Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (26 November-02 December): কেমন কাটবে এই সপ্তাহটি? দেখুন সাপ্তাহিক রাশিফল
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের এই সপ্তাহটা ভালো যাবে। সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। আপনি নিজের জন্য যথেষ্ট সময়ও পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে। স্বাস্থ্যের যত্ন নিন। দীর্ঘস্থায়ী কোনও রোগ থেকে মুক্তি পেতে পারেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: শুক্রবার
বৃষ রাশি
শিক্ষার্থীদের এই সপ্তাহটি ভালো যাবে না। এই সময়ে খুব ক্লান্ত এবং স্ট্রেস অনুভব করবেন। পড়াশোনায় মনোযোগ বসবে না। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে। খরচ কম হবে এবং আপনি আরও সঞ্চয় করতে পারবেন। সপ্তাহের শেষে অর্থ লাভ হতে পারে। ব্যবসায়ীরা ভালো সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদের এই সপ্তাহটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের চাপ বাড়বে। সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না। আপনার আচরণ ঠিক রাখুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে। খাওয়াদাওয়া ঠিক রাখুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: বুধবার
মিথুন রাশি
পার্টনারশিপ ব্যবসায়ীদের এই সপ্তাহে ভালো লাভ হবে। ব্যবসায় উন্নতি হবে। চাকুরিজীবীদেরও উন্নতির সম্ভাবনা রয়েছে। পদোন্নতি হতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনও আর্থিক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভেবেচিন্তে বিনিয়োগ করুন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: রবিবার
কর্কট রাশি
পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে ব্যয় বৃদ্ধি হতে পারে। চাকুরিজীবীরা ভালো ফলাফল পাবেন। ব্যবসায়ীরা আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। লভ লাইফ ভালো যাবে। আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। শীঘ্রই আপনার লভ ম্যারেজের ইচ্ছা পূরণ হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: শনিবার
সিংহ রাশি
সপ্তাহের শুরুটা ভালো যাবে না। এই সময়ে আপনি সুখবর পেতে পারেন। যাঁরা বিদেশে পড়াশোনা করতে চান, তাঁদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে না। আর্থিক ক্ষতি হতে পারে। এই সময় আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা পাবেন এবং আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। আপনি আপনার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে নিজের জায়গা তৈরি করতে সফল হবেন। ব্যবসায় লাভ হতে পারে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: বৃহস্পতিবার
কন্যা রাশি
আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে। অতীতে কোনও বিনিয়োগ করে থাকলে, তা থেকে দ্বিগুণ লাভ হতে পারে। বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। বিবাহিত জাতকদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২২
শুভ দিন: মঙ্গলবার
তুলা রাশি
এই সপ্তাহটি ব্যবসায়ীদের খুব ভালো যাবে। কোনও বড় সমস্যার সমাধান হবে। এই সময়ের মধ্যে ভালো লাভ হতে পারে। সরকারি চাকুরিজীবীরা এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি মোটামুটি যাবে। অর্থ সঞ্চয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে গুরুত্বপূর্ণ কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। পরিবারের কারুর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। মানসিকভাবে ভালো বোধ করবেন না। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: সোমবার
বৃশ্চিক রাশি
এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতকদের ভালো যাবে না। চাকুরিজীবীদের বিদেশ যাত্রার ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায়ীদের তাঁদের প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকতে হবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে না। বকেয়া টাকা না পাওয়ার কারণে বড় সমস্যায় পড়বেন। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। সুস্থ-সবল থাকার জন্য প্রতিদিন যোগব্যায়াম ও মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: শুক্রবার
ধনু রাশি
স্বাস্থ্য ভালো থাকবে। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তাঁরা এই সময়ে ভালো ফল পাবেন। আয়ের নতুন উৎস পেতে পারেন। শীঘ্রই সমস্ত সমস্যা দূর হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২
শুভ দিন: বৃহস্পতিবার
মকর রাশি
ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত নিন। সম্ভব হলে আপনার কাছের কেউ বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, এই সপ্তাহে তাঁদের হাতে ভালো অফার আসতে পারে। এই সপ্তাহটি আর্থিক দিক দিয়ে ভালো যাবে। সম্পত্তি সংক্রান্ত লাভ হতে পারে। এই সময়ের মধ্যে অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কাজও করবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও ঐক্য দেখা যাবে। বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩২
শুভ দিন: শুক্রবার
কুম্ভ রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। সময়মতো খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে আর্থিক লেনদেনের সময় খুব সতর্ক থাকা প্রয়োজন। এই সময়ে বাড়ির পরিবেশ ঠিক থাকবে না। টাকা নিয়ে বাড়িতে তর্ক হতে পারে। পিতার স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আপনারা একসঙ্গে ঘরোয়া দায়িত্ব পালন করবেন। অফিসে একসঙ্গে অনেকগুলি কাজ করবেন না। এতে কাজে অনেক ভুল হতে পারে। আপনার পারফরম্যান্স খারাপ হবে। এই সপ্তাহটি ব্যবসায়ীদের মোটামুটি যাবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৮
শুভ দিন: বুধবার
মীন রাশি
এই সপ্তাহে আপনার সামনে নতুন সুযোগ আসতে পারে। চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীনও হতে পারেন। অফিসের কাজ মনোযোগ দিয়ে করবেন। আপনার ভালো পারফরম্যান্স প্রশংসিত হবে। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিরা এই সময়ে আশানুরূপ ফলাফল পাবেন। ব্যবসায় উন্নতি হতে পারে। অনলাইন ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। বুদ্ধি করে খরচ করলে বড় কোনও সমস্যা হবে না। এই সময়ে আপনাকে টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টি খুব ভালো যাবে। আপনাদের মধ্যে প্রেম-ভালোবাসা বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: রবিবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
