Weekly Horoscope (23 - 29 April): বৃষের ব্যবসায় উন্নতি, মীনের আর্থিক অবনতি! আপনার কেমন কাটবে এই সপ্তাহ?

কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।

Weekly Horoscope For 23 April To 29 April 2023

মেষ রাশি
গৃহস্থ জীবনে সুখ, শান্তি বজায় থাকবে। এই সময়টা জীবনসঙ্গীর সাথে খুব আনন্দে কাটবে। অবিবাহিত জাতকরা মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন। আর্থিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ বড় কোনও খরচ হতে পারে। এই সময়ে আপনাকে টাকা ধারও নিতে হতে পারে। ব্যবসায়ীরা এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীদের কাজের জন্য কোথাও যাত্রা করতে হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: বুধবার

বৃষ রাশি
ব্যবসায় অগ্রগতি হবে। যারা পার্টনারশিপে ব্যবসা শুরু করতে চান, তারা সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীরা এই সপ্তাহে নতুন সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: শুক্রবার

মিথুন রাশি
চাকুরিজীবীরা এই সময়ে ভালো ফলাফল পাবেন। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা ঋণ মুক্ত হতে পারেন। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝামেলার অবসান ঘটবে। স্বাস্থ্য ভালো থাকবে। আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: মঙ্গলবার

কর্কট রাশি
ব্যবসায়ীরা ভালো সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরা এই সময়ে সুখবর পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। যারা লভ ম্যারেজ করতে চান, তারা এই সময় পরিবারের অনুমোদন পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: শনিবার

সিংহ রাশি
এই সময়ে আপনি ছোটোখাটো বিষয়ে রেগে যাবেন এবং আপনার আশেপাশের লোকেদের সঙ্গে বিতর্ক হতে পারে। আর্থিক পরিস্থিতি তেমন ভালো থাকবে না। এই সময় আপনি আপনার কাজে মনোযোগ বসাতে পারবেন না। প্রতিকূল পরিস্থিতিতে জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৪
শুভ দিন: সোমবার

কন্যা রাশি
আর্থিক ক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভালো কাটবে। আপনার আর্থিক সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। চাকুরিজীবীরা এই সপ্তাহে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আটকে থাকা চুক্তিগুলি সম্পন্ন হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: বৃহস্পতিবার

তুলা রাশি
শিক্ষার্থীদের এই সপ্তাহটি খুব ভালো কাটবে। পরীক্ষায় দারুণ সাফল্য পেতে পারেন। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান, তাদের প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহটি কর্মক্ষেত্রে খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আটকে থাকা অর্থ ফেরত আসবে এবং অর্থের অভাবে আটকে থাকা কাজও সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। একে অপরের সঙ্গে ভালো সময় কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৭
শুভ দিন: শুক্রবার

বৃশ্চিক রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়ে বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে, তবে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। সপ্তাহের শেষে স্বাস্থ্য খারাপ হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২
শুভ দিন: রবিবার

ধনু রাশি
ব্যবসায়ীদের ভালো লাভ হবে। ব্যবসা বৃদ্ধি পেতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি উচ্চ পদ পেতে পারেন এবং আপনার উপর দায়িত্ব বাড়তে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। সপ্তাহের শেষে জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে। এই সময়ে আপনি মানসিকভাবে ভালো থাকবেন না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: মঙ্গলবার

মকর রাশি
এই সময়ে আপনি অর্থ নিয়ে খুব চিন্তিত থাকবেন। খরচ বাড়তে পারে। আপনি যদি ঋণ নিয়ে থাকেন, তবে তা পরিশোধের চাপ আসতে পারে। চাকুরিজীবীদের এই সময়টি ভালো কাটবে না। আপনি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। তবে আপনাকে হুট করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: শনিবার

কুম্ভ রাশি
পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মীমাংসা হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে। ব্যবসায়ীদের আইনগত বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিরাট ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি ভালো কাটবে। কাজের চাপ বেশি থাকবে, তবে আপনি আপনার সেরা কাজটা দিতে পারবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩২
শুভ দিন: বুধবার

মীন রাশি
আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ যদি দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হয়, তাহলে এই সপ্তাহে আপনার সমস্যার সমাধান হতে পারে। আপনি আপনার কাজে মনোনিবেশ করতে পারবেন। শিক্ষার্থীদেরকে পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো কাটবে না। আপনার আয়ের চেয়ে বেশি ব্যয় করবেন না, অন্যথায় আপনার ভবিষ্যত পরিকল্পনায় বাধা পড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনারা একে অপরের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: সোমবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, April 22, 2023, 13:56 [IST]
X
Desktop Bottom Promotion