Weekly Horoscope (18 - 24 Dec ) : এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? দেখুন সাপ্তাহিক রাশিফল

এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? কারা পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? জেনে নিন এই সপ্তাহের রাশিফল থেকে।

Weekly Horoscope For 18 December To 24 December 2022

মেষ রাশি

মেষ রাশি

কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভালো কাটবে। এই সময়ে আপনার সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। গত সপ্তাহে ব্যবসায়ীদের কোনও কাজ অসম্পূর্ণ থেকে থাকলে এই সময়ের মধ্যে তা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে আর্থিক লাভ হতে পারে। চাকুরিজীবীদের বেতন সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। শিক্ষার্থীরা এই সময়ে সুখবর পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটি খুব রোমান্টিক হতে চলেছে। আপনি যদি কাউকে প্রপোজ করার কথা ভাবছেন তাহলে এই সময়টা উপযুক্ত। আপনি ইতিবাচক উত্তর পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে। আটকে থাকা অর্থও পাওয়া যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৮

শুভ দিন: শুক্রবার

বৃষ রাশি

বৃষ রাশি

অফিসে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের এই সময়ে ভালো লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়িতে বিবাহযোগ্য সদস্য থাকলে তাদের বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। এই সময়ে টাকা ধার না নেওয়াই ভালো। সপ্তাহের শেষে জীবনসঙ্গীর সঙ্গে দীর্ঘ দূরত্বে যাত্রার সুযোগ পাবেন। আপনার এই সফর খুব স্মরণীয় হতে চলেছে। এই সময়ে আপনার ত্বক সংক্রান্ত সমস্যা হতে পারে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২২

শুভ দিন: সোমবার

মিথুন রাশি

মিথুন রাশি

আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুব ভালো যাবে। আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। আয়ের নতুন উৎস পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। এই সময়ে ভাল বিনিয়োগের সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদের উন্নতি হবে। আপনার উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর স্বাস্থ্য ভালো থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৬

শুভ দিন: বুধবার

কর্কট রাশি

কর্কট রাশি

এই সপ্তাহটি আপনার খুবই ভালো কাটবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলমান থাকলে, এই সময়ের মধ্যে তার সমাধান হতে পারে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে, তবে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। শীঘ্রই আপনি এর সঠিক ফলাফল পাবেন। যারা চাকরি খুঁজছেন, এই সপ্তাহে তারা বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ের কল পেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের পার্টনারের সঙ্গে সমন্বয় আরও ভাল হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো কাটবে। খরচ কম হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৯

শুভ দিন: সোমবার

সিংহ রাশি

সিংহ রাশি

চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। এই সময়ের বস আপনার প্রতি খুব খুশি হবেন। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি চ্যালেঞ্জিং হবে। কাজে বাধা আসবে এবং আপনি আর্থিক সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি ফিরে আসবে। প্রচুর অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৫

শুভ দিন: রবিবার

কন্যা রাশি

কন্যা রাশি

ব্যবসায়ীরা ভালো লাভ হবে। যারা আমদানি-রপ্তানির ব্যবসা করছেন, এই সময়টি তাদের জন্য খুবই লাভদায়ক হবে। চাকুরিজীবীদের সপ্তাহের শুরুটা ভালো কাটবে, কিন্তু তারপরের সময়টা খুব ব্যস্ত যাবে। মুলতুবি কাজের বোঝা বাড়বে। আয় ভাল হবে, তবে ব্যয় বৃদ্ধিও হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ না পাওয়ার কারণে আপনার সমস্যা আরও বাড়বে। ভবিষ্যতে তাড়াহুড়ো করে কোনও আর্থিক লেনদেন করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৬

শুভ দিন: শনিবার

তুলা রাশি

তুলা রাশি

কর্মক্ষেত্রে আপনার উপর দায়িত্বের বোঝা বাড়তে পারে। ব্যবসায়ীদের এই সময়ের মধ্যে দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সন্তানদের পড়ালেখা নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ২৭

শুভ দিন: শুক্রবার

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

সপ্তাহের শুরুটা আপনার ভালো কাটবে না। বাড়ির কোনও বয়স্ক সদস্যের স্বাস্থ্যের অবনতি হবে। আপনার কাজে মন বসবে না, যে কারণে অনেক কাজই অসম্পূর্ণ থেকে যাবে। অফিসে বসের বকা শুনতে পারেন। ব্যবসায়ীরা বড় মুনাফা লাভের জন্য শর্টকাট পথ অবলম্বন করবেন না, অন্যথায় আপনি আইনি জটিলতায় ফেঁসে যেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২০

শুভ দিন: মঙ্গলবার

ধনু রাশি

ধনু রাশি

চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভালো কাটবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি খুব খুশি হবেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, সপ্তাহের মাঝামাঝি সময়ে তারা ভালো অফার পেতে পারেন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানের পারফরম্যান্স খুবই ভালো হবে। এই সময় আপনি কোনও দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে পারেন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৪

শুভ দিন: শনিবার

মকর রাশি

মকর রাশি

চাকুরিজীবীদের এই সময়ে খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে চলমান রাজনীতির শিকার হতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ কিছু কাজেও বাধা আসতে পারে। ব্যবসায়ীদের কোনও বড় চুক্তি না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। বাড়ির সদস্যদের মধ্যে বিবাদ হতে পারে। এই সময়ে আপনার বাড়ির পরিবেশ ভালো থাকবে না। আর্থিক অবস্থা ভালো থাকবে। সুস্থ সবল থাকতে প্রতিদিন হালকা ব্যায়াম করুন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১১

শুভ দিন: বৃহস্পতিবার

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

যারা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন, এই সময়ে তারা সাফল্য পেতে পারেন। আপনার ব্যবসা বৃদ্ধি পাবে ভালো লাভ হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের এই সময়টি খুব ভালো কাটবে। আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে এবং আপনি আশানুরূপ ফলাফল পাবেন। চাকুরিজীবীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কাজের চাপ বাড়বে। এই সময়ে অনেক ধরনের নেতিবাচক চিন্তাও আপনার মনে আসতে পারে। আর্থিক দিক দিয়ে এই সময়টা ভালো যাবে না। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৪

শুভ দিন: সোমবার

মীন রাশি

মীন রাশি

ব্যবসায়ীদের এই সময়ের মধ্যে তাড়াহুড়ো করে কোনও কাগজের সই না করার পরামর্শ দেওয়া হচ্ছে কোনো কাগজ ভালো ভাবে না পড়ে স্বাক্ষর করবেন না। ফিনান্সে কর্মরতদের জন্য এই সময়টা চ্যালেঞ্জিং হবে। কঠোর পরিশ্রম করলেও ভালো ফল পাবেন না। চাকুরিজীবীদের অফিসে খুব সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফল পাবেন। সপ্তাহের শেষে আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ঘরের পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ২

শুভ দিন: মঙ্গলবার

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, December 18, 2022, 11:23 [IST]
X
Desktop Bottom Promotion