Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (25 - 31 Dec ) : কেমন কাটবে এই সপ্তাহটি? দেখুন সাপ্তাহিক রাশিফল
এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? কারা পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? জেনে নিন এই সপ্তাহের রাশিফল থেকে।


মেষ রাশি
এই সময়ে আপনার কোনও বড় সমস্যার সমাধান হবে। চাকরি হোক বা ব্যবসা, আপনি কাঙ্খিত ফলাফল পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সপ্তাহের শেষে কাজের জন্য কোথাও যাত্রা করতে হতে পারে। আপনি যদি আপনার আয়ের কথা মাথায় রেখে ব্যয় করেন তবে এই সপ্তাহে কোনও সমস্যা হবে না। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: সোমবার

বৃষ রাশি
সপ্তাহের শুরুতে আপনি কোনও বড় সমস্যায় পড়তে পারেন। আপনার স্বাস্থ্যও খারাপ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীরা কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না, অন্যথায় আগামী দিনে আপনার উপর কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের এই সময়ে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। সপ্তাহের শেষে কোনও ভালো খবর পেতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: বুধবার

মিথুন রাশি
এই সময়টি জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক কাটবে। আপনাদের মধ্যে তিক্ততা হ্রাস পাবে এবং আপনার বিবাহিত জীবনে আবার সুখ, শান্তি ফিরে আসবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, এই সময়ে তাদের ভালো লাভ হবে। চাকুরীজীবীদের এই সময়টি খুবই ভালো কাটবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৮
শুভ দিন: শুক্রবার

কর্কট রাশি
আর্থিক ক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভালো কাটবে। কম পরিশ্রমে ভালো টাকা আয় করতে পারেন। অর্থের অভাবে আপনার যে কাজ বন্ধ ছিল, এই সময়ে তা সম্পন্ন হবে। পরিবারের সঙ্গে এই সময়টা খুব ভালো কাটবে। অফিসে কাজের চাপ কম হবে এবং এই সময়ে আপনি উচ্চপদস্থ আধিকারিকদের প্রশংসাও পাবেন। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ দিন: মঙ্গলবার

সিংহ রাশি
এই সপ্তাহটি ব্যবসায়ীদের ভালো কাটবে না। এই সময়ের মধ্যে আপনার চলমান কিছু কাজ মাঝখানে আটকে যেতে পারে। আর্থিক ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে আর্থিক সংকটে পড়তে পারেন। চাকুরিজীবীদের এই সময় সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। সহকর্মী এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন। ক্রমবর্ধমান মানসিক চাপের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৫
শুভ দিন: শুক্রবার

কন্যা রাশি
এই সময়টি শেয়ারবাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের খুবই ভালো কাটবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল কাটবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে যথেষ্ট সময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৮
শুভ দিন: সোমবার

তুলা রাশি
ব্যবসায়ীরা ভালো সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকবে। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার মতবিরোধও হতে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো কাটতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এই সময়ের মধ্যে আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ দিন: শনিবার

বৃশ্চিক রাশি
সপ্তাহের শুরুর দিনগুলি আপনার ভালো কাটবে। এই সময়ে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। লভ লাইফ দারুন কাটবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: মঙ্গলবার

ধনু রাশি
এই সপ্তাহটি পারিবারিক ক্ষেত্রে খুব ভালো কাটবে। বাড়িতে চলমান বিবাদ শান্ত হবে এবং বাড়ির পরিবেশের উন্নতি হবে। এই সময়ে বাবা-মা আপনার উপর খুব খুশি হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি ভালো কাটবে। এই সময়ের মধ্যে আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। আপনি নিজের পারফরম্যান্স নিয়েও বেশ সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: শনিবার

মকর রাশি
এই সপ্তাহটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে। আপনার সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। চাকুরিজীবীরা অফিসে কোনও ভালো খবর পেতে পারেন। আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা এই সময়ের মধ্যে বড় গ্রাহকদের সঙ্গে ডিল করার সুযোগ পাবেন। সপ্তাহের শেষে ভালো লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনার বাড়িতে যদি কোনও বিবাহযোগ্য সদস্য থাকে তবে তাদের বিবাহ নিয়ে আলোচনা হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয় বাড়ানোর চেষ্টায় সাফল্য পেতে পারেন। চোখের যত্ন নিন, বিশেষ করে আপনি যদি দীর্ঘ সময় ধরে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন তবে চোখের প্রতি অবহেলা করবেন না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৬
শুভ দিন: রবিবার

কুম্ভ রাশি
আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আপনার সঞ্চিত মূলধন বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আয়ের নতুন উৎস পাবেন। চাকরি হোক বা ব্যবসা, এই সপ্তাহে আপনি নতুন সুযোগ পাবেন। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, এই সপ্তাহে তারা সুখবর পেতে পারেন। এই সময়টি জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো কাটবে। আপনাদের সম্পর্ক মজবুত হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: বুধবার

মীন রাশি
এই সপ্তাহটি চাকুরিজীবীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। অফিসে চলমান রাজনীতির বিষয়ে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। এই সময়ে কিছু সহকর্মী আপনার কাজে বাধা দিতে পারে। ব্যবসায়ীদের খুব পরিশ্রম করতে হবে। এই সময়ে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। বাড়ির কারুর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। এই সময়ে আপনাকে ডাক্তার এবং হাসপাতালে অনেক বার যেতে হবে। এই সপ্তাহে আপনার হাড় সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: বৃহস্পতিবার
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications