। চাকুরিজীবীরা সাফল্য পেতে পারেন। এই সময়ে বস আপনাকে কোনও কাজের দায়িত্ব দিতে পারেন। ব্যবসায়ীরা আদালতের দ্বারস্থ হতে পারেন। অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২২
শুভ দিন: বৃহস্পতিবার
সিংহ রাশি
আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। খরচ কমানো প্রয়োজন। অতীতে করা বিনিয়োগ থেকে ভালো লাভ হবে। এই সপ্তাহটা ব্যবসায়ীদের ভালো কাটবে। কাজে আসা বাধা দূর হবে। চাকুরিজীবীদের বিদেশ যাত্রার যোগ রয়েছে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, অন্যথায় প্রতারিত হতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। সপ্তাহের শেষে বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৬
শুভ দিন: শুক্রবার
কন্যা রাশি
ক্যারিয়ারের দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। তবে যে কাজই করুন না কেন, মনোযোগ দিয়ে করার চেষ্টা করুন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসায়ীদের দায়িত্ব বাড়বে। কাজের চাপ বাড়তে পারে। এই সময়ে কোনও কাজ অসম্পূর্ণ থেকে গেলে আপনারই ক্ষতি হবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। গুরুজনদের সাপোর্ট পাবেন এবং ছোটোরাও আপনাকে সম্মান করবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: শনিবার
তুলা রাশি
তুলা রাশির জাতকদের এই সপ্তাহটা মোটামুটি যাবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার কোনও মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে। চাকুরিজীবীরা সমস্যায় পড়বেন। বিশেষ করে আপনার চাকরি যদি অস্থায়ী হয়, তবে এই সময়টা আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। ব্যবসায়ীদের ভালো ভাবে চিন্তা করে কোনও সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যক্তিগত জীবনে অশান্তি চলবে। আপনি খুব একা বোধ করবেন। মানসিক উদ্বেগ বাড়বে। স্বাস্থ্যও ভালো থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৮
শুভ দিন: সোমবার
বৃশ্চিক রাশি
এই রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। মুলতবি কাজগুলো সম্পন্ন হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে ঋণ শোধ করতে সক্ষম হবেন। পার্টনারশিপ ব্যবসায়ীদের এই সপ্তাহটা ভালো যাবে না। পার্টনারের সঙ্গে ঝামেলা হতে পারে। চাকুরিজীবীরা এই সময়ে ভালো সুযোগ পেতে পারেন। আপনার পারফরম্যান্সে বড় উন্নতি হবে। বসও আপনার পারফরম্যান্স নিয়ে বেশ সন্তুষ্ট হবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: বুধবার
ধনু রাশি
আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটা ভালো যাবে। অর্থ লাভ হতে পারে। অর্থের অভাবে আপনার কোনও কাজ আটকে থাকলে, তা এই সময় শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাকে খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়বেন। এই সময়ে বাড়ির পরিবেশ ভালো থাকবে না। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটা ভালো যাবে না। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: রবিবার
মকর রাশি
আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির কারণে আপনি আর্থিক সংকটে পড়তে পারেন। পরিবারের কারুর স্বাস্থ্য দুর্বল থাকবে। ডাক্তার এবং ওষুধে প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ারবাজারের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা ভালো ফল পাবেন। বিনিয়োগের জন্য সময়টা অনুকূল। হঠাৎ করে চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সপ্তাহে ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। এই সময়ের মধ্যে কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্যে ফোকাস করতে হবে। লেখাপড়ার প্রতি গাফিলতি না করাই ভালো। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: শুক্রবার
কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে কাজের পাশাপাশি আপনার আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের এই সময়ে যাত্রা করতে হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময়ে কোনও দামী জিনিস কিনতে পারেন। সপ্তাহের শেষে অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যাবেন। সপ্তাহের শেষে আপনি একটু অলস বোধ করবেন। তবে আপনি আপনার সব দায়িত্ব ভালো ভাবে পালন করার চেষ্টা করবেন। এই সময়টা জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো কাটবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৪
শুভ দিন: সোমবার
মীন রাশি
বাড়িতে যদি কোনও বয়স্ক সদস্য থাকে তবে এই সময়ে তাঁর স্বাস্থ্যের যত্ন নিন, অন্যথায় তিনি অসুস্থ হতে পারেন। এই রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহটি খুব ভালো কাটবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা ভালো খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। বস আপনার কাজে খুশি হবেন। শীঘ্রই এর ভালো ফলাফল পেতে পারেন। এই সপ্তাহে ব্যবসায়ীদের ভালো লাভ হবে। অতীতে করা কোনও বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৭
শুভ দিন: শনিবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications