Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (22-28 October): পুজোর এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? দেখুন সাপ্তাহিক রাশিফল
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ২২ অক্টোবর থেকে ২৮ অক্টোবর কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
এই সপ্তাহে আপনার ব্যয় বাড়বে। সপ্তাহের প্রথমের দিকে আপনি খুব ব্যস্ত থাকবেন। অফিসে কাজের চাপ বাড়বে। আপনাকে কাজের জন্য যাত্রা করতে হতে পারে। ব্যবসায়ীরা আদালতের দ্বারস্থ হতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: শনিবার
বৃষ রাশি
এই সময়ে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভালো যাবে। আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। যাঁরা অনলাইনে ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে হঠাৎ কোনও স্বাস্থ্য সমস্যা হতে পারে। ডাক্তার এবং ওষুধের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩৬
শুভ দিন: বুধবার
মিথুন রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সহযোগিতা পাবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। পদোন্নতি হতে পারে। আপনার উপর দায়িত্বের বোঝা আরও বাড়বে। ব্যবসায়ীরা এই সপ্তাহে ভালো সুযোগ পাবেন। সপ্তাহের শুরুতে ভালো ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। খরচ কম হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: মঙ্গলবার
কর্কট রাশি
এই সপ্তাহটি ভালো কাটবে। আপনি মানসিক চাপমুক্ত থাকবেন। তবে ভবিষ্যতে আপনাকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। লভ লাইফ ভালো কাটবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। প্রয়োজনের বেশি খরচ করবেন না। চাকুরিজীবীদেরকে সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কাজ অসম্পূর্ণ থেকে গেলে বস আপনার উপর রাগ করতে পারেন। ব্যবসায় মোটামুটি লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: সোমবার
সিংহ রাশি
এই সপ্তাহটি ভালো কাটবে না। ব্যবসায়ীদের এই সময়টা ভালো কাটবে না। চাকুরিজীবীদের এই সপ্তাহটি স্বাভাবিক যাবে। আর্থিক দিক দিয়ে সপ্তাহটা মোটামুটি যাবে। ব্যয় কমান। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৭
শুভ দিন: রবিবার
কন্যা রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার বড় খরচ হতে পারে। অফিসে আপনাকে আপনার কাজে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩০
শুভ দিন: শনিবার
তুলা রাশি
কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কোনও সহকর্মীর সঙ্গে আপনার ঝামেলা হয়, তাহলে এই সময়ের মধ্যে তারা আপনার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীরা ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কোনও কাজ শুরু করুন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন। সপ্তাহের শেষে তীর্থ যাত্রায় যেতে পারেন। এই সময় গ্যাস, অ্যাসিডিটিতে ভুগতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২২
শুভ দিন: বৃহস্পতিবার
বৃশ্চিক রাশি
আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটা ভালো যাবে। অর্থ লাভ হতে পারে। অর্থের অভাবে কোনও কাজ আটকে থাকলে তাও সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ দিন: বুধবার
ধনু রাশি
লভ লাইফ ভালো কাটবে। এই রাশির বিবাহিত জাতকদেরও সপ্তাহটি খুব ভালো যাবে। আপনার বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে। আর্থিক পরিস্থিতি মোটামুটি থাকবে। আয় বাড়তে পারে, কিন্তু ব্যয় বৃদ্ধির কারণে আপনি সঞ্চয় করতে পারবেন না। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। এই সময় বড় আর্থিক লেনদেনও করবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৬
শুভ দিন: রবিবার
মকর রাশি
বাড়িতে উৎসবের পরিবেশ থাকবে। এই সময়ে আপনার বাড়িতে কোনও ধর্মীয় বা শুভ অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। চাকুরিজীবীরা এই সময়ে সাফল্য পেতে পারেন। ছোটো ব্যবসায়ীদের ভালো লাভ হবে। ব্যবসায় অগ্রগতি সম্ভব। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আপনি বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৮
শুভ দিন: মঙ্গলবার
কুম্ভ রাশি
এই সপ্তাহে ব্যয় বৃদ্ধি পাবে। এই সময়ে অর্থের বিষয়ে খুব চিন্তিত থাকবেন। চাকুরিজীবীদের কাজের চাপ বেড়ে যেতে পারে। সহকর্মী ছুটিতে যাওয়ার কারণে আপনাকে ওভারটাইমও করতে হতে পারে। তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। শীঘ্রই আপনার সামনে উন্নতির পথ খুলে যাবে। ব্যবসায় ভালো লাভ হবে। বড় বিনিয়োগ করার জন্য এটি সঠিক সময় নয়। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৪
শুভ দিন: সোমবার
মীন রাশি
এই সময়ে আর্থিক সমস্যা এবং কাজের চাপ বৃদ্ধি হতে পারে। যে কারণে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে পারবেন না। স্বাস্থ্যের অবনতি হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে হঠাৎ কাজের জন্য দীর্ঘ যাত্রা করতে হতে পারে। শিক্ষার্থীদের এই সময়টা খুব ভালো যাবে। আপনি আপনার পছন্দের কলেজ বা স্কুলে ভর্তি হতে পারেন। পারিবারিক জীবনে অশান্তি দেখা দেবে। টাকা নিয়ে বাড়িতে তর্ক হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২৬
শুভ দিন: শুক্রবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
