Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (30 July-05 August): এই সপ্তাহে কী ঘটবে আপনার জীবনে? দেখুন সাপ্তাহিক রাশিফল
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ৩০ জুলাই থেকে ০৫ অগস্ট কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
আর্থিকভাবে পরিস্থিতি ঠিক থাকবে না। ব্যয় বৃদ্ধির কারণে আর্থিক অনটন দেখা দিতে পারে। এই সময় আপনাকে ঋণ নিতে হবে। ব্যবসায়ীরা আশানুরূপ ফল না পেলে নতুন কিছু কৌশল তৈরি করা উচিত। ব্যবসায়িক পরিকল্পনা পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। এই সময়ে আপনার চোখের সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: শনিবার
বৃষ রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভালো যাবে। ভাগ্যের সঙ্গ পাবেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। ব্যবসায় ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে কোথাও যাত্রার সম্ভাবনা রয়েছে। আর্থিক স্থিতি ঠিক থাকবে। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: বৃহস্পতিবার
মিথুন রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আপনার প্রিয়জনের সহযোগিতা পাবেন। এই সময়ে আপনি নতুন প্রপার্টি বা গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। পিতার সাহায্যে আপনার এই ইচ্ছাও পূরণ হতে পারে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। আপনার প্রিয়জনরা আপনাকে নিয়ে খুব গর্বিত বোধ করবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে হঠাৎ কোনও অবাঞ্ছিত অতিথির আগমন আপনার খরচ বাড়িয়ে দিতে পারে। লভ লাইফ ভালো যাবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: রবিবার
কর্কট রাশি
এই সময়ে আপনি সক্রিয়ভাবে কোনও সামাজিক কাজে অংশগ্রহণ করবেন। আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং সমাজে আপনার অবস্থান মজবুত হবে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। আপনার পূর্ণ মনোযোগ থাকবে শুধুমাত্র আপনার কাজে। তবে কাজের পাশাপাশি আপনার পরিবারের জন্যও সময় বের করুন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। সপ্তাহের শেষে আটকে থাকা টাকাও ফেরত পেতে পারেন। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, গভীর রাত পর্যন্ত জেগে কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: শুক্রবার
সিংহ রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভালো যাবে। অনেক ভালো সুযোগ আসতে পারে। এই সুযোগগুলো হাতছাড়া না করাই ভালো। দাম্পত্য জীবনের পরিস্থিতি ঠিক থাকবে। এই সময়ে জীবনসঙ্গীর আচরণে ভালো পরিবর্তন আসবে। আপনাদের মধ্যে দূরত্ব কমতে পারে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। সপ্তাহের শেষে আপনি অর্থ সংক্রান্ত বড় কাজও করবেন। ভাই-বোনের সঙ্গে এই সময়টা খুব ভালো যাবে। তাঁদের পক্ষ থেকে কোনও সুখবর আসবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ দিন: বুধবার
কন্যা রাশি
আপনার আচরণ ঠিক রাখুন। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা রাখবেন না, অন্যথায় আপনি হতাশ হবেন। ব্যবসায়ীদের এই সময়ের মধ্যে দীর্ঘ দূরত্বে যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সম্ভব হলে পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করুন। এতে সম্পর্কের মধ্যে ভালোবাসা ও সখ্যতা বাড়বে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। এই সময় আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৭
শুভ দিন: শনিবার
তুলা রাশি
ক্যারিয়ারে উন্নতির সুযোগ আসবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। সরকারি চাকুরিজীবীদের আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। বেসরকারি চাকুরিজীবীদেরও উন্নতি হবে। পার্টনারশিপে ব্যবসা করছেন এমন জাতকদের এই সময়ে ভালো লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এ সময় বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৫
শুভ দিন: সোমবার
বৃশ্চিক রাশি
স্বাস্থ্য ভালো থাকবে না। খরচ বাড়তে পারে। যাঁরা বিদেশে চাকরী করার স্বপ্ন দেখছেন, তাঁদের পথে আসা সমস্ত বাধা দূর হবে। যাঁরা অনলাইন ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হবে। কাজের বৃদ্ধি সম্ভব।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: মঙ্গলবার
ধনু রাশি
লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে আপনাদের সম্পর্ক তিক্ত হতে পারে। বিবাহিত জাতকদেরও এই সময়টি ভালো যাবে না। আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব হবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। সপ্তাহের শেষে আর্থিক লাভ হতে পারে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি ভালো যাবে। আপনি নতুন কোনও দায়িত্ব পেতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা শুরু করতে চলেছেন, তাঁরা খুব বেশি তাড়াহুড়ো করবেন না। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ দিন: রবিবার
মকর রাশি
এই সপ্তাহটি ব্যবসায়ীদের মোটামুটি যাবে। কাজে তাড়াহুড়ো করবেন না। চাকুরিজীবীদের এই সময়টা ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। তবে অর্থ সংক্রান্ত লেনদেন করার সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনারা একসঙ্গে ঘরোয়া দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: সোমবার
কুম্ভ রাশি
ভাই বা বোনের বিয়েতে বাধা থাকলে, এই সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে। শীঘ্রই তাঁর জন্য ভালো বিয়ের প্রস্তাব আসতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে এই সময়ে অতিরিক্ত ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যত বেশি সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন, আপনার ভবিষ্যত ততই নিরাপদ হবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ নেবেন না। আপনার মন শান্ত রাখুন এবং পজিটিভ থাকুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে। সময়মতো খাবার খান এবং বিশ্রাম করুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: শুক্রবার
মীন রাশি
আপনাকে আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে কর্মক্ষেত্রে রাগ করা এড়িয়ে চলুন। পিতার স্বাস্থ্যের অবনতির কারণে আপনার উদ্বেগ বাড়তে পারে। আপনাকে হাসপাতালে যেতে হতে পারে। ওষুধের পেছনেও অনেক টাকা খরচ হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে, কাজের জন্য আপনাকে হঠাৎ যাত্রা করতে হতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা এই সময়কালে ভালো সুযোগ পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: বুধবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
