Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (20-26 August): এই সপ্তাহে কী আছে আপনার ভাগ্যে? দেখুন সাপ্তাহিক রাশিফল
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ২০ অগস্ট থেকে ২৬ অগস্ট কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এই সপ্তাহে ব্যয় বাড়বে। তবে বড় কোনও সমস্যা হবে না। সপ্তাহের মাঝামাঝি সময়ে কাজের জন্য আপনাকে যাত্রা করতে হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। এ সময় বাড়িতেও কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৫
শুভ দিন: রবিবার
বৃষ রাশি
এই সময়কালে আপনার আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। অর্থ লাভও হতে পারে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি হোক বা ব্যবসা, এই সপ্তাহটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। মুলতুবি কাজগুলি শেষ করার জন্য আপনি কঠোর পরিশ্রম করবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: শুক্রবার
মিথুন রাশি
সপ্তাহের শুরুটা ভালো যাবে। কর্মক্ষেত্রে হঠাৎ কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও বড় সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিরাট ক্ষতি হতে পারে। পার্টনারশিপে ব্যবসা করার পরিকল্পনা করে থাকলে, খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আপনার খরচ কমান। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: সোমবার
কর্কট রাশি
যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের এই সপ্তাহটি খুব ভাল যাবে। আপনি আপনার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরে সাফল্য অর্জন করতে পারবেন। যাঁরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাঁরা এই সময় ভাল সুযোগ পাবেন। আর্থিক দিক দিয়ে এই সময়টি শুভ হবে। আপনার সঞ্চিত মূলধন আরও বৃদ্ধি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে চলমান কলহের অবসান ঘটবে। এই সময়ে আপনি আপনার পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। চাকুরিজীবীরা এই সপ্তাহে নতুন সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ দিন: শনিবার
সিংহ রাশি
ব্যবসায় ওঠানামার পরিস্থিতি থাকবে। এই সময়ে আপনাকে কোনও নতুন কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের অফিসে কঠোর পরিশ্রম করতে হবে। এই সময়ে সহকর্মী ছুটিতে যাওয়ার কারণে আপনাকে ওভারটাইম করতে হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। ভেবেচিন্তে খরচ করলে বড় কোনও সমস্যা হবে না। এই সময়ে আপনাকে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর ভালবাসা ও সহযোগিতা পাবেন। বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। সপ্তাহের শেষে পরিবারের সঙ্গে কোথাও যাওয়ার সুযোগ পাবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: মঙ্গলবার
কন্যা রাশি
পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। চাকুরিজীবীদের নিজেদের কাজে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময় কাজের চাপ বেশি হতে পারে। বসের নজরও থাকবে আপনার ওপর। ব্যবসায় ভাল লাভ হতে পারে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ভাই-বোনের সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টা খুব ভাল যাবে। এই সময়ে আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া খুব ভাল হবে। আপনারা একসঙ্গে ঘরোয়া দায়িত্ব পালন করবেন। সপ্তাহের শেষে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২২
শুভ দিন: বৃহস্পতিবার
তুলা রাশি
যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, এই সপ্তাহে তাঁরা বড় অফার পেতে পারেন। ঋণ পরিশোধেও সফল হবেন। ঘরের পরিবেশ ভাল থাকবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল যাবে। তবে অত্যধিক খরচ করা থেকে বিরত থাকুন। সপ্তাহের শেষে স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৭
শুভ দিন: বুধবার
বৃশ্চিক রাশি
লভ লাইফের দিক দিয়ে মোটামুটি কাটবে এই সপ্তাহটি। আর্থিক অবস্থা দুর্বল থাকবে। আয়ের চেয়ে বেশি খরচ হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনাকে ঋণ নিতে হতে পারে। অফিসে বসের দেওয়া দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করার চেষ্টা করুন। কাজে দেরি হলে ক্যারিয়ারে খারাপ প্রভাব পড়তে পারে। এই সময়ে আপনার পেশীর কোনও সমস্যা হতে পারে। ভারী জিনিস তোলা থেকে বিরত থাকুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: শুক্রবার
ধনু রাশি
চাকরি হোক বা ব্যবসা, এই সপ্তাহটি খুব ভাল যাবে। আপনি যদি দীর্ঘদিন ধরে পদোন্নতির জন্য অপেক্ষা করে থাকেন, তবে এই সপ্তাহে ভাল খবর পেতে পারেন। ব্যবসায়ীদের নতুন ব্যবসায়ের প্রস্তাব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে আর্থিক লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে শরীরের প্রতি অবহেলা করবেন না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: শনিবার
মকর রাশি
সরকারি চাকুরিজীবীরা মন দিয়ে অফিসের কাজ করুন। যাতে কোনও ভুল না হয়। নইলে আপনার অসাবধানতার কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য বজায় থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৫
শুভ দিন: সোমবার
কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন। উচ্চপদস্থ কর্মকর্তা এবং সহকর্মীদের সঙ্গে বিতর্কে জড়াবেন না। ব্যবসায় ভাল লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। আপনাদের মধ্যে ঝগড়া হবে। এমন পরিস্থিতিতে আপনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়বেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। কোনও বড় খরচ করার জন্য এই সময়টি উপযুক্ত নয়। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: মঙ্গলবার
মীন রাশি
আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল যাবে। তবে কোনও লেনদেন করার সময় আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সপ্তাহের শুরুতে কাজের জন্য কোথাও যাত্রা করতে হতে পারে। এই সময়ে জীবনসঙ্গীর আচরণ আপনার প্রতি ঠিক হবে না। যে কারণে আপনি মানসিকভাবে খুব ভেঙে পড়বেন। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বাড়তে পারে। তবে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। ব্যবসায়ীরা এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: বুধবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
