Weekly Horoscope (27 August-02 September): এই সপ্তাহে কার ভাগ্যে কী আছে? দেখুন সাপ্তাহিক রাশিফল

Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।

আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ২৭ অগস্ট থেকে ২ সেপ্টেম্বর কোন রাশির কেমন কাটতে চলেছে।

Weekly Horoscope

মেষ রাশি

এই সপ্তাহটি মেষ রাশির জাতকদের ভাল কাটবে। এই সময়ে আপনি মানসিকভাবে খুব ভাল বোধ করবেন। কাজে মনোনিবেশ করতে পারবেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের এই সপ্তাহে ভাল লাভ হবে। আশানুরূপ ফলাফল পাবেন। ব্যবসা আরও এগিয়ে যাবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা এই সময়ে ভাল সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: শুক্রবার

বৃষ রাশি

শিক্ষার্থীদের এই সপ্তাহ খুব ভাল কাটবে। পড়াশোনায় মনোযোগ বসবে। শিক্ষকদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। খরচ বাড়তে পারে। আপনাকে ঋণ পরিশোধ করতে হতে পারে। কর্মক্ষেত্রে খুব পরিশ্রম করতে হবে। এই সময়ে, আপনি একজন বিশিষ্ট ব্যক্তির গাইডেন্স পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: বুধবার

মিথুন রাশি

সপ্তাহের শুরুটা ভালো হবে না। এই সময়ে পারিবারিক সমস্যা বাড়বে। আপনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হবেন। আপনাকে কোনও বড় সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কাজে মন বসবে না। আপনার কিছু কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। ব্যবসায়ীরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক দিয়ে এই সময়টি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: মঙ্গলবার

কর্কট রাশি

সপ্তাহের শুরুটা খুব ভাল হবে। এই সময়ে আপনি আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন। আপনার আত্মবিশ্বাস আপনাকে অনেক ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে মানসিকভাবে ভেঙে পড়বেন। ঘরোয়া সমস্যার কারণে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। ব্যবসায়ীরা কোর্ট-কাছারির বিষয়ে অবহেলা করবেন না। চাকুরীজীবীদের এই সপ্তাহটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। এই সময়ে কঠোর পরিশ্রম করতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৪
শুভ দিন: সোমবার

সিংহ রাশি

এই সপ্তাহে আপনার আয়ের চেয়ে বেশি খরচ হতে পারে। বেশি টাকা ধার করবেন না, তাহলে সমস্যায় পড়বেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। ভাই-বোনদের সঙ্গে এই সময়টা খুব ভাল যাবে। এই সপ্তাহে কোনও বড় সমস্যার সমাধান হবে। সপ্তাহের শেষে কোনও ধর্মীয় স্থানে যাবেন। এই সময়ে আপনি শারীরিক ও মানসিকভাবে বেশ ভাল বোধ করবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: শনিবার

কন্যা রাশি

এই সপ্তাহটি খুব ভাল যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভাল যাবে। আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। ব্যবসায় ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: সোমবার

তুলা রাশি

এই সপ্তাহটি তুলা রাশির জাতকদের ভাল যাবে না। খুব সাবধানে কথাবার্তা বলুন, অন্যথায় বিপদে পড়বেন। খরচ বেশি হবে। অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। আপনার পদোন্নতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২২
শুভ দিন: মঙ্গলবার

বৃশ্চিক রাশি

এই সপ্তাহে কিছু ক্ষেত্রে আশানুরূপ ফলাফল পেতে পারেন। আবার কিছু ক্ষেত্রে হতাশ বোধ করবেন। যাত্রার যোগ রয়েছে। অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে আপনি খুব ক্লান্ত বোধ করবেন। মানসিকভাবেও আপনি ভাল বোধ করবেন না। আপনি আপনার আর্থিক অবস্থা নিয়ে খুব চিন্তিত থাকবেন। অর্থের অভাবে আপনার কিছু কাজ ব্যাহত হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩১
শুভ দিন: রবিবার

ধনু রাশি

আর্থিক ক্ষেত্রে কোনও ধরণের ঝুঁকি নেবেন না, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। বাবা-মায়ের সঙ্গে ভাল সময় কাটবে। বাড়িতে যদি কোনও অবিবাহিত সদস্য থাকে, তাহলে এই সময়ে তাঁর বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। যে সব শিক্ষার্থীরা উচ্চশিক্ষা সংক্রান্ত প্রচেষ্টা করছেন, তাঁরা সাফল্য পাবেন। সপ্তাহের শেষে ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৭
শুভ দিন: বুধবার

মকর রাশি

ব্যবসায়ীদের এই সপ্তাহটি খুব ভাল যাবে। প্রত্যাশার চেয়ে বেশি লাভ হতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হবে। উচ্চ পদের পেতে পারেন। তবে আপনার উপর দায়িত্বও বাড়বে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়ে বাড়ির পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২৫
শুভ দিন: শনিবার

কুম্ভ রাশি

এই সপ্তাহটি ভালই যাবে। আপনার কোনও বড় সমস্যা দূর হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। লভ লাইফ ভাল যাবে। সঙ্গীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ভাল থাকবে। আপনি যদি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে প্রিয়জনের সাপোর্ট পাবেন। সপ্তাহের শেষটা খুব ভাল যাবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: বৃহস্পতিবার

মীন রাশি

জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝগড়া হতে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল যাবে। অর্থ সংক্রান্ত লেনদেন করার জন্য এই সময়টি উপযুক্ত নয়। যাঁরা সরকারি চাকরি করছেন, তাঁরা তাদের পরিশ্রমের ভাল ফলাফল পাবেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। সপ্তাহের শেষে স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: সোমবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, August 27, 2023, 13:00 [IST]
X
Desktop Bottom Promotion