Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (19 - 25 February): কেমন কাটবে এই সপ্তাহ? দেখুন সাপ্তাহিক রাশিফল
এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? কারা পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? জেনে নিন এই সপ্তাহের রাশিফল থেকে।

এই সপ্তাহের সাতটা দিন কেমন যাবে জানার জন্য চোখ রাখুন বোল্ডস্কাই বাংলার সাপ্তাহিক রাশিফলে।

মেষ রাশি
সপ্তাহের শুরুটা খুব ভালো হবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। কর্মক্ষেত্রে এই সময়টি মোটামুটি কাটবে। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২
শুভ দিন: শুক্রবার

বৃষ রাশি
গত সপ্তাহে আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ যদি অসম্পূর্ণ থেকে যায়, তবে এই সপ্তাহের মধ্যে তা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা এই সময়ের মধ্যে ভালো খবর পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। অর্থের অভাবে আটকে থাকা কাজ এই সপ্তাহে সম্পন্ন হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: শনিবার

মিথুন রাশি
চাকরি হোক বা ব্যবসা, এই সপ্তাহে কাজের চাপ বেশি থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না। তাই নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: বৃহস্পতিবার

কর্কট রাশি
ব্যবসায়ীদের এই সপ্তাহটি ভালো কাটবে না। এই সময়ে আপনার কাজে বাধা আসতে পারে। এছাড়াও, আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে। চাকুরিজীবীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এই সময়ে বস কঠোর পদক্ষেপ নিতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময়ে আপনি পরিবারের প্রতি যথাযথ মনোযোগ দিতে পারবেন না। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৭
শুভ দিন: বুধবার

সিংহ রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালোবাসা ও একতা থাকবে। এ সময় বাড়িতেও কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। ব্যবসায়ীরা ভালো ফলাফল পাবেন। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা ভালো সুযোগ পাবেন। আর্থিক দুশ্চিন্তা বাড়তে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না। দুশ্চিন্তা ও ক্লান্তির কারণে স্বাস্থ্য খারাপ হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: সোমবার

কন্যা রাশি
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। অবিবাহিত জাতকদের জন্য এই সময়ে বিয়ের প্রস্তাব আসতে পারে। খরচ বাড়তে পারে। সপ্তাহের শেষে আপনাকে কারুর কাছ থেকে টাকা ধার নিতে হতে পারে। চাকুরিজীবীরা অফিসে নিজের কাজে মনোনিবেশ করুন। ব্যবসায়ীদের তাঁদের ব্যবসায়িক পরিকল্পনায় পরিবর্তন করতে হতে পারে। মাইগ্রেনের রোগীদের স্বাস্থ্যের আরও অবনতি হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: রবিবার

তুলা রাশি
যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা এই সময়ের মধ্যে একটি ভালো কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক পেতে পারেন। ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে তর্ক হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ দিন: মঙ্গলবার

বৃশ্চিক রাশি
ব্যবসায়ীরা এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টি খুব ভালো কাটবে। লভ লাইফে সমস্যা দেখা দেবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৯
শুভ দিন: বৃহস্পতিবার

ধনু রাশি
যাঁরা ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করেন, এই সপ্তাহটি তাঁদের খুব ভালো কাটবে। আপনি উচ্চ পদ পেতে পারেন। যে সব বেকার জাতকরা চাকরি খুঁজছেন, তাঁরা চাকরি পেতে পারেন। ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়তে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। সপ্তাহের শেষে আপনি মূল্যবান কিছু পেতে পারেন। সুস্থ থাকতে হলে, সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: সোমবার

মকর রাশি
সপ্তাহের শুরুতে আপনি খুব ব্যস্ত থাকবেন, তবে তার পরের সময়টি আপনার খুব ভালো কাটবে। নিজের জন্য পর্যাপ্ত সময় পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সপ্তাহে আপনার পেশী সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: শনিবার

কুম্ভ রাশি
সপ্তাহের শুরুটা খুব ভালো হবে। বাড়ির কারুর কাছ থেকে সুখবর পেয়ে আপনার মন খুব খুশি হবে। এই সময়ে আপনি পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো সুযোগ পাবেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি মানসিক এবং শারীরিকভাবে খুব ভালো থাকবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: মঙ্গলবার

মীন রাশি
অফিসে বস আপনাকে কোনও দায়িত্বশীল কাজ অর্পণ করতে পারেন। এই সময় নিজের কাজে অবহেলা করবেন না। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পাবেন এবং ভবিষ্যতে এর থেকে দ্বিগুণ লাভ পেতে পারেন। পারিবারিক জীবনে অশান্তি চলবে। এই সময়ে বাড়িতে সম্পত্তি সংক্রান্ত বিবাদ হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৭
শুভ দিন: বুধবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications