Weekly Horoscope (14 - 20 May): এই সপ্তাহে কাদের লাভ, কাদের ক্ষতি? দেখুন সাপ্তাহিক রাশিফল

কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।

আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ১৪ মে থেকে ২০ মে কোন রাশির কেমন কাটতে চলেছে।

Weekly Horoscope For 14 May To 20 May 2023

মেষ রাশি
এই সপ্তাহটি খুবই ভাল কাটবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে ভাল খবরও পেতে পারেন। আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। আবহাওয়ার পরিবর্তনে স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: শনিবার

বৃষ রাশি
সপ্তাহের শুরুতে খুব ব্যস্ত থাকবেন। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: বৃহস্পতিবার

মিথুন রাশি
আর্থিক অবস্থা নিয়ে খুব চিন্তিত থাকবেন। অর্থের অভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। এই সময়ে প্রতিযোগিতা বাড়তে পারে। ব্যবসায়ীরা আর্থিক লেনদেন করার সময় খুব সতর্ক থাকুন, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৬
শুভ দিন: শনিবার

কর্কট রাশি
বিবাহিত জীবনে সব ঝামেলার অবসান হবে। আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখুন। সরকারি চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভাল যাবে। ব্যবসায় পতন হতে পারে। ব্যবসায়িক পার্টনারের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: শুক্রবার

সিংহ রাশি
এই সপ্তাহে আপনি পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ করুন। লভ লাইফে নতুন মোড় আসতে পারে। আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: মঙ্গলবার

কন্যা রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভাল কাটবে। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, সপ্তাহের শেষে আপনি ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময়ে আরও অর্থ সঞ্চয় করতে পারবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৫
শুভ দিন: বৃহস্পতিবার

তুলা রাশি
এই সপ্তাহে কাজের চাপ এবং ঘরোয়া দায়িত্ব বাড়বে। এই সময়ে কিছু কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন নাও হতে পারে। যে কারণে আপনি হতাশ হতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। এই সময়ে অর্থ সংক্রান্ত লেনদেন করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। স্বাস্থ্য দুর্বল থাকবে। মানসিক চাপও বাড়বে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২
শুভ দিন: সোমবার

বৃশ্চিক রাশি
শিক্ষার্থীদের পড়ালেখায় বড় বাধা আসতে পারে। যদিও এই সমস্যাটি সাময়িক। শীঘ্রই সব সমস্যার অবসান ঘটবে। ব্যবসায় ভাল লাভ হবে। চাকুরিজীবীরা সময়ের দিকে খেয়াল রাখুন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৭
শুভ দিন: বুধবার

ধনু রাশি
আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুব ভাল যাবে। এই সময়ে আপনি আয়ের নতুন উৎস পাবেন। ঋণ পরিশোধ করতে পারবেন। ভাই-বোনের সহযোগিতা পাবেন। চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব একটা ভাল যাবে না। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল না পাওয়ার কারণে হতাশ হতে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: মঙ্গলবার

মকর রাশি
এই সপ্তাহটি পরিবারের সঙ্গে খুব ভাল কাটবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। বাড়ি, জমি, গাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২
শুভ দিন: সোমবার

কুম্ভ রাশি
চাকুরিজীবীরা তাদের পছন্দের জায়গায় বদলি হতে পারেন। ব্যবসায় ভাল লাভ হবে। এই সময়ে বিনিয়োগের ভাল সুযোগ পাবেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: শুক্রবার

মীন রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি তেমন ভালো যাবে না। প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অফিসে কঠোর পরিশ্রম সত্ত্বেও, ভাল ফলাফল না পাওয়ার কারণে আপনার আত্মবিশ্বাস হ্রাস পেতে পারে। ব্যবসায়ীরাও ঝামেলায় পড়বেন। ব্যবসায় চলমান মন্দার কারণে আপনার মানসিক চাপ বাড়তে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি স্বাভাবিক যাবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: বুধবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, May 14, 2023, 16:10 [IST]
X
Desktop Bottom Promotion