Weekly Horoscope (13-19 August): এই সপ্তাহটি কোন রাশির কেমন যাবে? দেখুন সাপ্তাহিক রাশিফল

Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।

আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ১৩ অগস্ট থেকে ১৯ অগস্ট কোন রাশির কেমন কাটতে চলেছে।

Weekly Horoscope

মেষ রাশি

আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুব ভাল যাবে। অর্থ লাভ হবে এবং আপনি সঞ্চয়ও করতে পারবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে অর্থ উপার্জনের ভাল সুযোগ পেতে পারেন। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাঁদের প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে ধর্মীয় স্থানে যাবেন। চোখের সঠিক যত্ন নিন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: সোমবার

বৃষ রাশি

বাড়ির পরিবেশে ভাল থাকবে। এই সময়ে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করার জন্য আপনি কঠোর পরিশ্রম করবেন। ব্যবসায়ীদের আর্থিক লেনদেন করার সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২
শুভ দিন: বুধবার

মিথুন রাশি

কর্মক্ষেত্রে আপনার আচরণ ঠিক রাখুন। উচ্চপদস্থ কর্মকর্তা এবং সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়াবেন না। এতে আপনার কাজে খারাপ প্রভাব পড়বে এবং আপনার ভাবমূর্তিও নষ্ট হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার বাড়িতে কোনও শুভ কাজের আয়োজন হতে পারে। প্রিয়জনের সঙ্গে কাটানো এই সময়টি আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: শনিবার

কর্কট রাশি

চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভাল যাবে। আয় বাড়তে পারে। এই সময়ে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা যদি সম্প্রতি কোনও বিনিয়োগ করে থাকেন, তবে তা থেকে দ্বিগুণ লাভবান হতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। এই সময় জমিজমা বা বাড়ি কিনতে পারেন। খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: শুক্রবার

সিংহ রাশি

কর্মক্ষেত্রে আপনার অবস্থান ঠিক থাকবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের এই সপ্তাহটি ভাল যাবে না। আপনাদের মধ্যে আস্থার অভাব দেখা দেবে। দাম্পত্য জীবন ভাল কাটবে না। ব্যস্ততার কারণে আপনি আপনার জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল যাবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: মঙ্গলবার

কন্যা রাশিফল

এই সপ্তাহে কিছু ক্ষেত্রে আপনি হতাশ হবেন, আবার কিছু ক্ষেত্রে সাফল্য পাবেন। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, এই সময়ে তাঁরা ভাল অফার পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক বিষয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। ভেবেচিন্তে খরচ করলে বড় কোনও সমস্যা হবে না। সুস্থ থাকার জন্য আপনার ক্রমবর্ধমান ওজন নিয়ন্ত্রণ করতে হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: বুধবার

তুলা রাশি

আপনার আচরণ ঠিক রাখুন। এই সময় আপনি এমন একটি ভুল করতে পারেন, যার জন্য আপনি ভবিষ্যতে অনুশোচনা করবেন। খরচ বাড়তে পারে। আপনাকে খুব ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: সোমবার

বৃশ্চিক রাশি

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন এবং ছোটোরা আপনার কথাকে সম্মান করবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। এই সপ্তাহে চাকুরিজীবীরা নতুন সুযোগ পাবেন। আপনি আপনার প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। এই সময়ে বিদেশ যাত্রার যোগও রয়েছে। ব্যবসায় ভাল লাভ হতে পারে। আর্থিক বিষয়ে ভাল ফল পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: রবিবার

ধনু রাশি

এই সপ্তাহটি ব্যবসায়ীদের খুব ভাল যাবে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। সপ্তাহের শেষে কিছু ভাল খবর পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। সপ্তাহের শেষে পরিবারের কারুর স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৬
শুভ দিন: বৃহস্পতিবার

মকর রাশি

আজ বাড়ির সদস্যদের সঙ্গে তর্ক-বিতর্ক হতে পারে। আপনি মানসিকভাবে ভাল বোধ করবেন না। এই সময়ে কাজে মন বসবে না। আর্থিক দিক দিয়ে এই সময়টি মোটামুটি যাবে। আয়ের চেয়ে খরচ বেশি হতে পারে। সপ্তাহের শেষে অর্থ লাভ হতে পারে। শিক্ষার্থীদের এই সপ্তাহটি ভাল যাবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা তাদের শিক্ষকের কাছ থেকে গাইডেন্স পাবেন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২২
শুভ দিন: শুক্রবার

কুম্ভ রাশি

ব্যবসায়ীদের এই সময়টা ভাল যাবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করতে চান, তাঁরা ভাল সুযোগ পাবেন। চাকুরিজীবীদের এই সপ্তাহটি স্বাভাবিক কাটবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। এই সময়ে আপনি ভাল অর্থ উপার্জন করতে পারবেন। লভ লাইফে প্রেম-ভালবাসা থাকবে। স্বাস্থ্যের ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: বুধবার

মীন রাশি

এই সপ্তাহে আপনার আর্থিক সমস্যার সমাধান হবে। আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি আপনার পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায় লাভ হবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা একজন স্বনামধন্য ও অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পাবেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: শনিবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion