Weekly Horoscope (25 June-01 July): এই সপ্তাহে কার ভাগ্যে কী? দেখুন সাপ্তাহিক রাশিফল

Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।

আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ২৫ জুন থেকে ০১ জুলাই কোন রাশির কেমন কাটতে চলেছে।

Weekly Horoscope For 25 June To 01 July 2023

মেষ রাশি
এই সপ্তাহে ব্যবসায় ভাল লাভ হবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে যাবে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। কাজের চাপ বাড়তে পারে। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ভেবেচিন্তে ব্যয় করুন। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: বৃহস্পতিবার

বৃষ রাশি
এই সপ্তাহটি খুব ভাল কাটবে। ব্যবসায় ভাল লাভ হবে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। এই সময়ে উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: বুধবার

মিথুন রাশি
সপ্তাহের শুরুটা খুব ভাল কাটবে। এই সময়ে আপনি কোনও ভাল খবর পাবেন। বিদেশে গিয়ে চাকরি করার ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায় মোটামুটি লাভ হবে। ঘরের পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতার স্নেহ ও সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: শনিবার

কর্কট রাশি
এই সপ্তাহটি খুব একটা ভাল কাটবে না। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনাকে টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: সোমবার

সিংহ রাশি
সপ্তাহের শুরুটা খুব একটা ভাল হবে না। তবে এর পরের সময়টা ভাল যাবে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। পারিবারিক পরিস্থিতি খুব একটা ভাল থাকবে না। বাড়িতে তর্ক-বিতর্ক হতে পারে। বাড়ির বড়রা আপনার উপর খুব অসন্তুষ্ট হবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: শুক্রবার

কন্যা রাশি
লভ লাইফ ভাল কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। কর্মক্ষেত্রে এই সময়টি ভাল যাবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: বুধবার

তুলা রাশি
তুলা রাশির জাতকদের এই সপ্তাহটি মোটামুটি কাটবে। এই সময়কালে আপনি অনেক দুশ্চিন্তায় ঘিরে থাকবেন। কাজে মনোযোগ দিতে পারবেন না। ব্যবসায় ভাল লাভ হতে পারে। তবে খুব ভেবেচিন্তে তবেই নতুন কোনও কাজ শুরু করুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ দিন: রবিবার

বৃশ্চিক রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়িতে নতুন সদস্যের প্রবেশ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হবে। সরকারি চাকুরিজীবীদের উন্নতি হবে। আয়ও বাড়বে। খুচরা ব্যবসায়ীদের ভাল লাভ হবে। নতুন ব্যবসার প্রস্তাবও আসতে পারে। এই সময় আপনার দাঁতের সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: রবিবার

ধনু রাশি
কর্মক্ষেত্রে নিজের কাজে মনোনিবেশ করুন। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। শিক্ষার্থীরা গুরুজন এবং শিক্ষকদের কাছ থেকে গাইডেন্স পাবেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুব একটা ভাল যাবে না। ব্যয় বাড়তে পারে। এই সময়ে আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: মঙ্গলবার

মকর রাশি
চাকুরীজীবীদের এই সপ্তাহটি খুব ভাল কাটবে। কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ পাবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের এই সময়টি ভাল যাবে না। পার্টনারের সঙ্গে বিবাদ হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য ভাল থাকবে না। এই সময়ে ডাক্তার এবং ওষুধের জন্য প্রচুর অর্থ ব্যয় হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৫
শুভ দিন: শনিবার

কুম্ভ রাশি
ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। ব্যবসায় প্রসার ঘটবে এবং মার্কেটে আপনার অবস্থান আরও মজবুত হবে। চাকরিজীবীরা কোনও বড় কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: বৃহস্পতিবার

মীন রাশি
পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। ছোটোখাটো বিষয় উপেক্ষা করার চেষ্টা করুন, অন্যথায় আপনার বাড়ির শান্তি বিঘ্নিত হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। অর্থ লাভ হতে পারে। কর্মক্ষেত্রে আপনি আপনার সেরা পারফরম্যান্স দেবেন। সপ্তাহের শেষে স্বাস্থ্যের অবনতি হতে পারে।যার ফলে আপনার পরিকল্পনা ব্যাহত হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৫
শুভ দিন: সোমবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, June 24, 2023, 20:05 [IST]
X
Desktop Bottom Promotion