Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (18-24 June): কেমন কাটবে গোটা সপ্তাহ? দেখুন সাপ্তাহিক রাশিফল
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ১৮ জুন থেকে ২৪ জুন কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
এই সপ্তাহটি খুব ভাল কাটবে। চাকুরিজীবীদের উন্নতি হবে। ব্যবসায়ীরা তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতিতে ঠিক থাকবে। অবিবাহিত জাতকরা এই সময়ে মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: সোমবার
বৃষ রাশি
পার্টনারশিপে নতুন ব্যবসা শুরু করতে চাইলে, এই সপ্তাহে আপনার পরিকল্পনা এগিয়ে যেতে পারে। চাকুরিজীবীরা খুব ব্যস্ত থাকবেন। অতিরিক্ত কাজের চাপের কারণে, আপনি নিজের জন্যও সময় পাবেন না। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ দিন: বৃহস্পতিবার
মিথুন রাশি
জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। এই সময়ে আপনাকে টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি ভাল যাবে। ব্যবসায়ীরা প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকুন। সপ্তাহের শেষে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৫
শুভ দিন: শুক্রবার
কর্কট রাশি
এই সপ্তাহে আপনার কোনও বড় সমস্যার সমাধান হবে। সন্তানের দিক থেকে সুখবর পেতে পারেন। এই সপ্তাহে আপনি আপনার পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন। ব্যয় বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: বুধবার
সিংহ রাশি
আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত ক্রোধের কারণে আপনার হওয়া কাজ নষ্ট হয়ে যেতে পারে। সরকারি চাকুরিজীবীরা সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করুন। ব্যবসায় মুনাফা অর্জনের জন্য শর্টকাট পথ অনুসরণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি স্বাভাবিক যাবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: সোমবার
কন্যা রাশি
খুচরা ব্যবসায়ীদের ভাল লাভ হবে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। আর্থিক অবস্থার উন্নতি সম্ভব। তবে ভাল করে ভাবনা-চিন্তা না করে বড় কোনও খরচ করবেন না। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: শনিবার
তুলা রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভাল যাবে না। এই সময়ে কাজে ঠিকমতো মনোযোগ বসবে না। চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের এই সময়ে অর্থ সংক্রান্ত লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: বৃহস্পতিবার
বৃশ্চিক রাশি
লভ লাইফ ভাল কাটবে। লভ ম্যারেজ করতে চাইলে, আপনার ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, এই সময়ে তারা সুখবর পেতে পারেন। ব্যবসায় ভাল লাভ হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩৬
শুভ দিন: মঙ্গলবার
ধনু রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। বাড়িতে যদি কোনও বিবাহযোগ্য সদস্য থাকে, তবে এই সপ্তাহে তার জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৫
শুভ দিন: সোমবার
মকর রাশি
আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আপনার সঞ্চিত পুঁজি বৃদ্ধি পাবে। এই সময়ে আয়ের নতুন উৎস পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত মামলা আদালতে চললে, তার সিদ্ধান্ত আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করুন। আপনি অবশ্যই আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফল পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: রবিবার
কুম্ভ রাশি
সপ্তাহের শুরুটা ভাল হবে না। এই সময়ে আপনার কিছু কাজ মাঝখানে আটকে যেতে পারে এবং আর্থিক ক্ষতিও হতে পারে। তবে শীঘ্রই আপনার এই ক্ষতি পূরণ হবে। পারিবারিক জীবনে অশান্তি চলতে পারে। টাকা নিয়ে বাড়িতে বিতর্ক হতে পারে। পিতার স্বাস্থ্য দুর্বল থাকবে। আপনাকে হাসপাতালে যেতে হতে পারে। সপ্তাহের শেষটা ভাল যাবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: শুক্রবার
মীন রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভাল যাবে। চাকরি হোক বা ব্যবসা, কঠোর পরিশ্রম করতে হবে। বেসরকারি চাকরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকবে। এই সময়ে আপনি বেশ ক্লান্ত বোধ করবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: বুধবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications