Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope 13 to 19 February 2022 : এই সপ্তাহ আপনার কেমন কাটবে? জেনে নিন
সাপ্তাহিক রাশিফলের মাধ্যমে আপনি আগামী সাত দিনের সমস্ত তথ্য পাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে সাফল্য লাভ করবে এবং কারা হতাশ হবে।


মেষ রাশি
অফিসে আপনার পারফম্যান্স খুব ভালো হবে। তবে সপ্তাহের মধ্যভাগ আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। এই সময়ের মধ্যে আপনি যদি অর্থ সংক্রান্ত কোনও কাজ করতে চলেছেন, তবে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। আপনি আপনার পিতা-মাতার সঙ্গে কোথাও যেতে পারেন। আপনি যদি অবিবাহিত হন, তাহলে শীঘ্রই আপনার পছন্দের জীবনসঙ্গী পেতে পারেন। অর্থের দিক থেকে এই সপ্তাহটি খুব ব্যয়বহুল হতে চলেছে। বাজেট অনুযায়ী খরচ করলে ভালো হয়। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: বৃহস্পতিবার

বৃষ রাশি
চাকুরিজীবীদের জন্য এই সাতটি দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি এই সময়ের মধ্যে সুখবর পেতে পারেন। অফিসের পরিবেশ খুব ভালো থাকবে এবং আপনি কাজের প্রতি আরও বেশি আগ্রহী বোধ করবেন। সহকর্মীদের সঙ্গে সমন্বয়ও ভালো হতে পারে। রিয়েল এস্টেট সংক্রান্ত কাজ করছেন এমন জাতকরা ভালো লাভ করতে পারেন। ব্যবসা বৃদ্ধি পাবে। এই সময়ে আপনি কোনও ব্যবসায়িক সিদ্ধান্তও নিতে পারেন। এই সপ্তাহে সম্পত্তি সংক্রান্ত কোনও পুরানো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম-ভালোবাসার ক্ষেত্রে, এই সময়টি খুব রোমান্টিক কাটতে চলেছে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। আপনি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। আর্থিক দিক ঠিকঠাক থাকবে। এই সময়ে আপনার স্বাস্থ্য দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: সোমবার

মিথুন রাশি
আপনি অফিসে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। আপনি যদি বিদেশে চাকরি করার স্বপ্ন দেখে থাকেন, তবে আপনাকে আরও পরিশ্রম করতে হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের জন্য এই সপ্তাহটি খুবই লাভদায়ক হতে চলেছে। যারা শেয়ার বাজার সংক্রান্ত কাজ করেন, এই সময়ের মধ্যে তারা কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বাড়ির পরিবেশ ভালো থাকবে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। পিতার সঙ্গে সম্পর্ক মজবুত হবে। আপনি যদি আপনার পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তবে এই সময়কালে গুরুজনদের পরামর্শ আপনার উপকারে আসতে পারে। এই সময়ে আপনি সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে সক্ষম হবেন। সপ্তাহের শেষে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের সমস্যা হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৩
শুভ দিন: শুক্রবার

কর্কট রাশি
এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। অর্থ নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। এই সময়ে আপনাকে বড় ঋণ নিতে হতে পারে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটতে চলেছে। মুলতুবি কাজের কারণে আপনি অনেক চাপ অনুভব করবেন। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। তবে অতিরিক্ত ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ভাবনা-চিন্তা না করে খরচ করলে, আগামী দিনে আর্থিক সংকটে পড়তে পারেন। বাড়ির পরিবেশ ভালো থাকবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন, বিশেষ করে পিতা-মাতার গাইডলাইন পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টি ভালো কাটবে। স্বাস্থ্য ঠিক রাখতে, খাওয়াদাওয়ার দিকে নজর দিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২
শুভ দিন: রবিবার

সিংহ রাশি
যাদের প্রতিদিন দেরিতে অফিসে পৌঁছানোর অভ্যাস, তারা এই সময়ের মধ্যে সমস্যায় পড়তে পারে। বস আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। তাই খুব সাবধানে থাকাই ভালো। ব্যবসায়ীদের এই সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। যারা ওষুধের ব্যবসা করছেন, তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। একটুও অসাবধানতা করলে বড় ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হবে। বাড়ির বড়দের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। এই সময়ে আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদের খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: মঙ্গলবার

কন্যা রাশি
এই সময়ে বাড়িতে বিবাদ হতে পারে। আপনার ব্যক্তিগত বিষয়ে বহিরাগতদের বেশি হস্তক্ষেপ করতে না দিলেই ভালো হবে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বিবাহিত জীবনের পরিস্থিতি প্রতিকূল থাকবে। জীবনসঙ্গীর প্রতি আপনার আস্থা মজবুত রাখার চেষ্টা করুন। অহেতুক সন্দেহ আপনাদের মধ্যে দূরত্ব বাড়াতে পারে। চাকুরিজীবীদের জন্য এই সময়টা খুব শুভ হতে চলেছে। এই সময়ে আপনি যেমন উন্নতি করতে পারেন, তেমনি আয় বৃদ্ধির লক্ষণও রয়েছে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের কঠোর পরিশ্রম করতে হবে। এই সপ্তাহটি ব্যবসায়ীদের মোটামুটি কাটবে। এই সময়ের মধ্যে আপনি প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারেন। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে এবং আপনি অসহায়দের আর্থিকভাবে সাহায্য করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩০
শুভ দিন: বৃহস্পতিবার

তুলা রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহ খুব ভালো কাটবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জনেও আপনি সফল হবেন। ব্যবসায় বৃদ্ধি হবে। এই সময়ে আপনি ভালো লাভ করতে পারেন। অর্থ সঞ্চয় করতে সফল হবেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য খুব ভালো থাকবে না। কাজের চাপে নিজের জন্য পর্যাপ্ত সময় নাও পেতে পারেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: শুক্রবার

বৃশ্চিক রাশি
প্রেম-ভালোবাসার ক্ষেত্রে এই সপ্তাহটি খুব রোমান্টিক কাটতে চলেছে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। এই সময়ের মধ্যে আপনি বিয়ে করার সিদ্ধান্তও নিতে পারেন। আপনি পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারেন। চাকরি হোক বা ব্যবসায়, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আপনাকে এই সময়ে কোনও ধরণের পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থের দিক দিয়ে এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে ভালো কাটবে। আপনি যদি আয় বাড়ানোর চেষ্টা করছেন, তবে সপ্তাহের শেষে সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩০
শুভ দিন: শনিবার

ধনু রাশি
জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া-ঝামেলা হতে পারে। আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন না। কাজের প্রতি খুব বেশি অবহেলা করা ভালো নয়। এই সময়ে ব্যবসায়ীরা কোনও আইনি ঝামেলায় পড়তে পারে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। ধার লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার উপর চাপ বাড়তে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না। আপনার ইউরিন সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: বৃহস্পতিবার

মকর রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভালো কাটতে পারে। আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তবে এই সময়ের মধ্যে উন্নতি করতে পারেন। ব্যবসায়ীরা মিশ্র ফলাফল পাবেন। সপ্তাহের শুরুর দিনগুলি আপনার জন্য খুব লাভজনক হতে পারে। আপনি যদি একটি নতুন কাজ শুরু করতে চলেছেন, তবে আপনার পথে বাধা আসতে পারে। তবে শীঘ্রই আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময়ে আপনি পুরানো ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পিতার আশীর্বাদ পাবেন। সপ্তাহের শেষে স্বাস্থ্য সমস্যা হতে পারে। অসুস্থতার কারণে আপনার কিছু পরিকল্পনাও ব্যাহত হবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৬
শুভ দিন: রবিবার

কুম্ভ রাশি
পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিদের এই সময়টি ভালো কাটবে না। পার্টনারের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। তারা আপনার কোনও সিদ্ধান্তের সাথে একমত নাও হতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে রাগ না করে শান্তভাবে সবকিছু করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঝগড়া-ঝামেলার কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের এই সময়টা স্বাভাবিক কাটবে। কোনও কাজ মুলতুবি না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি বিদেশী কোম্পানিতে চাকরি করছেন, তবে এই সময়ে আপনার সামনে অগ্রগতির নতুন পথ খুলতে পারে। অর্থের দিক থেকে এই সপ্তাহটি খুব ব্যয়বহুল হতে চলেছে। সপ্তাহের শেষে আর্থিক ক্ষতি হতে পারে। এই সময়ে বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকবে। সুস্থ সবল থাকতে, আপনার খাওয়াদাওয়ার দিকে নজর দিন। বাইরের খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: বুধবার

মীন রাশি
আর্থিক দিক থেকে এই সপ্তাহটি খুব শুভ হতে চলেছে। এই সময়ে আয়ের নতুন উৎস পাওয়ারও সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের এই সময়ে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি পড়তে হতে পারে। কাজের চাপ বাড়বে। সপ্তাহের শেষে বস আপনার কাজের পর্যালোচনা করতে পারেন। তাই আপনার কাজে ঠিকমতো ফোকাস করা ভালো হবে। এই সপ্তাহটি ব্যবসায়ীদের খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটতে চলেছে। মুলতুবি কাজগুলি সম্পূর্ণ করতে আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: সোমবার
Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।



Click it and Unblock the Notifications