Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (21 - 27 May): ব্যবসায় লাভ না ক্ষতি? অর্থ লাভ হবে কি? দেখুন সাপ্তাহিক রাশিফল
কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ২১ মে থেকে ২৭ মে কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
বাড়ির পরিবেশ ঠিক থাকবে না। পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হওয়ায় আপনি চিন্তিত থাকবেন। এই সময় আপনাকে হাসপাতালে যেতে হতে পারে। ওষুধে অনেক টাকা খরচ হবে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভাল কাটবে না। এই সময়ে আপনার কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে। চাকুরিজীবীরা বসের বকা শুনতে পারেন। এই সময়ে আপনি খুব ক্লান্ত বোধ করবেন। এর পাশাপাশি আপনার মানসিক চাপও বাড়বে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৬
শুভ দিন: শনিবার
বৃষ রাশি
চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভাল কাটবে। আয় বাড়তে পারে। আপনি কাজের জন্য বিদেশ ভ্রমণের সুযোগও পেতে পারেন। ব্যবসায় অগ্রগতি হবে। আপনার অসমাপ্ত কাজগুলি সম্পন্ন হবে এবং আপনি আপনার ব্যবসায়িক পার্টনারের সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল যাবে। এই সময়ে খরচ কম হবে। অর্থ লাভও হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২
শুভ দিন: সোমবার
মিথুন রাশি
ব্যবসায়ীরা এই সপ্তাহে ক্ষতি পূরণ করার সুযোগ পাবেন। আপনার কোনও কাজে যদি সরকারি বাধা থাকে, তাহলে এই সমস্যারও সমাধান হতে পারে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। কাজের চাপ বেশি থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপও বাড়তে পারে। আর্থিক ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: শুক্রবার
কর্কট রাশি
আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল কাটবে না। এই সময়ে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত কোনও কাজ করবেন না। চাকরি হোক বা ব্যবসা, এই সপ্তাহে আপনাকে অনেক দৌড়ঝাঁপ করতে হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: বুধবার
সিংহ রাশি
চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব একটা ভাল কাটবে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। এই সময়ে আপনি চাকরি ছেড়ে দেওয়ার কথাও ভাবতে পারেন। এই সপ্তাহটি ব্যবসায়ীদের খুব ভাল যাবে। বিনিয়োগের ভাল সুযোগ পেতে পারেন। এর থেকে দ্বিগুণ লাভ হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। এই সপ্তাহে পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: মঙ্গলবার
কন্যা রাশি
এই সময়ে বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে অনেক দূর যাত্রা করতে হতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। সম্পত্তি সংক্রান্ত মামলা আদালতে চলমান থাকলে, তার সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে। নিজের শরীরের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৭
শুভ দিন: শনিবার
তুলা রাশি
তুলা রাশির জাতকদের এই সপ্তাহটি গত সপ্তাহের থেকে ভাল কাটবে। আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। চাকুরিজীবীদের কাজের চাপ কম হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সমন্বয় আরও ভাল হবে। ব্যবসায় ভাল লাভ হবে। তবে আপনাকে অর্থের বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৬
শুভ দিন: রবিবার
বৃশ্চিক রাশি
আপনার মানসিক চাপ বাড়তে পারে। শারীরিকভাবেও খুব দুর্বল থাকবেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল যাবে। তবে অযথা ব্যয় করবেন না। এই সময়ে আপনার অর্থ সংক্রান্ত লেনদেন না করাই ভাল। চাকুরিজীবীরা অফিসে খুব সতর্ক থাকুন। সহকর্মীদের কেউ আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। আপনার কাজেও বাধা দিতে পারে। এই সপ্তাহটি ব্যবসায়ীদের স্বাভাবিক কাটবে। ঘরের পরিবেশ ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
শুভ দিন: বৃহস্পতিবার
ধনু রাশি
যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তারা ভাল সুযোগ পেতে পারেন। সপ্তাহের শেষে ভাল খবর পাবেন। চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। ব্যবসায় ভাল লাভ হতে পারে। এই সপ্তাহটি জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল কাটবে। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: বুধবার
মকর রাশি
চাকুরিজীবীদের সব কাজ সময়মতো সম্পন্ন হবে। সপ্তাহের শেষে ভাল সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বসের সহযোগিতা পাবেন। ছোটো ব্যবসায়ীদের ভাল লাভ হবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৬
শুভ দিন: মঙ্গলবার
কুম্ভ রাশি
সপ্তাহের শুরুটা ভাল যাবে না। এই সময়ে ব্যবসায়ীদের আর্থিক সঙ্কটে পড়তে হতে পারে। অর্থের অভাবে আপনার কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে। তবে এই সমস্যা সাময়িক। শীঘ্রই এর থেকে মুক্তি পাবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: সোমবার
মীন রাশি
ব্যয় নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আপনার ভবিষ্যত পরিকল্পনায় বাধা পড়তে পারে। টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। আপনাদের মধ্যে অনেক দূরত্ব থাকবে। এই সপ্তাহটি ব্যবসায়ীদের ভাল কাটবে। স্থগিত থাকা পরিকল্পনা আবার শুরু হতে পারে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। এই সময় আপনাকে বড় কোনও প্রকল্পের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: শুক্রবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications