Weekly Horoscope (26 March - 01 April): কেমন কাটবে এই সপ্তাহটি? দেখুন সাপ্তাহিক রাশিফল

এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? কারা পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? জেনে নিন এই সপ্তাহের রাশিফল থেকে।

Weekly Horoscope For 26 March To 01 April 2023

এই সপ্তাহের সাতটা দিন কেমন যাবে জানার জন্য চোখ রাখুন বোল্ডস্কাই বাংলার সাপ্তাহিক রাশিফলে।

মেষ রাশি

মেষ রাশি

কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। এই সময়ে আপনি আপনার পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারবেন। চাকরির পরিস্থিতি ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজ নিয়ে সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের লাভ হতে পারে। এই সময় আপনাকে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ১১

শুভ দিন: বুধবার

বৃষ রাশি

বৃষ রাশি

দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময় আপনাকে ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৫

শুভ দিন: শুক্রবার

মিথুন রাশি

মিথুন রাশি

স্বাস্থ্য ভালো থাকবে না। আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। সপ্তাহের শেষে কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। মানসিকভাবে এই সময়ে আপনি খুব ভালো থাকবেন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২

শুভ দিন: সোমবার

কর্কট রাশি

কর্কট রাশি

শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনায় মন বসবে না। মনে অনেক ধরনের নেতিবাচক চিন্তা আসতে পারে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভালো কাটবে। এই সময়ের মধ্যে আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টা খুব আনন্দে কাটবে। আপনারা একে অপরকে সময় দিতে পারবেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করতে পারেন। আপনি আপনার প্রতিটি সিদ্ধান্তে প্রিয়জনের সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১০

শুভ দিন: মঙ্গলবার

সিংহ রাশি

সিংহ রাশি

বিবাহিতদের এই সপ্তাহটি খুব ভালো কাটবে। জীবনসঙ্গীর কাছ থেকে ভালো খবর পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয় বাড়ানোর চেষ্টায় সাফল্য পেতে পারেন। চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে আপনার উপর দায়িত্ব বাড়বে। তবে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ২৭

শুভ দিন: বুধবার

কন্যা রাশি

কন্যা রাশি

চাকুরিজীবীদের এই সপ্তাহটি ভালো কাটবে না। আপনি চাকরি পরিবর্তনের কথাও ভাবতে পারেন। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের এই সপ্তাহে ভালো লাভ হবে। এই সময় আপনার চোখের সমস্যা হতে পারে। দীর্ঘক্ষণ ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে হলে চোখের সঠিক যত্ন নিন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২

শুভ দিন: সোমবার

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতকদের সপ্তাহের শুরুটা খুব ভালো হবে। এই সময়ের মধ্যে অর্থ সংক্রান্ত উদ্বেগ দূর হবে। ব্যবসায়ীদের পরিকল্পনায় বাধা আসতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২৫

শুভ দিন: বৃহস্পতিবার

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আর্থিক বিষয়ে ভালো ফলাফল পেতে পারেন। এই সময়ে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। অর্থ উপার্জনের ভালো সুযোগও পেতে পারেন। কর্মক্ষেত্রে সপ্তাহের প্রথম দিনগুলিতে ব্যস্ত থাকবেন, তবে তার পরের সময়টি ভালো কাটবে। এই সময় আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৬

শুভ দিন: মঙ্গলবার

ধনু রাশি

ধনু রাশি

বিদেশে যাওয়ার ভিসা নিয়ে কোনও সমস্যা হলে, এই সময় আপনার সমস্যার সমাধান হতে পারে। খরচ বাড়তে পারে। সপ্তাহের শেষে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। কাজের চাপ এবং দুশ্চিন্তা বৃদ্ধির কারণে এই সময়ে আপনার স্বাস্থ্যও খারাপ হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১৪

শুভ দিন: শুক্রবার

মকর রাশি

মকর রাশি

চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভালো কাটবে। কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে। যাঁরা বিদেশী কোম্পানিতে চাকরি করেন, এই সময়ের মধ্যে তাঁরা সমস্যায় পড়বেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। এই সময় উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৩৬

শুভ দিন: শনিবার

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে। যদি বাড়িতে বিবাহযোগ্য সদস্য থাকে, তবে তাঁর জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। শীঘ্রই আপনার বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন হবে। আয় বাড়তে পারে। পারিবারিক ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: পীচ

শুভ সংখ্যা: ৪

শুভ দিন: বৃহস্পতিবার

মীন রাশি

মীন রাশি

এই সপ্তাহে আপনি খুব ব্যস্ত থাকবেন। যাঁরা আমদানি-রপ্তানির ব্যবসা করেন, এই সপ্তাহে তাঁদের লাভ হবে। থেমে যাওয়া পরিকল্পনা আবার শুরু হতে পারে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম সফল হবে এবং পদোন্নতিও হতে পারে। সরকারি চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সপ্তাহে ব্যয় বৃদ্ধি হতে পারে। আপনাকে ঋণ নিতেও হতে পারে। পরিবারের কারুর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন, অন্যথায় অনেক বড় ঝামেলা হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৯

শুভ দিন: শনিবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, March 26, 2023, 8:00 [IST]
X
Desktop Bottom Promotion