Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (19-25 November): এই সপ্তাহে কী আছে আপনার ভাগ্যে? দেখুন সাপ্তাহিক রাশিফল
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ১৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বর কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের এই সপ্তাহটি মোটামুটি যাবে। স্বাস্থ্য ভালো থাকবে। কর্মক্ষেত্রে এই সময়টা খুব একটা ভালো যাবে না। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। ব্যবসায়ীদের এই সপ্তাহে একটু সতর্ক থাকতে হবে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পরিবারের দিকে মনোযোগ দিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২২
শুভ দিন: মঙ্গলবার
বৃষ রাশি
বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ লাভ হতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হবে। পদোন্নতি হতে পারে। তবে আপনার উপর দায়িত্ব বাড়বে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: বুধবার
মিথুন রাশি
এই সপ্তাহে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো শেষ করবেন। চাকুরিজীবীরা বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুব ভালো যাবে। আর্থিক সমস্যা দূর হবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। এই সময়ে আপনি পরিবারের কারুর কাছ থেকে সুখবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩২
শুভ দিন: রবিবার
কর্কট রাশি
আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুব ভালো যাবে। আর্থিক কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টি অনুকূল। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের তাড়াহুড়ো।করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পিতা-মাতার ভালোবাসা এবং সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন। ভাজাভুজি ও মশলাদার খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: মঙ্গলবার
সিংহ রাশি
এই সময়ে বাড়ির পরিবেশ ঠিক থাকবে না। সপ্তাহের মাঝামাঝি সময়ে যাত্রা করতে হতে পারে। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়াবেন না। ব্যবসায়ীদের বেশি ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সপ্তাহের শেষে পরিবারের কারুর অসুস্থতার কারণে আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। এ সময় আপনাকে অনেক দৌড়াদৌড়িও করতে হবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: বৃহস্পতিবার
কন্যা রাশি
ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকবেন। এই সময়ে আপনি আপনার কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না। ব্যবসায়ীদের এই সময়টা ভালো যাবে না। কাজে বাধা আসবে। এই সময়ে আপনাকে আদালতেও যেতে হতে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটা মোটামুটি যাবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। ছোটোখাটো বিষয়ে আপনার সঙ্গী রেগে যেতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৭
শুভ দিন: শনিবার
তুলা রাশি
আপনার সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে। এই সময়ে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ সংক্রান্ত কাজগুলি সম্পূর্ণ হবে। ক্যারিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা ভালো ফলাফল পেতে পারেন। এই সময়ে ব্যবসা বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। শিক্ষাক্ষেত্রে সন্তানের পারফরম্যান্স খুব ভালো হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: সোমবার
বৃশ্চিক রাশি
মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। এই সময়ের মধ্যে অতীতে নেওয়া ভুল সিদ্ধান্তের ফল আপনাকে ভোগ করতে হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি কাজ নিয়ে খুব ব্যস্ত থাকবেন। এ সময় আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। চাকুরিজীবীদের ওভারটাইমও করতে হতে পারে। ব্যবসায়ীরা কোনও বেআইনি কাজ করা এড়িয়ে চলুন, নইলে বড় সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ দিন: শুক্রবার
ধনু রাশি
চাকরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। শীঘ্রই সাফল্য পেতে পারেন। যাঁরা চাকরি পরিবর্তন করতে চান, এই সময়ের মধ্যে একটি বড় কোম্পানি থেকে অফার পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। কোনও বিশিষ্ট ব্যক্তির গাইডেন্সও পেতে পারেন, যা আপনার জন্য ভবিষ্যতে খুব উপকারী হবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। তবে আর্থিক লেনদেন করার সময় খুব সতর্ক থাকুন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে সুখবর পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এই সময়ে আপনারা একে অপরকে যথেষ্ট সময় দেবেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৯
শুভ দিন: বুধবার
মকর রাশি
ব্যবসায়ীদের এই সপ্তাহে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোথাও বিনিয়োগ করার আগে খুব ভালো ভাবে খোঁজ খবর নিন, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। চাকুরিজীবীদের সম্মান বাড়তে পারে। এই সময়ের আপনি অতীতে করা কঠোর পরিশ্রমের যথাযথ ফল পাবেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে। এই সময়ে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। অনেক দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সময়টি খুব ভালো যাবে। এই সময়ে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে সুখবর পাবেন। অবিবাহিত জাতকরা মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন। শীঘ্রই আপনার বাড়িতে একটি শুভ অনুষ্ঠানের আয়োজন হবে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: শনিবার
কুম্ভ রাশি
ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময়ে ভালো লাভ হতে পারে। আপনি পার্টনারশিপে কোনও কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আপনাকে অযথা ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। এই সময় আপনি সর্দি, কাশিতে ভুগতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: সোমবার
মীন রাশি
শিক্ষার্থীদের এই সময়টি ভালো যাবে না। পড়াশোনায় মন বসবে না। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে। এই সময় আপনাকে টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ভবিষ্যতে আপনার উপর চাপ বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। এই সময়ে বাড়িতে কিছু ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১
শুভ দিন: শুক্রবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
