Weekly Horoscope (15 - 21 January): কেমন কাটবে এই সপ্তাহটি? দেখুন সাপ্তাহিক রাশিফল

এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? কারা পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? জেনে নিন এই সপ্তাহের রাশিফল থেকে।

Weekly Horoscope For 15 January To 21 January 2023

এই সপ্তাহের সাতটা দিন কেমন যাবে জানার জন্য চোখ রাখুন বোল্ডস্কাই বাংলার সাপ্তাহিক রাশিফলে।

মেষ রাশি

মেষ রাশি

সপ্তাহের শুরুতে আপনি খুব ব্যস্ত থাকবেন, তবে এর পরে সময়টি আপনার ভালো কাটবে। পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটাবেন। আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। এই সময়ের মধ্যে আপনি পারিবারিক ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে এই সময়টি ভালো কাটবে। আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের উন্নতি হবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২০

শুভ দিন: মঙ্গলবার

বৃষ রাশি

বৃষ রাশি

চাকুরিজীবীরা তাদের মুলতুবি কাজগুলি সম্পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম করবেন। ব্যবসায়ীদের কোথাও যাত্রা করতে হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়বে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। তবে অযথা ব্যয় করবেন না। এই সময়ে আপনি আপনার সন্তানের শিক্ষা বা স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন। এই সময় আপনি খুব ক্লান্ত বোধ করবেন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ২

শুভ দিন: শনিবার

মিথুন রাশি

মিথুন রাশি

অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় আপনার সব কাজ সময়মতো সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীদের বড় গ্রাহকদের সঙ্গে ডিল করার সময় খুব সতর্ক থাকুন। সামান্য ভুল হলেই বড় ক্ষতি হতে পারে। বাড়ি মেরামত ও ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য অনেক টাকা খরচ হবে। পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ১১

শুভ দিন: রবিবার

কর্কট রাশি

কর্কট রাশি

যারা লভ ম্যারেজ করতে চান, এই সময়ের তারা পরিবারের অনুমোদন পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকুরিজীবীদের উন্নতির হবে। প্রমোশন হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সপ্তাহের শেষে ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১৬

শুভ দিন: সোমবার

সিংহ রাশি

সিংহ রাশি

আপনার অনিয়ন্ত্রিত রাগের কারণে আপনি ঝামেলায় পড়বেন। আপনার কোনও কাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করুন। পিতার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আয় ভালো হবে, কিন্তু খরচ বাড়তে পারে। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২৬

শুভ দিন: শুক্রবার

কন্যা রাশি

কন্যা রাশি

আর্থিক পরিস্থিতি তেমন ভালো থাকবে না। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারা এই সপ্তাহে ভালো খবর পেতে পারেন। ব্যবসায় বৃদ্ধি হবে। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার ভালো সুযোগ আসবে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টা খুব ভালো কাটবে। একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৩০

শুভ দিন: বুধবার

তুলা রাশি

তুলা রাশি

চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। যে সব বেকার জাতকরা নতুন চাকরি খুঁজছেন, তারা ভালো সুযোগ পাবেন। ব্যবসায়ীদের কাজে বৃদ্ধি হবে। আপনার কোনও আটকে থাকা চুক্তি আজ সম্পন্ন হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: হালকা সবুজ

শুভ সংখ্যা: ১৪

শুভ দিন: রবিবার

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়বে। এই সপ্তাহটি ছোটো ব্যবসায়ীদের জন্য খুব লাভজনক হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য ভালো থাকবে না। আপনার স্বাস্থ্যও দুর্বল থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৯

শুভ দিন: মঙ্গলবার

ধনু রাশি

ধনু রাশি

স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। এই সময়ে আয়ের নতুন উৎস পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের এই সপ্তাহে মোটামুটি লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২

শুভ দিন: বুধবার

মকর রাশি

মকর রাশি

আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। আপনার আত্মবিশ্বাসও বাড়বে। আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। এই সপ্তাহটি ব্যবসায়ীদের খুব ভালো কাটবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৫

শুভ দিন: শনিবার

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

চাকুরিজীবীরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। ব্যবসায়ীদের পথে আসা সমস্ত বাধা দূর হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনারা একসঙ্গে ঘরোয়া সব দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৪২

শুভ দিন: রবিবার

মীন রাশি

মীন রাশি

এই সপ্তাহটি পারিবারিক ক্ষেত্রে খুব ভালো কাটবে। এই সময়কালে আপনার বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অর্থ উপার্জনের জন্য শর্টকাট পথ ধরবেন না, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। চাকুরিজীবীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। বস আপনার উপর খুব খুশি হবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। তবে খাওয়াদাওয়ার দিকে বিশেষ নজর দিন।

শুভ রং: জাফরান

শুভ সংখ্যা: ৯

শুভ দিন: বৃহস্পতিবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, January 15, 2023, 12:08 [IST]
X
Desktop Bottom Promotion