সাপ্তাহিক রাশিফল : এই সপ্তাহে আপনার জীবনে কী ঘটতে চলেছে? জেনে নিন

এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? তা জানতে দেখুন সাপ্তাহিক রাশিফল।

Weekly Horoscope For 17 July To 23 July 2022

মেষ রাশি

মেষ রাশি

সপ্তাহের শুরুটা ভাল কাটবে না। বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে, যে কারণে বাড়ির পরিবেশ ভাল থাকবে না। কর্মক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন। অফিসে মুলতুবি কাজের তালিকা বাড়তে পারে। ব্যবসায়ীরাও খুব ব্যস্ত থাকবেন। আর্থিক দিক ঠিকঠাক থাকবে। হাঁপানি রোগীদের এই সময়ে খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৯

শুভ দিন: মঙ্গলবার

বৃষ রাশি

বৃষ রাশি

শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন। যাঁরা পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছেন, এই সময়ের মধ্যে তাঁরা মনের মতো চাকরি পেতে পারেন। এই সময়ে ব্যবসায় বড় পরিবর্তন আসতে পারে। এই সময় প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। ডায়াবেটিস রোগীদের খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২

শুভ দিন: বুধবার

মিথুন রাশি

মিথুন রাশি

দাম্পত্য জীবনে সুখ থাকবে না। আর্থিক দিক ঠিকঠাক থাকবে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ সপ্তাহের শেষে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা যদি কোনও নতুন স্কিম বা ব্যবসায় অর্থ বিনিয়োগের কথা ভাবছেন, তবে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বেসরকারি চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বাড়তে পারে। সহকর্মীর সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনিদ্রার সমস্যা হলে অবশ্যই ডাক্তার দেখান।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৫

শুভ দিন: শনিবার

কর্কট রাশি

কর্কট রাশি

চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভাল কাটবে। আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা এই সপ্তাহে মোটামুটি লাভ করতে পারেন। এই সপ্তাহে আপনি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। পারিবারিক ক্ষেত্রে এই সপ্তাহটি ভাল কাটবে। আর্থিক দিক দিয়ে সপ্তাহটি ভাল কাটতে পারে। এই সময় আপনি কোনও পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৪২

শুভ দিন: রবিবার

সিংহ রাশি

সিংহ রাশি

ব্যবসায়ীরা এই সপ্তাহে ভাল সুযোগ পেতে পারেন। খুচরা ব্যবসায়ীরা প্রচুর আর্থিক লাভ করতে পারেন। আপনি ঋণ থেকেও মুক্তি পাবেন। বাড়ির বড়দের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

শুভ রং: জাফরান

শুভ সংখ্যা: ৯

শুভ দিন: বৃহস্পতিবার

কন্যা রাশি

কন্যা রাশি

যাঁরা বিদেশ গিয়ে চাকরির স্বপ্ন দেখছেন, এই সময়ের মধ্যে তাঁরা ভাল খবর পেতে পারেন। ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। ব্যক্তিগত জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক দিক ঠিকঠাক থাকবে। সপ্তাহের শেষে, অর্থের অভাবে আটকে থাকা কোনও কাজও আপনি সম্পন্ন করতে সক্ষম হবেন। এই সময়ে আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২০

শুভ দিন: মঙ্গলবার

তুলা রাশি

তুলা রাশি

চাকুরিজীবীদের এই সপ্তাহটি ভাল কাটতে পারে। ব্যবসায়ীদের লাভ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। সন্তানদের পড়াশোনা সংক্রান্ত দুশ্চিন্তা দূর হতে পারে। আপনি এই সময়কালে বাচ্চাদের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন। এই সময় আপনার হাতের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ২

শুভ দিন: শনিবার

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

চাকুরিজীবীদের গুরুত্বপূর্ণ কাজে বাধা আসবে। বস আপনার পারফরম্যান্সে খুবই অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের এই সময়ের মধ্যে কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষত বিনিয়োগের ক্ষেত্রে কোনও ধরণের ঝুঁকি না নেওয়াই ভাল। বাড়ির পরিবেশ ভাল থাকবে না। পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ বাড়তে পারে। আর্থিক ক্ষেত্রে এই সপ্তাহটি ভাল কাটতে চলেছে। আপনি যদি মূল্যবান কিছু কিনতে চান, তবে এই সময়টি তার জন্য উপযুক্ত নয়। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১১

শুভ দিন: রবিবার

ধনু রাশি

ধনু রাশি

পারিবারিক সমস্যার সমাধান হবে। দাম্পত্য জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। সপ্তাহের প্রথম দিনগুলিতে আপনার প্রচুর ব্যয় হতে পারে, তবে তার পরের সময়টি খুব ভাল যাবে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেলস এবং মার্কেটিং-এর সঙ্গে যুক্ত জাতকরা সাফল্য পেতে পারেন। অতীতে করা কঠোর পরিশ্রমের ভাল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদেরকে খরচ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় তাঁরা আর্থিক সংকটে পড়তে পারেন। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১৬

শুভ দিন: সোমবার

মকর রাশি

মকর রাশি

ব্যবসায়ীদের সপ্তাহটি খুব ভাল কাটবে। চাকুরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন, পাশাপাশি আপনার বেতনও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সঙ্গে এই সময়টা খুব ভাল কাটবে। সপ্তাহের শেষে বাড়িতে পূজার্চনা ও যজ্ঞ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও ভাল হবে। আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যের উন্নতি হবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২৬

শুভ দিন: শুক্রবার

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

অফিসে আপনাকে খুব অ্যাক্টিভ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময়ে খুব বেশি লাভ হবে না। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। এই সময়ের মধ্যে আপনি প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। আপনার ক্লান্তি বাড়তে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৩০

শুভ দিন: বুধবার

মীন রাশি

মীন রাশি

ব্যবসায়ীদের অর্থের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, তাহলে লাভের জায়গায় ক্ষতি হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হালকা সবুজ

শুভ সংখ্যা: ১৪

শুভ দিন: রবিবার

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, July 17, 2022, 8:00 [IST]
X
Desktop Bottom Promotion