Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (30 April - 06 May): এই সপ্তাহটি কোন রাশির কেমন যাবে? দেখুন সাপ্তাহিক রাশিফল
কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।

মেষ রাশি
আপনার জীবনে নতুন মোড় আসতে চলেছে। এই সপ্তাহে সর্বক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। চাকুরিজীবীদের ইচ্ছা পূরণ হবে। আপনি একটি বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। জীবনসঙ্গীর সাহায্যে আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: বুধবার
বৃষ রাশি
জীবনসঙ্গীর সঙ্গে সমস্ত ঝামেলার অবসান হবে। আয়ের নতুন উৎস পাবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। কম পরিশ্রমে ভালো লাভ হবে। চাকুরিজীবীদেরকে তাদের প্রতিপক্ষের থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময় তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। সুস্থ থাকার জন্য, সময়মতো খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম করুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: মঙ্গলবার
মিথুন রাশি
বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। সন্তান বড় সাফল্য পেতে পারে। যে কারণে আপনি খুব খুশি হবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের কাজে বাধা আসতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের পার্টনারের সঙ্গে ঝামেলা হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: রবিবার
কর্কট রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভালো কাটবে না। হঠাৎ কাজের চাপ বেড়ে যাওয়ায় আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে। যে কারণে আপনি আপনার পারিবারিক জীবনেও মনোযোগ দিতে পারবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৬
শুভ দিন: মঙ্গলবার
সিংহ রাশি
এই সপ্তাহটি ব্যবসায়ীদের ভালো কাটবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগোতে পারে। চাকুরিজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ও বাড়বে। অবিবাহিত জাতকদের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। এই সপ্তাহে আয়ের চেয়ে খরচ বেশি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: শুক্রবার
কন্যা রাশি
এই সময়ের মধ্যে আপনার কথাবার্তা এবং ব্যবহার ঠিক রাখুন। বিশেষ করে, গুরুজনদের সঙ্গে ভালো ব্যবহার করুন। এই সময়ে ঘরের পরিবেশ ঠিক নাও থাকতে পারে। কর্মক্ষেত্রে আপনি কঠোর পরিশ্রম করবেন। অফিসে বস আপনার অনেক প্রশংসা করবেন। তিনি আপনাকে গুরুত্বপূর্ণ কোনও কাজের দায়িত্বও দিতে পারেন। ব্যবসায়ীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, এই সপ্তাহে তাদের ভালো লাভ হতে পারে। আর্থিক দিক দিয়ে সপ্তাহটি ভালো কাটবে। খরচ কম হবে। নিজের শরীরের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২২
শুভ দিন: সোমবার
তুলা রাশি
ব্যবসায়ীদের এই সময়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনও কাগজে সই করবেন না। অর্থ সংক্রান্ত লেনদেন করার সময় আরও সতর্ক থাকা উচিত। পারিবারিক বিষয় নিয়ে আপনি খুব চিন্তিত থাকবেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে ভালো কাটবে। অর্থ লাভ হবে এবং আয়ের নতুন উৎসও পেতে পারেন। সপ্তাহের শেষে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হবেন। এই সময়ে আপনার স্বাস্থ্যও খারাপ হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩০
শুভ দিন: শনিবার
বৃশ্চিক রাশি
যারা লভ ম্যারেজ করতে চান, এই সময় তাদের সম্পর্ক পরিবারের অনুমোদন পেতে পারে। বিবাহিত জাতকদের জীবনে সুখ, শান্তি থাকবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন। সপ্তাহের শেষে ভালো সুযোগ আসতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। সপ্তাহের শেষটা খুব ভালো কাটবে। বাইরে বেড়াতেও যেতে পারেন। এই সময়ে আপনার মানসিক চাপ কমবে এবং শারীরিকভাবেও ভালো থাকবেন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ দিন: বুধবার
ধনু রাশি
ছোটোখাটো বিষয়ে দুশ্চিন্তা করার অভ্যাসের কারণে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হবেন। এই অভ্যাসটি পরিবর্তন করার চেষ্টা করলেই ভালো। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। তবে অযথা ব্যয় করবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ দিন: বৃহস্পতিবার
মকর রাশি
সপ্তাহের শুরুতে খরচ বাড়বে। সন্তানদের শিক্ষার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। এ ছাড়াও, এই সময়ে বাড়ির সাজসজ্জা পরিবর্তনের জন্যও ব্যয় করতে পারেন। দাম্পত্য জীবনে অশান্তি চলবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে। কাজের চাপ বাড়ার কারণে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২১
শুভ দিন: শুক্রবার
কুম্ভ রাশি
চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। সহকর্মীদের সঙ্গে আপনার সমন্বয়ও ভালো হবে। সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। পার্টনারশিপ ব্যবসায়ীদের ভালো লাভ হবে। ব্যবসায় উন্নতি হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সপ্তাহে আপনার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্বাস্থ্যের উন্নতি হবে। এই সময়ে আপনার আটকে থাকা কাজও শেষ হবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৬
শুভ দিন: মঙ্গলবার
মীন রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভালো যাবে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। বেকার জাতকরা এই সপ্তাহে চাকরি পেতে পারেন। ব্যবসায়ীরা আয়ের বাড়তি উৎস পাবেন। অতীতে করা বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। ভাই-বোনের সঙ্গে এই সময়টা খুব আনন্দে কাটবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে অর্থ সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: রবিবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications