Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (17-23 September): এই সপ্তাহে আপনার ভাগ্যে কী আছে? দেখুন সাপ্তাহিক রাশিফল
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ১৭ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
এই সপ্তাহে আর্থিক ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। এছাড়াও, আপনি অর্থ উপার্জনের ভাল সুযোগও পাবেন। এই সময়ের মধ্যে কাজের চাপ কিছুটা বেশি থাকবে। তবে আপনি আপনার আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম দিয়ে সময়মতো সমস্ত কাজ শেষ করতে সক্ষম হবেন। বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। প্রিয়জনের ভালবাসা এবং সাপোর্ট পাবেন। আপনার বাবা-মা আপনাকে নিয়ে খুব খুশি হবেন। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২
শুভ দিন: বুধবার
বৃষ রাশি
কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনার আচরণে উচ্চপদস্থ কর্মকর্তারা অসন্তুষ্ট হতে পারেন। কাজে একই ভুলের পুনরাবৃত্তির কারণে আপনাকে বকা শুনতে হতে পারে। ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। আর্থিক অবস্থা ভাল থাকবে। অর্থ সাশ্রয় করতে পারবেন। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ২৯
শুভ দিন: সোমবার
মিথুন রাশি
বাড়ির পরিবেশ ঠিক থাকবে। ক্যারিয়ার সংক্রান্ত কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পাবেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি মোটামুটি কাটবে। আপনার আয়ের কথা মাথায় রেখে ব্যয় করুন, অন্যথায় আপনাকে টাকা ধার করতে হতে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৭
শুভ দিন: বৃহস্পতিবার
কর্কট রাশি
চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভাল যাবে। আয় বৃদ্ধি পাবে। ব্যবসায় ভাল লাভ হতে পারে। ব্যবসায় উন্নতি হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: বুধবার
সিংহ রাশি
আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। ব্যবসায়ীদেরকে কাছে নতুন ব্যবসায়ের অফার আসার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। কাজের চাপ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে কাজের জন্য আপনাকে যাত্রা করতে হতে পারে। জীবনসঙ্গীর মেজাজ ঠিক থাকবে না। ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ দিন: মঙ্গলবার
কন্যা রাশি
অফিসে নিজের কাজে মনোনিবেশ করুন। এই সপ্তাহটি ব্যবসায়ীদের মোটামুটি কাটবে। এই সময়ের মধ্যে কোনও কাগজপত্রে সই করার সময় খুব সতর্ক থাকুন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল কাটবে। ঋণ মুক্ত হতে পারেন। সপ্তাহের শেষে অর্থ উপার্জনের ভাল সুযোগও পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: রবিবার
তুলা রাশি
এই সপ্তাহে প্রচুর ব্যয় হতে পারে। আপনি পুরানো ঋণ পরিশোধের জন্য বেশ চাপের মধ্যে থাকবেন। ক্যারিয়ার নিয়ে খুব চিন্তিত থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। স্বাস্থ্য ভাল থাকবে না। আপনি জ্বর, সর্দি, কাশিতে ভুগতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩২
শুভ দিন: সোমবার
বৃশ্চিক রাশি
চাকুরিজীবীরা এই সপ্তাহে ভাল সুযোগ পেতে পারেন। আপনার পদোন্নতি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। পরিবারের কাছ থেকে সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: শনিবার
ধনু রাশি
ব্যক্তিগত জীবনের সমস্যা আপনার কাজেও প্রভাব ফেলতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে অর্থের অভাবের কারণে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে শীঘ্রই আপনার সমস্যার সমাধান হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করুন। এই সময়ে আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস অনুভব করবেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২
শুভ দিন: শুক্রবার
মকর রাশি
মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভাগ্যের সঙ্গ পাবেন। এই সময় আপনার অনেক সমস্যার অবসান হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বাবা-মায়ের সঙ্গে এই সময়টা খুব ভাল কাটবে। যাঁরা লভ ম্যারেজ করতে চান, তাঁরা পরিবারের থেকে অনুমোদন পেতে পারেন। শীঘ্রই আপনি গাঁটছড়া বাঁধতে পারেন। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাঁদের ইচ্ছা পূরণ হতে পারে। এই সময়ে ভাল সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৭
শুভ দিন: রবিবার
কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি মোটামুটি কাটবে। অফিসে আপনার উপর কাজের চাপ থাকবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের প্রচেষ্টা আরও বাড়াতে হবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের অর্থের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনে কলহ বাড়বে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়বেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২১
শুভ দিন: শুক্রবার
মীন রাশি
জীবনে সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। অফিসের সমস্ত কাজ খুব মন দিয়ে করুন। এই সময়ে আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। ছোটো ব্যবসায়ীদের এই সময়টি ভাল কাটবে। সন্তানের পড়ালেখা নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১
শুভ দিন: সোমবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
