Weekly Horoscope (16-22 July): কেমন কাটবে গোটা সপ্তাহ? দেখুন সাপ্তাহিক রাশিফল

Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।

আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ১৬ জুলাই থেকে ২২ জুলাই কোন রাশির কেমন কাটতে চলেছে।

Weekly Horoscope For 16 July To 22 July 2023 In Bengali

মেষ রাশি

আপনি আপনার আর্থিক স্থিতি শক্তিশালী করার জন্য কঠোর পরিশ্রম করবেন। শীঘ্রই এর সঠিক ফলাফল পাবেন। আপনার আচরণ ঠিক রাখুন। স্বাস্থ্য ভালো থাকবে না। খাওয়াদাওয়ার প্রতি অবহেলার কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। সপ্তাহের শেষে ভ্রমণের যোগ রয়েছে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৩১
শুভ দিন: বৃহস্পতিবার

বৃষ রাশি

লভ লাইফ ভালো কাটবে না। এই সপ্তাহে আপনাকে বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন। সময়ের সদ্ব্যবহার করুন। আর্থিক দিক ঠিক থাকবে। অর্থ সংক্রান্ত লেনদেনও করতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: রবিবার

মিথুন রাশি

এই সপ্তাহে কাজের চাপ কম থাকবে। আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন। জীবনসঙ্গীকে ঘরের কাজেও সাহায্য করবেন। এই সময়ে আপনি বড় সম্মান পেতে পারেন। আপনার প্রিয়জন আপনাকে নিয়ে খুব গর্বিত বোধ করবেন। আর্থিক দিক দিয়ে এই সাত দিন ভালো যাবে। তবে ভেবেচিন্তে ব্যয় করুন, অন্যথায় ভবিষ্যতে আর্থিক সংকটে পড়বেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: সোমবার

কর্কট রাশি

ক্যারিয়ার সংক্রান্ত কোনও সমস্যায় পড়বেন। তবে আপনি পূর্ণ সাহস এবং আত্মবিশ্বাসের সাথে প্রতিটি সমস্যার মোকাবিলা করবেন। দাম্পত্য জীবনে চলমান কোনও বড় সমস্যার অবসান হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। সপ্তাহের শেষে অর্থ প্রাপ্তি হতে পারে। সরকারি চাকুরিজীবীদের উন্নতি হবে। উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: শুক্রবার

সিংহ রাশি

কর্মক্ষেত্রে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষত বস যদি আপনাকে গুরুত্বপূর্ণ কোনও দায়িত্ব দিয়ে থাকেন, তবে মনোযোগ দিয়ে কাজটি করুন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারবেন। এই সময়ের আপনাকে খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: শনিবার

কন্যা রাশি

শিক্ষার্থীদের এই সপ্তাহটি ভালো যাবে না। বিশেষ করে যে ব্যক্তি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁর পড়াশোনায় বাধা আসতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। ঘরের সাজসজ্জায় পরিবর্তন আনতে প্রয়োজনীয় কিছু কেনাকাটাও করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২১
শুভ দিন: বুধবার

তুলা রাশি

আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুব ভালো যাবে। অর্থ উপার্জনের ভালো সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদের এই সপ্তাহ ভালো যাবে না। কাজের চাপ বেশি থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকেও চাপ আসতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। অবহেলা করলে বিপদে পড়বেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: সোমবার

বৃশ্চিক রাশি

যদি কারুর কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, তবে এই সময়ের মধ্যে তা পরিশোধের চাপ বাড়তে পারে। মানসিকভাবে ভালো বোধ করবেন না। এই সময়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সপ্তাহের শেষে পরিবারের কেউ অসুস্থ হতে পারেন। ডাক্তার এবং ওষুধের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২১
শুভ দিন: শুক্রবার

ধনু রাশি

সপ্তাহের শুরুটা খুব ভালো হবে। এই সময়ে আপনি কোনও ভালো খবর পেতে পারেন। মানসিকভাবে খুব ভালো বোধ করবেন। বাড়িতে বিবাহযোগ্য কেউ থাকলে, এই সময় তাঁর বিয়ে ঠিক হবে। শীঘ্রই আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। স্বাস্থ্যের উন্নতি হবে। সপ্তাহের শেষে কাজের জন্য যাত্রা করতে হতে পারে। এই যাত্রা খুব শুভ হবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: মঙ্গলবার

মকর রাশি

স্বাস্থ্য ভালো থাকবে না। যে কারণে আপনি আপনার কাজও ঠিকমতো করতে পারবেন না। এই সময়ে আপনার কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে। জীবনসঙ্গীর আচরণে পরিবর্তন আসবে। সপ্তাহের মধ্যভাগে আর্থিক লাভ হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: শনিবার

কুম্ভ রাশি

আপনার মূল্যবান জিনিসগুলি খুব সাবধানে রাখুন, অন্যথায় সেগুলি হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে। তবে খুব ভেবেচিন্তে ব্যয় করুন। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। চাকুরিজীবীদের উন্নতিতে বাধা আসবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৫
শুভ দিন: রবিবার

মীন রাশি

লভ লাইফ ভালো যাবে। বৈবাহিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে ভালো খবর পাবেন। শীঘ্রই আপনি সমস্ত ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। যে সব শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করতে চান, তাদের প্রচেষ্টা আরও বাড়াতে হবে। এই সময়ে স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: বুধবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion