Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (24-30 September): কেমন কাটবে আগামী সাত দিন? কী আছে আপনার ভাগ্যে? জেনে নিন সপ্তাহের শুরুতেই
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়ে আপনি কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আপনি আপনার সিদ্ধান্তের সঠিক ফলাফলও পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি করতে হলে, আপনার ক্রমবর্ধমান ব্যয় কমান। কাউকে টাকা ধার দিয়ে থাকলে, সেই টাকা ফেরত পেতে আপনাকে অবশ্যই তাদের একবার মনে করিয়ে দিতে হবে, অন্যথায় আপনার টাকা দীর্ঘ সময়ের জন্য আটকে যেতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৫
শুভ দিন: মঙ্গলবার
বৃষ রাশি
এই সপ্তাহে যাত্রার যোগ রয়েছে। ব্যবসায়ীরা এই সময়ে সমস্যায় পড়তে পারেন। আপনার কিছু গুরুত্বপূর্ণ চুক্তি মাঝপথে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে শীঘ্রই আপনার সমস্যার সমাধান হবে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আপনার আয় বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টি ভাল কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২২
শুভ দিন: শুক্রবার
মিথুন রাশি
স্বাস্থ্য ভাল থাকবে না। এই সপ্তাহে আপনার ব্যয় বাড়তে পারে। আপনার উপর ঋণ পরিশোধের চাপ থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আপনাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। চাকুরিজীবীদের অফিসের কাজ মনোযোগ সহকারে করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের এই সময়টা মোটামুটি কাটবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩৪
শুভ দিন: বৃহস্পতিবার
কর্কট রাশি
আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। এই সময়ে ব্যয় বৃদ্ধি পেতে পারে। এ ছাড়াও, আপনার টাকা চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই এই সময়ে একটু সতর্ক থাকলে ভাল হয়। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পরিবারকে সময় দিন, অন্যথায় আপনাদের মধ্যে দূরত্ব বাড়তে পারে। সপ্তাহের মাঝামাঝি সময় ক্যারিয়ার সংক্রান্ত ভাল খবর পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৯
শুভ দিন: রবিবার
সিংহ রাশি
চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভাল যাবে। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার আয়ও বাড়তে পারে। ব্যবসায় উন্নতি হবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুব ভাল যাবে। আপনি বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনাদের মধ্যে ভালবাসা আরও বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: বুধবার
কন্যা রাশি
শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আপনার বিতর্ক হতে পারে। এই সময়কালে মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। অনেক ধরনের নেতিবাচক চিন্তা মাথায় আসতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনাকে কাজের জন্য দীর্ঘ যাত্রা করতে হবে। এই সময়টা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। অর্থ সংক্রান্ত কোনও কাজ মুলতবি থাকলে আজ তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩০
শুভ দিন: শনিবার
তুলা রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভাল যাবে। আপনার পারফরম্যান্সে উন্নতি হবে। পার্টনারশিপ ব্যবসায়ীদের এই সময়ে ভাল লাভ হতে পারে। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। ব্যক্তিগত জীবনে অশান্তি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। ছোটোখাটো বিষয়ে আপনাদের মধ্যে ঝগড়া হবে। এই সপ্তাহে অর্থ উপার্জনের সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: সোমবার
বৃশ্চিক রাশি
লভ লাইফ ভাল কাটবে। সঙ্গীর সহযোগিতা পাবেন। আপনি যদি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান, তবে পরিবারের অনুমোদন পেতে পারেন। এই সপ্তাহে আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। আর্থিক ক্ষতি হতে পারে। অর্থ সংক্রান্ত লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া, অন্যের পরামর্শে আর্থিক সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে এই সময় কঠোর পরিশ্রম করবেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা বড় কোম্পানি থেকে অফার পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৭
শুভ দিন: শুক্রবার
ধনু রাশি
যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, এই সপ্তাহে তাঁদের বড় কোনও সমস্যার সমাধান হবে। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা এই সপ্তাহে নতুন সুযোগ পাবেন। যাঁরা চাকরি পরিবর্তন করতে চান, তাঁরা অনেক ভাল অফার পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। এই সময় অর্থ লাভ হবে। সপ্তাহের শেষে জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। বাইরে কোথাও বেড়াতেও যেতে পারেন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২১
শুভ দিন: রবিবার
মকর রাশি
চাকুরিজীবীদের এই সপ্তাহটি ভাল যাবে না। অফিসে হঠাৎ কোনও বড় সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়ীদের এই সময়টা ভাল যাবে না। এই সময়ে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। মায়ের সঙ্গে এই সময়টা খুব ভালো যাবে। সপ্তাহের শেষে স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। ওষুধের জন্য প্রচুর অর্থ ব্যয় হবে এবং আপনার অনেক কাজও ব্যাহত হবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: বুধবার
কুম্ভ রাশি
এই সপ্তাহে আপনি মানসিক এবং শারীরিকভাবে খুব ভাল বোধ করবেন। অফিসে আপনার পারফরম্যান্স ভাল হবে। আপনি নিজেও আপনার কাজে বেশ সন্তুষ্ট থাকবেন। এই সময়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ছোটো ব্যবসায়ীদের এই সপ্তাহে ভাল লাভ হবে। আশানুরূপ ফলাফল পাবেন। বড় ব্যবসায়ীরা ভাল ফল পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে চলমান বিবাদের অবসান হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। বাইরের খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৫
শুভ দিন: শনিবার
মীন রাশি
এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য লাভজনক হবে। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করতে চান, এই সময়ের মধ্যে তাঁদের সব সমস্যার অবসান হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। বাড়িতে যদি কোনও বিবাহযোগ্য সদস্য থাকে, তাহলে তাঁর বিয়ে নিয়ে আলোচনা হবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: সোমবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
