Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (26 February - 04 March): এই সপ্তাহে কী ঘটবে আপনার জীবনে? দেখুন সাপ্তাহিক রাশিফল
এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? কারা পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? জেনে নিন এই সপ্তাহের রাশিফল থেকে।

এই সপ্তাহের সাতটা দিন কেমন যাবে জানার জন্য চোখ রাখুন বোল্ডস্কাই বাংলার সাপ্তাহিক রাশিফলে।

মেষ রাশি
ভেবেচিন্তে ব্যয় করুন, অন্যথায় আপনাকে টাকা ধার নিতে হতে পারে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হবেন। তবে আপনি সাহসের সাথে প্রতিটি সমস্যার মোকাবেলা করবেন এবং সাফল্যও পাবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। এই সময়ে আপনার স্নায়ু সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: শুক্রবার

বৃষ রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়ে বাড়ির কারুর কাছ থেকে ভালো খবর পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। ব্যবসায়ীরা ঋণ মুক্ত হতে পারেন। চাকুরিজীবীদের এই সপ্তাহটি মোটামুটি কাটবে। এই সময়ে আপনার চোট লাগতে পারেন। তাই খুব সতর্ক থাকুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: বুধবার

মিথুন রাশি
সপ্তাহের শুরুর দিনগুলিতে আপনি খুব ব্যস্ত থাকবেন। কাজের চাপ বেশি থাকবে, তবে তার পরের সময়টা ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। তাঁরা উচ্চ পদ পেতে পারেন। আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা শুরু করতে চান, তাঁরা সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২
শুভ দিন: রবিবার

কর্কট রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সপ্তাহে আপনার বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। তবে অর্থ সংক্রান্ত লেনদেনের জন্য এই সময়টি উপযুক্ত নয়। এই সপ্তাহটি ব্যবসায়ীদের খুব ভালো কাটবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। বস আপনার কাজ নিয়ে খুব অসন্তুষ্ট হবেন। আপনাকে দেওয়া কোনও দায়িত্বও ফিরিয়ে নেওয়া হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: সোমবার

সিংহ রাশি
সপ্তাহের শুরুটা ভালো হবে না। আপনি কোনও কিছু নিয়ে খুব চিন্তিত হবেন এবং অস্থির বোধ করতে পারেন। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। যত বেশি পরিশ্রম করবেন, ততই ভালো হবে। ব্যবসায়ীদের এই সপ্তাহে দীর্ঘ দূরত্বে যাত্রা করতে হতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: বুধবার

কন্যা রাশি
ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিপদে পড়তে পারেন। চাকুরিজীবীদের এই সপ্তাহে নিজেদের কাজে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। বসের নজর আপনার দিকেই থাকবে। তাই একটুও অসাবধান হলে সমস্যায় পড়তে পারেন। ব্যয় বাড়তে পারে। আর্থিক সংকটে পড়তে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: শনিবার

তুলা রাশি
যাঁরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, এই সময়ে তাঁরা ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের উন্নতি হতে পারে। তবে দায়িত্ব আরও বাড়তে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে না। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: সোমবার

বৃশ্চিক রাশি
লভ লাইফ খুব ভালো কাটবে। এই রাশির বিবাহিত জাতকদেরও এই সময়টি ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। ক্রমবর্ধমান কাজের চাপের কারণে আপনি খুব ক্লান্ত বোধ করবেন। চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। সপ্তাহের শেষে কোনও ভালো খবর পেতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ দিন: শনিবার

ধনু রাশি
কোর্ট-কাছারির বিষয়ে সাফল্য পেতে পারেন। আপনার পক্ষে সিদ্ধান্ত আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের এই সময়ে ভালো লাভ হতে পারে। আপনি সপ্তাহের শেষে বিনিয়োগ করতে পারেন। এই সময়টি জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক কাটবে। একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে ভালো কাটবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: বৃহস্পতিবার

মকর রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভালো কাটবে। আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। সপ্তাহের শেষে আপনাকে কাজের জন্য যাত্রা করতে হতে পারে। ঘরের পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: শুক্রবার

কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভালো কাটবে না। চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। অনেক ধরনের নেতিবাচক চিন্তাও আপনার মনে আসতে পারে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। কাজে বাধা আসবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ দিন: সোমবার

মীন রাশি
চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভালো কাটবে। আপনার পারফরম্যান্স দুর্দান্ত হবে। এই সময়ে ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন। এই সপ্তাহটি জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো কাটবে। আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে সুখবরও পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়ে আর্থিক লেনদেন না করাই ভালো। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: মঙ্গলবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications