Weekly Horoscope (28 January-3 February): এই সপ্তাহে কী ঘটবে আপনার জীবনে? দেখুন সাপ্তাহিক রাশিফল

Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।

আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি কোন রাশির কেমন কাটতে চলেছে।

Weekly Horoscope For 28 January to 3 February 2024

মেষ রাশি

এই সপ্তাহটা মেষ রাশির জাতকদের ভালো কাটবে। চাকুরিজীবীদের সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়ীরা ভালো ফল পাবেন। এই সময়ের মধ্যে কিছু নতুন কৌশলও তৈরি করবেন। সপ্তাহের শুরুর দিনগুলোতে খরচ বেশি হবে, তবে তার পরে অর্থ সঞ্চয় করার সুযোগ পাবেন। সপ্তাহের শেষে অর্থ লাভ হতে পারে। এই সময়কালে বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৪
শুভ দিন: বুধবার

বৃষ রাশি

কর্মক্ষেত্রে এই সপ্তাহটা ভালো যাবে। যদি বিদেশে গিয়ে চাকরি করতে চান বা বিদেশে আপনার ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন, তাহলে আপনার সামনে আসা সব বাধা-বিপত্তি দূর হবে। এই রাশির বেকার জাতকদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসায় লাভ হবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের এই সপ্তাহটা খুব ভালো যাবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: বৃহস্পতিবার

মিথুন রাশি

সপ্তাহের শুরুটা তেমন ভালো যাবে না, তবে এর পরের সময়টা দারুণ যাবে। ব্যবসায়ীরা সপ্তাহের মাঝামাঝি সময়ে প্রচুর লাভ করবেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও সফল হবে। চাকুরিজীবীরা এই সপ্তাহে ভালো ফল পেতে পারেন। বেতন সংক্রান্ত সমস্যার সমাধান হবে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। আপনাদের মধ্যে তর্ক হতে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটা ভালো যাবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হবে। দীর্ঘস্থায়ী কোনও রোগ থেকে মুক্তি পেতে পারেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: শুক্রবার

কর্কট রাশি

এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। তবে আপনি আশানুরূপ ফলাফল পাবেন। চাকুরিজীবীদের অফিসে খুব অ্যাক্টিভ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে কাজের চাপ একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে আপনার সমস্ত কাজ দ্রুত শেষ করতে হবে। সহকর্মীদের অতিরিক্ত বিশ্বাস না করলেই ভালো হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনি চোখের সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৭
শুভ দিন: মঙ্গলবার

সিংহ রাশি

এই সপ্তাহটা খুব ভালো যাবে। আপনি আপনার প্রিয়জনের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। কর্মক্ষেত্রে সপ্তাহটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আপনার দায়িত্ব বাড়তে পারে, তবে আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। যাঁরা অনলাইনে ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হবে। ব্যক্তিগত জীবনের সব সমস্যা দূর হবে। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: বৃহস্পতিবার

কন্যা রাশি

চাকুরিজীবীদের সপ্তাহের শুরুটা খুব ভালো যাবে। অফিসের সমস্ত কাজ সময়মতো শেষ করবেন। বসের প্রশংসা পাবেন এবং আপনার পদোন্নতিও হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতির হতে পারে। এই সময়ে ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: রবিবার

তুলা রাশি

এই সপ্তাহে খরচ বাড়তে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে না। চাকুরিজীবীদের বারবার একই ভুল না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পার্টনারশিপ ব্যবসায়ীদের তাদের পার্টনারের সঙ্গে বিবাদ হতে পারে। পার্টনারশিপ শেষ হতে পারে। পারিবারিক জীবন ভালো কাটবে। যদি কোনও কারণে আপনি আপনার পরিবার থেকে দূরে থাকেন, তবে এই সময়ে তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। স্বাস্থ্য দুর্বল থাকবে। অনিদ্রার সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: সোমবার

বৃশ্চিক রাশি

এই রাশির যে জাতকরা লভ ম্যারেজ করতে চান, তাঁদের ইচ্ছা পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বৈবাহিক জীবনে অশান্তি চলবে। জীবনসঙ্গীর সঙ্গে বিতর্ক হতে পারে। এই সময়ের মধ্যে বিনিয়োগ করলে, তা থেকে সঠিক ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফল পাবেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: শুক্রবার

ধনু রাশি

পারিবারিক জীবন সুখে শান্তিতে কাটবে। এই সময়ে আপনি আপনার দায়িত্বগুলি ভালো ভাবে পালন করবেন। আপনার বাবা-মা আপনাকে নিয়ে গর্ববোধ করবেন। অবিবাহিত জাতকদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। ব্যবসায়ীদের এই সপ্তাহটা স্বাভাবিক যাবে। এই সময়ে তেমন লাভও হবে না, আবার ক্ষতিও হবে না। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১
শুভ দিন: রবিবার

মকর রাশি

এই সপ্তাহটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। বকেয়া টাকা না পাওয়ার কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। সপ্তাহের শেষে অর্থ লাভের ভালো সুযোগ পেতে পারেন। এই সময়টি জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো যাবে। আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারবেন। লভ লাইফ ভালো যাবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪২
শুভ দিন: বুধবার

কুম্ভ রাশি

সপ্তাহের শুরুতে ব্যবসায়ীদের বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পার্টনারশিপে কোনও ব্যবসা শুরু করতে চান, তবে তাতে সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের তাদের পছন্দের জায়গায় বদলি হবে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে কাজের জন্য দীর্ঘ যাত্রা করতে হতে পারে। এই যাত্রা খুব লাভদায়ক হতে চলেছে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটা ভালো যাবে। তবে বেশি খরচ করলে সমস্যায় পড়বেন। বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। এই সময়ে আপনি আপনার পরিবারকে যথেষ্ট সময় দেবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ দিন: মঙ্গলবার

মীন রাশি

কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রম দিয়ে আলাদা পরিচয় তৈরি করতে সফল হবেন। এই সময়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় কোনও বাধা থাকলে, আজ আপনার সমস্যার সমাধান হতে পারে। সপ্তাহের শেষে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার সঙ্গীর সাপোর্ট পাবেন। লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে। সঙ্গীর প্রতি আপনার আস্থা বাড়ানো প্রয়োজন। আপনার অহেতুক সন্দেহ করার অভ্যাস আপনাদের মধ্যে দূরত্ব বাড়াতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। সন্তানের শিক্ষাক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: শনিবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, January 28, 2024, 16:36 [IST]
X
Desktop Bottom Promotion