Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (23-29 July): এই সপ্তাহে কী ঘটবে আপনার জীবনে? দেখুন সাপ্তাহিক রাশিফল
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
স্বাস্থ্য ভালো থাকবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে কাজের জন্য কোথাও যাত্রা করতে হতে পারে। এই যাত্রা খুবই লাভদায়ক হতে চলেছে। আর্থিক দিক দিয়ে এই সাত দিন ভালো যাবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। অর্থ সম্পর্কিত বড় লেনদেনও করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টা খুব ভালো যাবে। একে অপরের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ দিন: বুধবার
আজকের বৃষ রাশিফল
আর্থিক দিক দিয়ে এই সময়টা ভালো যাবে না। অপ্রয়োজনীয় ব্যয় করবেন না, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি তাঁর সঙ্গে ভালো সময় কাটাবেন। পিতার কাছ থেকে ভালো পরামর্শ পেতে পারেন। ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৬
শুভ দিন: শুক্রবার
আজকের মিথুন রাশিফল
শিক্ষার্থীদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। পরীক্ষায় ভালো ফল পেতে পারেন। আপনার ইচ্ছা পূরণ হবে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গী আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবে। স্বাস্থ্য ভালো যাবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: সোমবার
কর্কট রাশি
সন্তানের প্রতি মনোযোগ দিন। এই সময়ে তাদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করুন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আটকে থাকা টাকা না পাওয়ার কারণে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। খুব শীঘ্রই আপনার এই সমস্যার সমাধান হবে। সরকারি চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়তে পারে। এই সময়ে আপনাকে আপনার কাজে পুরোপুরি মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩২
শুভ দিন: মঙ্গলবার
সিংহ রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। খরচ বাড়তে পারে। সন্তানের শিক্ষার জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। এই সময়ে আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব হবে। কাজের চাপ বাড়তে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ দিন: শনিবার
কন্যা রাশি
আর্থিক পরিস্থিতি ঠিক রাখার জন্য ভালো সুযোগ পাবেন। শীঘ্রই আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর উপর আস্থা বাড়ান। আপনার অকারণে সন্দেহ করার অভ্যাস দাম্পত্য জীবনে সমস্যা বাড়াতে পারে। চাকুরিজীবীদের এই সময়টা খুব ভালো যাবে। ব্যবসায় লাভ হবে। বিনিয়োগ করার জন্য এটাই সঠিক সময়। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: বুধবার
তুলা রাশি
পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। এই সময়ে বাড়িতে ঝগড়া হতে পারে। আপনাকে বিতর্ক না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ভুল বোঝাবুঝি আরও বাড়বে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি মোটামুটি কাটবে। আপনার আয় অনুযায়ী খরচ করুন। সপ্তাহের শেষে আপনার বড় কোনও খরচ হতে পারে। ক্যারিয়ার নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: সোমবার
বৃশ্চিক রাশি
শিক্ষার্থীদের এই সপ্তাহটি ভালো যাবে না। পড়াশোনার চাপ বাড়বে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: শুক্রবার
ধনু রাশি
আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুব ভালো যাবে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। এছাড়াও, আপনি আয়ের নতুন উত্সও পাবেন। চাকুরিজীবীরা এই সপ্তাহে ব্যস্ত থাকবেন। তবে আপনি সঠিক সময়ে আপনার সমস্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। শীঘ্রই আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফলও পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। এই সময়ে আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৭
শুভ দিন: রবিবার
মকর রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভালো যাবে। আপনি অনেক নতুন সুযোগ পাবেন। আপনি আপনার সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়ে পিতার সাহায্যে আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আর্থিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। লভ লাইফ ভালো কাটবে না। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৮
শুভ দিন: সোমবার
কুম্ভ রাশি
এই সময়ে আপনি ছোটোখাটো বিষয়ে রেগে যেতে পারেন। আপনার প্রিয়জনের সঙ্গে ঝামেলা হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে না। আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসায়ীদের এই সপ্তাহটি মোটামুটি যাবে। এই সময় আপনি পেটের রোগে ভুগবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: মঙ্গলবার
মীন রাশি
কর্মস্থলে কোনও সম্মানিত ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে। এই সাক্ষাৎ আপনার জন্য খুবই উপকারী হবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের এই সপ্তাহটি খুবই ভালো যাবে। ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়টি জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো যাবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। সপ্তাহের শেষে পরিবারের কারুর কাছ থেকে ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: বৃহস্পতিবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications