Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (21-27 January): এই সপ্তাহ আপনার কেমন কাটবে? দেখুন সাপ্তাহিক রাশিফল
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
এই সপ্তাহটি খুব একটা ভালো যাবে না। খরচ বাড়তে পারে। এভাবে খরচ করতে থাকলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যেরও যত্ন নিন। পড়াশোনার জন্য নিজের উপর বেশি চাপ দেওয়া এড়িয়ে চলুন। সপ্তাহের শেষে শিক্ষা সংক্রান্ত সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। ব্যবসায়ীরা এই সময়ে কোনও স্থগিত প্রকল্পের কাজ পুনরায় শুরু করবেন। সপ্তাহের শেষে যাত্রার যোগ রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২১
শুভ দিন: রবিবার
বৃষ রাশি
জীবনে নানা সমস্যার কারণে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করুন। আর্থিক অবস্থা ভালো থাকবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে গাড়ি কিনতে পারেন। পারিবারিক জীবনে কোনও সমস্যা দেখা দিতে পারে। কোনও পুরানো বিষয় সামনে আসার কারণে পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য ভেঙে যাবে। ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিশাল ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা মনোযোগ দিয়ে অফিসের কাজ করুন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: বুধবার
মিথুন রাশি
এই সপ্তাহটা খুব ভালো যাবে। ক্যারিয়ারে উন্নতি হতে পারে। এই সময়ে আপনাকে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায় ভালো লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। এই সময়ের মধ্যে আপনি বিনিয়োগ করতে পারেন। বাড়ির বড়দের সঙ্গে আপনার মতভেদ দেখা দিতে পারে। লভ লাইফ ভালো কাটবে। সপ্তাহের শেষে অর্থ লাভ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: বুধবার
কর্কট রাশি
অফিসে আপনার কথাবার্তা ও আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যের কাজে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক হবে না। এতে আপনার কাজে খারাপ প্রভাব পড়বে এবং আপনার আচরণের সমালোচনাও হতে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটা ভালো যাবে। অর্থ উপার্জনের ভালো সুযোগ পেতে পারেন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। এই সময়ের মধ্যে আপনি আপনার পরিবারের সঙ্গে তীর্থ যাত্রায় যেতে পারেন। সন্তানদের শিক্ষা সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। আপনিও তাদের গাইড করবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: মঙ্গলবার
সিংহ রাশি
আর্থিক লাভ হতে পারে। আপনি আপনার সব সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আপনি আপনার লক্ষ্যে ফোকাস করবেন। এই সময়ে আপনি একজন অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পেতে পারেন। এই সপ্তাহে ব্যবসায় লাভ হবে। এই রাশির বেকার জাতকদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। আপনি চোখের সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: বৃহস্পতিবার
কন্যা রাশি
এই সপ্তাহটি পরিবারের সঙ্গে খুব আনন্দে কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অর্থের বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিনিয়োগের সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে জড়িত, এই সপ্তাহে তাঁরা সমস্যায় পড়তে পারেন। বাড়ির বড়দের পরামর্শ উপেক্ষা না করলেই ভালো হবে। চাকুরিজীবীদের সম্মান বাড়বে। বিশেষ করে সরকারি চাকুরিজীবীদের এই সময়টা খুব ভালো যাবে। এই সপ্তাহে আপনি পেটের রোগে ভুগতে পারেন। আপনাকে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩৫
শুভ দিন: সোমবার
তুলা রাশি
এই সময়ে আপনি উদ্বিগ্ন থাকবেন। মানসিকভাবে ভাল অনুভব করবেন না। আর্থিক ক্ষেত্রে চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অর্থের অভাবে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের এই সময়টা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা এই সপ্তাহে ভালো খবর পেতে পারেন। ব্যবসায়ীদের উন্নতি হবে। সপ্তাহের শেষে পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: মঙ্গলবার
বৃশ্চিক রাশি
পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। এই রাশির ছাত্রছাত্রীদের সপ্তাহটা ভালো যাবে। গুরুজন ও শিক্ষকদের সাহায্য পাবেন। ব্যবসায় বড় বাধা আসতে পারে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ থাকবে। আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৬
শুভ দিন: শুক্রবার
ধনু রাশি
আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটা ভালো যাবে না। আয় ভাল হবে, তবে খরচ বাড়তে পারে। ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করলে ভালো, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। চাকুরিজীবীদের এই সময়ে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ক্যারিয়ারে উন্নতি করতে চাইলে আপনাকে আপনার সেরা পারফরম্যান্স দিতে হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভালো ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। পার্টনারশিপ ব্যবসায় মোটামুটি লাভ হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টা খুব ভালো যাবে। সপ্তাহের শেষে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৮
শুভ দিন: সোমবার
মকর রাশি
নিজের বাড়ির স্বপ্ন শীঘ্রই পূরণ হতে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটা ভালো যাবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি আপনার বকেয়া টাকা ফেরত পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আপনার চমৎকার পারফরম্যান্সের জন্য বসের কাছ থেকে প্রশংসা পাবেন। ব্যবসায়ীরা বড় ডিল করার সুযোগ পাবেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে যাবে। সপ্তাহের শেষে সুখবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: রবিবার
কুম্ভ রাশি
এই সপ্তাহটা শিক্ষার্থীদের ভালো যাবে। শিক্ষাক্ষেত্রে আসা সব বাধা দূর হয়ে যাবে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটা খুব ভালো যাবে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। আয় বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসায়ীরা আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। এই সময়টা জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো যাবে। আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন। এতে আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। যাদের হাঁপানি আছে, এই ঠান্ডা আবহাওয়ায় তাদের সমস্যা আরও বাড়তে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: বুধবার
মীন রাশি
বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক লেনদেন করার সময় বেশি তাড়াহুড়ো করবেন না। সপ্তাহের মাঝামাঝি সময়ে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। এই সময়ে আপনি আপনার ব্যবসা প্রসারিত করার সিদ্ধান্ত নেবেন। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ কম হবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা সাফল্য পাবেন না। স্বাস্থ্য ভালো থাকবে। এই সময়ে আপনি কোনও বড় উদ্বেগ থেকে মুক্তি পাবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: মঙ্গলবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
