Weekly Horoscope (19 - 25 March): এই সপ্তাহে কী ঘটবে আপনার জীবনে? দেখুন সাপ্তাহিক রাশিফল

এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? কারা পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? জেনে নিন এই সপ্তাহের রাশিফল থেকে।

Weekly Horoscope For 19 March To 25 March 2023

এই সপ্তাহের সাতটা দিন কেমন যাবে জানার জন্য চোখ রাখুন বোল্ডস্কাই বাংলার সাপ্তাহিক রাশিফলে।

মেষ রাশি

মেষ রাশি

বাড়ির পরিবেশ ঠিক থাকবে না। পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ হতে পারে। আপনিও মানসিকভাবে বিপর্যস্ত হবেন। কাজের চাপ বেশি থাকবে। পুরো সপ্তাহের জন্য আগে থেকেই পরিকল্পনা করে নিলে ভালো হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২৯

শুভ দিন: শনিবার

বৃষ রাশি

বৃষ রাশি

অফিসে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ বাড়বে। এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য লাভদায়ক হতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৫

শুভ দিন: বুধবার

মিথুন রাশি

মিথুন রাশি

যাঁরা বিদেশে পড়াশোনা করতে চান, তাঁরা সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীরা এই সময়ে নতুন কিছু শেখার সুযোগ পাবেন, পাশাপাশি কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করবেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, এই সপ্তাহটি তাঁদের খুব একটা ভালো কাটবে না। আর্থিক অবস্থা ভালো থাকবে। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্যের সমস্যা হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১২

শুভ দিন: বৃহস্পতিবার

কর্কট রাশি

কর্কট রাশি

আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুব ভালো কাটবে। আপনার সঞ্চিত পুঁজি বাড়বে। চাকুরিজীবীরা কঠোর পরিশ্রম করুন। এই সময়ে ব্যবসায়ীদের মুলতুবি কাজগুলি শেষ করতে হবে, অন্যথায় আগামী দিনে কাজের চাপ বাড়তে পারে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৪

শুভ দিন: মঙ্গলবার

সিংহ রাশি

সিংহ রাশি

অফিসে আপনার পারফরম্যান্স প্রশংসিত হবে এবং আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে পারেন। এই সময়ের মধ্যে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের এই সপ্তাহ খুব ভালো কাটবে। আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। সপ্তাহের শেষে ভালো লাভ হবে। এই সময়টি জীবনসঙ্গীর সঙ্গে সুখে, শান্তিতে কাটবে। সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। এই সপ্তাহে আপনার বড় খরচ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৮

শুভ দিন: শনিবার

কন্যা রাশি

কন্যা রাশি

আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আয় বাড়বে। তবে ঋণ পরিশোধের চাপ বাড়বে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। সপ্তাহের শেষে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১২

শুভ দিন: সোমবার

তুলা রাশি

তুলা রাশি

চাকুরিজীবীদের সময়কে গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তারা যদি আপনাকে কোনও কাজ অর্পণ করে থাকেন, তাহলে যথাসময়ে তা সম্পন্ন করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে বাড়িতে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: ধূসর

শুভ সংখ্যা: ১০

শুভ দিন: শুক্রবার

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

সন্তানের সংক্রান্ত উদ্বেগ দূর হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কর্মক্ষেত্রে কম পরিশ্রমে ভালো সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীরা এই সময়ে ভালো সুযোগ পাবেন। লভ লাইফে নতুন মোড় আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনারা বিয়ে করার সিদ্ধান্তও নিতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: পীচ

শুভ সংখ্যা: ২

শুভ দিন: বৃহস্পতিবার

ধনু রাশি

ধনু রাশি

চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের আস্থা অর্জনে সফল হবেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা এই সপ্তাহে ভালো ফলাফল পাবেন। আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হয়ে থাকে, তবে এই সময়ের মধ্যে তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। পার্টনারের সঙ্গে আপনার সমন্বয় ভালো হবে। পরিবারের সঙ্গে এই সময়টা খুব ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময়ে আপনার ব্যয় বাড়তে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৮

শুভ দিন: শনিবার

মকর রাশি

মকর রাশি

ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। আপনি ধর্মীয় স্থানেও যেতে পারেন। অসহায় মানুষকে সাহায্য করার সুযোগ পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। কাজের চাপ বাড়বে। এই সপ্তাহটি শিক্ষার্থীদের ভালো কাটবে না। অসুস্থতার কারণে আপনার পড়াশুনা ব্যাহত হতে পারে। যাঁরা লভ ম্যারেজ করতে চান, এই সময়ে তাঁরা পরিবারের অনুমোদন পেতে পারেন। শীঘ্রই আপনার বাড়িতে নতুন সদস্য প্রবেশ করবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ১০

শুভ দিন: বুধবার

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির বেকার জাতকরা ভালো চাকরির প্রস্তাব পেতে পারেন। যাঁরা বর্তমান চাকরিতে সন্তুষ্ট নন, তাঁদের চাকরি পরিবর্তন করার জন্য এটাই সঠিক সময়। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৪

শুভ দিন: রবিবার

মীন রাশি

মীন রাশি

কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভালো কাটবে। আপনার সম্মান বৃদ্ধি পাবে। কাপড় ব্যবসায়ীরা বড় অর্ডার পেতে পারেন। প্রসাধনী, স্টেশনারি, ইলেকট্রনিক্স ব্যবসায়ীরাও লাভবান হবেন। এই সময়ে বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। এই সময়ে আপনি শারীরিক ও মানসিকভাবে খুব ভালো থাকবেন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৫

শুভ দিন: সোমবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, March 19, 2023, 8:00 [IST]
X
Desktop Bottom Promotion