Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (17-23 December): মেষ থেকে মীন, সমস্ত রাশির কেমন কাটবে এই সপ্তাহটি? দেখুন সাপ্তাহিক রাশিফল
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ১৭ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
স্বাস্থ্য ভালো থাকবে না। ডাক্তার এবং ওষুধে আপনার অনেক টাকা খরচ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। এই সপ্তাহে আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে গুরুতর ঘরোয়া বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আপনার আয় বাড়তে পারে। সপ্তাহের শেষে খুব ব্যস্ত থাকবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: শুক্রবার
বৃষ রাশি
এই সময়ে আপনি ছোটোখাটো বিষয়ে রাগ করতে পারেন। যে কারণে আশেপাশের মানুষের সঙ্গে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে কাজের চাপ থাকবে। আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাবে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর ভালবাসা এবং সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: রবিবার
মিথুন রাশি
লভ লাইফে প্রেম ও রোমান্স থাকবে। আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন। এই রাশির বিবাহিত জাতকদের এই সপ্তাহটি ভালো যাবে না। আপনাদের মধ্যে আস্থার অভাব দেখা দেবে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করতে চান, এই সপ্তাহে তাঁরা ভালো সুযোগ পাবেন। ছোটো ব্যবসায়ীদের সরকারী নিয়ম লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার বিশাল ক্ষতি হতে পারে। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৬
শুভ দিন: সোমবার
কর্কট রাশি
এই সপ্তাহটি মোটামুটি যাবে। ব্যবসায়ীদের সপ্তাহের প্রথম দিনগুলি খুব ভালো যাবে। আশানুরূপ ফলাফল পেতে পারেন। তবে আপনাকে কোনও বড় সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা সুখবর পাবেন। আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। তবে আপনাকে খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝামেলা মিটে যেতে পারে। এর সিদ্ধান্ত আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৬
শুভ দিন: বৃহস্পতিবার
সিংহ রাশি
পেশাগত জীবনে পজিটিভ পরিবর্তন আসবে। ব্যবসায়ীদের আটকে থাকা চুক্তি ফাইনাল হতে পারে। এই সময়ের মধ্যে আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধির যোগ রয়েছে। এই রাশির বেকার জাতকদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। যদি সম্প্রতি কোনও কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়ে থাকেন, তাহলে সেখান থেকে পজিটিভ উত্তর পেতে পারেন। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না। পেটে সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। খাওয়াদাওয়ার ক্ষেত্রে অবহেলা করবেন না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৫
শুভ দিন: মঙ্গলবার
কন্যা রাশি
সপ্তাহের প্রথম দিনগুলি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। এই সময়ে কাজের চাপ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপও বাড়তে পারে। ব্যবসায়ীদের যাত্রা করতে হতে পারে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। সপ্তাহের শেষে বাড়িতে পূজাপাঠ ও যজ্ঞ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনার আয়ের কথা মাথায় রেখেই খরচ করা উচিত। এই সময়ে আপনি চোখের সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: বুধবার
তুলা রাশি
চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। ভাগ্যের সঙ্গ পাবেন। আজ আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। এই সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে। ব্যবসায় লাভ হবে। এই সময়ে আপনার ব্যবসা দ্রুত এগিয়ে যাবে। এই সপ্তাহে খরচ বাড়তে পারে। সপ্তাহের শেষে আপনাকে টাকা ধার করতে হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৭
শুভ দিন: শুক্রবার
বৃশ্চিক রাশি
নিজের স্বাস্থ্যের যত্ন নিন, অন্যথায় আপনি কোনও গুরুতর রোগের শিকার হতে পারেন। বাবার সঙ্গে আপনার মতভেদ হতে পারে। আপনার কথাবার্তা ও আচরণ ঠিক রাখুন। চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। পদোন্নতির হতে পারে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁদের সামনে ভালো সুযোগ আসবে। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিদের ভালো লাভ হবে। সপ্তাহের শেষে নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আপনার মানসিক চাপ অনেকটাই কমবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: শনিবার
ধনু রাশি
পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে, এই সময়টি ভালো যাবে না। আর্থিক ক্ষতি হতে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নিলেই ভালো। চাকুরিজীবীদের এই সপ্তাহটি স্বাভাবিক যাবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। সপ্তাহের প্রথম দিনগুলিতে খরচ বাড়বে। বাচ্চাদের লেখাপড়া এবং বাড়ি মেরামতের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। এই সময়ে বাড়ির পরিবেশ ভালো থাকবে না। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: সোমবার
মকর রাশি
পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। আপনি আপনার কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না। এই সপ্তাহটি অর্থের দিক দিয়ে ভালো যাবে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। এই সময়ে আপনি কোনও পুরানো পারিবারিক ঋণ শোধ করতেও সফল হবেন। সপ্তাহের শেষে সুখবর পেতে পারেন। যে কারণে আপনার মানসিক চাপ কমে যাবে এবং আপনি বেশ ভালো বোধ করবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৪
শুভ দিন: রবিবার
কুম্ভ রাশি
সপ্তাহের প্রথম দিনগুলিতে খরচ বাড়তে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে পরিস্থিতির উন্নতি হবে। এই সময়ে আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য লাভ হবে। আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে। ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। পার্টনারশিপ ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীরা তাঁদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: মঙ্গলবার
মীন রাশি
পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। এই সময়ে জীবনসঙ্গীর সঙ্গে দীর্ঘ দূরত্বে যাত্রা করতে পারেন। আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। বিশেষ করে অর্থ সংক্রান্ত লেনদেনের সময় আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩০
শুভ দিন: বৃহস্পতিবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
