Weekly Horoscope (24-30 December): এই সপ্তাহে কী ঘটবে আপনার জীবনে? দেখুন সাপ্তাহিক রাশিফল

Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।

আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর কোন রাশির কেমন কাটতে চলেছে।

Weekly Horoscope

মেষ রাশি

স্বাস্থ্য ভালো থাকবে না। এই সপ্তাহটি অর্থের দিক দিয়ে ভালো যাবে। অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন। বকেয়া টাকাও পেতে পারেন। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীদের এই সপ্তাহে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। সপ্তাহের শেষে ভালো আর্থিক লাভ হবে। এই সপ্তাহে জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: শনিবার

বৃষ রাশি

অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। এই সময়ে আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। যদি সম্প্রতি কোনও বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়ে থাকেন, তাহলে এই সময়ে ভালো খবর পেতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। লাভ হতে পারে। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। আর্থিক দিক দিয়ে এই সাতটি দিন খুব ভালো যাবে। সপ্তাহের শেষে অর্থ সংক্রান্ত ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: বুধবার

মিথুন রাশি

লভ লাইফ ভালো কাটবে। এই রাশির বিবাহিতদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। আপনাকে আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের উন্নতি হবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। সপ্তাহের শেষে যাত্রার যোগ রয়েছে। আপনার এই যাত্রা খুব শুভ হবে। যদি নতুন বাড়ি, জমি কেনার পরিকল্পনা করছেন, তবে আপনাকে আরও কিছুটা সময় অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২২
শুভ দিন: শুক্রবার

কর্কট রাশি

এই সময়টা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। সপ্তাহের শেষে হঠাৎ স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। ক্লান্তি, অনিদ্রা, মাথাব্যথায় ভুগতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। পড়ালেখায় কোনও বাধা থাকলে গুরুজন ও শিক্ষকদের সাহায্য নিন। আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: রবিবার

সিংহ রাশি

যাঁরা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন, এই সপ্তাহে তাঁদের কাছে ভালো অফার আসতে পারে। সপ্তাহের শেষে পদোন্নতির সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহটি ব্যবসায়ীদের খুব ভালো যাবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। সপ্তাহের শেষে স্বাস্থ্য দুর্বল থাকবে। আপনাকে পর্যাপ্ত বিশ্রাম করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৬
শুভ দিন: বৃহস্পতিবার

কন্যা রাশি

লভ লাইফ ভালো যাবে। দাম্পত্য জীবনে সুখ থাকবে না। জীবনসঙ্গী খুব ব্যস্ত থাকবেন। আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি মোটামুটি যাবে। চাকুরিজীবীরা ভালো সুযোগ পেতে পারেন। বস আপনাকে কাজের দায়িত্ব দিতে পারেন। ব্যবসায়ীদের এই সময়ে কোনও বেআইনী কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন। সুস্থ সবল থাকার জন্য প্রতিদিন যোগব্যায়াম ও মেডিটেশন করুন। এর পাশাপাশি ঠিকমতো খাওয়াদাওয়া করা প্রয়োজন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: সোমবার

তুলা রাশি

এই সপ্তাহটি তুলা রাশির জাতকদের ভালো যাবে না। পরিবারের কারুর স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। যে কারণে আপনি আপনার কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না। ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি স্বাভাবিক কাটবে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এভাবে ব্যয় করতে থাকলে ভবিষ্যত পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। আবহাওয়ার পরিবর্তনের কারণে আপনি সর্দি, কাশিতে ভুগতে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: সোমবার

বৃশ্চিক রাশি

এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতকদের খুব ভালো যাবে। ব্যবসায় লাভ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। সরকারী চাকুরিজীবীদের এই সময়ে খুব সতর্ক থাকতে হবে। যাঁরা প্রাইভেটে চাকরি করেন, তাঁদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে আপনি আর্থিক লাভবান হতে পারেন। এই সময়ে বাড়ির সাজসজ্জা পরিবর্তন করার জন্য কিছু কেনাকাটা করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২
শুভ দিন: বুধবার

ধনু রাশি

লভ লাইফ ভালো কাটবে। সিঙ্গেল জাতকরা প্রেমের প্রস্তাব পেতে পারেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি মোটামুটি যাবে। আপনার আয় ভাল হবে, তবে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে আপনাকে ঋণ নিতে হতে পারে। ব্যবসায়ীদের কোনও চুক্তি আটকে যেতে পারে। আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যে ভালো থাকবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: শনিবার

মকর রাশি

এই সপ্তাহে আপনি কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আলাপ করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রের সব দায়িত্ব ভালোভাবে পালন করবেন। বেতন সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। শিক্ষার্থীদের এই সপ্তাহটি ভালো যাবে। শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি স্বাভাবিক যাবে। আর্থিক লেনদেন করার জন্য এই সময়টা উপযুক্ত নয়। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: শুক্রবার

কুম্ভ রাশি

সামাজিক কাজে আপনার সম্মান বাড়বে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। অফিসে কোনও বড় দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। সপ্তাহের শেষে আর্থিক লাভ হতে পারে। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: মঙ্গলবার

মীন রাশি

সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। ব্যবসায়ীদের প্রত্যাশার চেয়ে দ্বিগুণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে বড় চুক্তি ফাইনাল হতে পারে। চাকুরিজীবীদের সময়মতো অফিসের কাজ শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। সপ্তাহের শেষে তীর্থ যাত্রার সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে না। খাওয়াদাওয়া ঠিকমতো করুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: বুধবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, December 24, 2023, 19:11 [IST]
X
Desktop Bottom Promotion