Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope : কেমন কাটবে সপ্তাহের সাত দিন? দেখে নিন সাপ্তাহিক রাশিফল
এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? তা জানতে দেখুন সাপ্তাহিক রাশিফল।


মেষ রাশি
অবিবাহিতদের লভ লাইফ ভালই কাটবে। বিবাহিতদের জীবনও দারুণ কাটবে। সপ্তাহের শুরুর দিনগুলি ক্যারিয়ারের দিক দিয়ে চ্যালেঞ্জিং হবে। অফিসে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এই সময়ে অফিসে আপনার গোপন শত্রুরা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের আরও অপেক্ষা করতে হবে। সপ্তাহের শুরুর দিনগুলিতে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। যারা ব্যবসা করেন, এই সময় তাদের টাকা আটকে যেতে পারে। তবে সপ্তাহের শেষ দিনগুলোতে স্বস্তি মিলবে। এই সময়ে আপনি আপনার সন্তানের দিক থেকে ভাল খবর পেতে পারেন। কোর্ট-কাছারির বিষয়ে সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: বৃহস্পতিবার

বৃষ রাশি
সপ্তাহের শুরুতে পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে খুব সতর্ক থাকুন। ব্যবসায়ীদেরও এই সপ্তাহটি তেমন ভাল কাটবে না। এই সময়ে কোনও লেনদেন করার সময় খুব সতর্ক থাকুন, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: সোমবার

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি খুব ভাল কাটতে চলেছে। আপনার পরিকল্পনা করা সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। সপ্তাহের সূচনা হবে কোনও শুভ কাজের মাধ্যমে। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তারা এই সপ্তাহে ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। যারা দীর্ঘদিন ধরে ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন, তাদের ইচ্ছা এই সপ্তাহে পূরণ হতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদও এই সময়ে পারস্পরিক সম্মতিতে মিটে যেতে পারে। যারা বিদেশে ক্যারিয়ার গড়ার চেষ্টায় আছেন, তারাও এই সপ্তাহে ভাল সুযোগ পেতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: রবিবার

কর্কট রাশি
সিঙ্গল জাতক জাতিকাদের এই সময় বিয়ে ঠিক হতে পারে। এই সপ্তাহের শুরুটা ক্যারিয়ারের দিক দিয়ে একেবারেই ভাল কাটবে না। চাকুরিজীবীরা তাদের সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছেন, তারা ভাল ফল পাবেন। ব্যবসায়ীদের এই সময়টি খুব ভাল কাটবে। আপনি তীর্থযাত্রায় যেতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা এই সপ্তাহে ভাল খবর পেতে পারেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৩
শুভ দিন: সোমবার

সিংহ রাশি
সপ্তাহের শুরুতে ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না। এই সময়ে আনুষঙ্গিক খরচ অনেক বেড়ে যাবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ দিন: শনিবার

কন্যা রাশি
কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। সপ্তাহের শুরুতে ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। অতীতে করা বিনিয়োগ থেকে ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীদের সমস্ত কাজ যথাসময়ে সম্পন্ন হবে এবং তারা সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। বিদেশে কর্মরতদের এই সময়টি খুব ভাল কাটবে। এই সপ্তাহে সন্তান দিক দিয়ে কোনও ভাল খবর আসবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: শুক্রবার

তুলা রাশি
দাম্পত্য জীবন সুখে, শান্তিতে কাটবে। ব্যবসায়ীদের এই সপ্তাহে তাড়াহুড়ো করে কোনও বড় পদক্ষেপ নেওয়া উচিত নয়। অর্থ লেনদেনের ক্ষেত্রেও খুব সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে আপনি এমন একজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করবেন, যার সাহায্যে আপনার অনেক উপকার হবে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ দিন: রবিবার

বৃশ্চিক রাশি
সপ্তাহের শুরুতে কোনও সুখবর আসতে পারে। পরিবারে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। চাকুরিজীবীরা এই সপ্তাহে ভাগ্যের সঙ্গ পাবেন। অফিসের সিনিয়র এবং সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা এই সপ্তাহে ভাল সুযোগ পেতে পারেন। যারা জমি-বাড়ি বা গাড়ি কেনার কথা ভাবছেন, এই সপ্তাহে তাদের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারাও এই সপ্তাহে সাফল্য পেতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৮
শুভ দিন: মঙ্গলবার

ধনু রাশি
পারিবারিক সমস্যা বাড়তে পারে। আপনার উপর কাজের চাপ থাকবে, যে কারণে কেবল মানসিক নয়, শারীরিক ক্লান্তিও থাকবে। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। অফিসে আপনার গোপন শত্রুরা আপনাকে ঝামেলায় ফেলতে পারে, তাই খুব সতর্ক থাকুন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: শনিবার

মকর রাশি
মকর রাশির জাতকদের এই সপ্তাহটি খুব ভাল কাটবে। সপ্তাহের শুরুতে আপনার বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। লভ ম্যারেজে পরিবারের অনুমোদন পেতে পারেন। বিবাহিতদের দাম্পত্য জীবন সুখে কাটবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। এই সময়ে জমি-বাড়ি, গাড়ি ক্রয়-বিক্রয় সংক্রান্ত ইচ্ছাও পূরণ হতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাবে। এই সময়ে আপনি এমন একটি প্রকল্পে বিনিয়োগ করতে পারেন, যা থেকে ভবিষ্যতে বড় লাভ হবে। চাকুরিজীবীদের সপ্তাহটি ভালই কাটবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৫
শুভ দিন: শুক্রবার

কুম্ভ রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকুন। ব্যবসায়ীদের এই সময়টি খুব একটা ভাল কাটবে না। আর্থিক লেনদেন করার সময় খুব সতর্ক থাকুন, অন্যথায় আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৭
শুভ দিন: সোমবার

মীন রাশি
বাড়ির পরিবেশের উন্নত হবে। এই সপ্তাহে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। যারা দীর্ঘদিন ধরে প্রপার্টি বা গাড়ি কেনার কথা ভাবছেন, তাদের এই সপ্তাহটি ভাল কাটবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের এই সপ্তাহটি ভাল কাটবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের ভাল লাভ হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: বুধবার
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications