Weekly Horoscope (28 May-03 June): কেমন কাটবে গোটা সপ্তাহটা? কী আছে আপনার ভাগ্যে? দেখুন সাপ্তাহিক রাশিফল

কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।

আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ২৮ মে থেকে ০৩ জুন কোন রাশির কেমন কাটতে চলেছে।

Weekly Horoscope For 28 May To 03 June 2023

মেষ রাশি
ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিতে পারে। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। এই সময়টি ব্যবসায়ীদের খুব ভাল যাবে। আপনি যদি নতুন কাজ শুরু করতে চলেছেন, তবে এই সময়ে কোনও বাধা ছাড়াই আপনার কাজ শুরু হতে পারে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। মুলতবি কাজের চাপ বাড়তে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে। খারাপ স্বাস্থ্যের কারণে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৮
শুভ দিন: শুক্রবার

বৃষ রাশি
সপ্তাহের শুরুটা খুব একটা ভাল হবে না। এই সময়ে আপনি খুব চিন্তিত থাকবেন। মানসিকভাবে ভাল বোধ করবেন না। অর্থ সংক্রান্ত সমস্যা আরও বাড়তে পারে। আপনি যদি ঋণ নিয়ে থাকেন, তবে এই সময়ে তা পরিশোধের চাপ বাড়তে পারে। চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। অবহেলা করলে সমস্যায় পড়বেন। আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২
শুভ দিন: বুধবার

মিথুন রাশি
ব্যবসায়ীরা বিনিয়োগ করার সুযোগ পাবেন। যারা পার্টনারশিপে নতুন কাজ শুরু করতে চলেছেন, তাদের পরিকল্পনা এগিয়ে যাবে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। এই সময়ে দায়িত্ব বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপও বাড়বে। যে কারণে আপনি অনেক টেনশনে থাকবেন। আর্থিক দিক দিয়ে এই সময়টা ভাল কাটবে। আপনার সঞ্চিত পুঁজি আরও বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টি খুব ভাল কাটবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩২
শুভ দিন: মঙ্গলবার

কর্কট রাশি
শিক্ষার্থীদের এই সপ্তাহ খুব ভাল কাটবে। আত্মবিশ্বাস বাড়বে এবং পড়াশোনায় মনোযোগ বসবে। গুরুজন ও শিক্ষকদের সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায় ভাল লাভ হবে না। সপ্তাহের শেষে কোর্ট-কাছারির মামলার কারণে সমস্যায় পড়বেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার ভালবাসা ও সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১
শুভ দিন: সোমবার

সিংহ রাশি
চাকরির পরিস্থিতি ভাল থাকবে। এই সময়ে আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। বস আপনার প্রতি মুগ্ধ হবেন। ব্যবসায়ীদের এই সপ্তাহটি মোটামুটি কাটবে। সপ্তাহের শুরুতে খুব ব্যস্ত থাকবেন। কাজের জন্য আপনাকে দীর্ঘ যাত্রা করতে হতে পারে। এই সময়ে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনি চোখের সমস্যায় ভুগবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩০
শুভ দিন: শনিবার

কন্যা রাশি
দাম্পত্য জীবনে অশান্তি চলবে। ছোটোখাটো বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। কম পরিশ্রমে ভাল অর্থ পেতে পারেন। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভাল যাবে। চাকরি হোক বা ব্যবসা, আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। চাকুরিজীবীদের উন্নতি হবে। ব্যবসায়ীরা ঋণ পরিশোধে করতে পারবেন। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৭
শুভ দিন: মঙ্গলবার

তুলা রাশি
ব্যয় বাড়বে। যে কারণে আপনি অনেক সমস্যায় পড়বেন। চাকুরিজীবীরা অফিসে তাদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। ব্যবসায় ভাল লাভ হবে। ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে। এই সময়ে আপনি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২২
শুভ দিন: বৃহস্পতিবার

বৃশ্চিক রাশি
সপ্তাহের শুরুটা খুব ভাল হবে। এই সময়ে আপনার আর্থিক সমস্যার সমাধান হতে পারে। চাকুরিজীবীরা সুখবর পেতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের এই সময়ে একটু সতর্ক থাকতে হবে। পার্টনারের সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। পরিবারের সঙ্গে সময়টা খুব ভাল কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: বুধবার

ধনু রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভাল যাবে। ব্যবসায় অগ্রগতি হবে। চাকুরিজীবীরা বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। যারা বিদেশে চাকরি করতে চান, তাদের সামনে আসা বাধা-বিপত্তি দূর হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। বিবাহিত জীবনে প্রেম-ভালবাসা থাকবে। লভ লাইফ ভাল কাটবে। নিজের শরীরের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ দিন: রবিবার

মকর রাশি
লভ লাইফে সমস্যা দেখা দেবে। চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। কাজের চাপ বেশি থাকবে। এই সময়ে আপনার আত্মবিশ্বাস হ্রাস পাবে। ব্যবসায় ভাল লাভ হবে। তবে তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত কোনও কাজ করবেন না, তাহলে ক্ষতি হতে পারে। যে সব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা লাভের জন্য চেষ্টা করছেন, তারা সাফল্য পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। বুদ্ধি করে খরচ করুন। এই সময়ে আপনি নার্ভের সমস্যায় ভুগবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৬
শুভ দিন: সোমবার

কুম্ভ রাশি
চাকুরিজীবীরা সপ্তাহের শেষে ভাল খবর পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যা দূর হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ঘরের পরিবেশ খুব ভাল থাকবে। পিতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: বৃহস্পতিবার

মীন রাশি
পারিবারিক জীবনে সমস্যা দেখা দেবে। ভাই বা বোনের সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। যদি ভেবেচিন্তে ব্যয় করেন, তবে এই সময়ে আপনার বড় কোনও সমস্যার সমাধান হতে পারে। সরকারি চাকুরিজীবীদের বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের এই সপ্তাহটি মোটামুটি কাটবে। এই সময়ে আপনি ব্যাক পেনের সমস্যায় ভুগবেন। একটানা বসে কাজ না করাই ভাল।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ দিন: মঙ্গলবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion