Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (12- 18 November): এই সপ্তাহটি সমস্ত রাশির কেমন যাবে? দেখুন সাপ্তাহিক রাশিফল
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
এই সপ্তাহটি মেষ রাশির জাতকদের খুব ভালো যাবে। আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। অফিসে আপনার অবস্থান মজবুত হবে। বস আপনার কাজ দেখে মুগ্ধ হবেন। ব্যবসায় ভালো লাভ হবে। এই সময়ে আপনি ঋণ মুক্ত হবেন। লভ লাইফ ভালো কাটবে। অর্থের ব্যাপারে খুব সতর্ক থাকুন। বিশেষ করে, টাকা লেনদেন করার সময় খুব সতর্ক থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: বৃহস্পতিবার
বৃষ রাশি
জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভালো থাকবে না। ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। শিক্ষাক্ষেত্রে তাঁর পারফরম্যান্স খুবই ভালো হবে। এই সপ্তাহটি অর্থের দিক দিয়ে খুব ভালো যাবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সময়টা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: রবিবার
মিথুন রাশি
সপ্তাহের শুরুটা খুবই ভালো যাবে। এই সময়ে আপনি কোনও সুখবর পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। মা-বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। পদোন্নতি হতে পারে। এতে আপনার উপর দায়িত্ব বাড়বে। ব্যবসায় ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৭
শুভ দিন: বৃহস্পতিবার
কর্কট রাশি
এই সপ্তাহটি ভালো কাটবে। আপনার কিছু মুলতুবি কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাকে আপনার সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময়ে আপনি খরচ কমাতে পারেন। অফিসে কাজের চাপ বেশি থাকবে। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিদের ভালো লাভ হতে পারে। সুস্থ থাকার জন্য সময়মতো খাবার খেতে হবে এবং পর্যাপ্ত বিশ্রামও নিতে হবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩২
শুভ দিন: শুক্রবার
সিংহ রাশি
সপ্তাহের প্রথম দিনগুলি ভালো কাটবে না। এই সময়ে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। যে কারণে আপনার কাজে বাধা পড়বে। তবে শীঘ্রই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সময়ে ভালো করে ভেবেচিন্তে তবেই অর্থ সংক্রান্ত কোনও কাজ করুন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। অবহেলা করলে সমস্যায় পড়বেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: বুধবার
কন্যা রাশি
দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন। ভবিষ্যত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারেন। এই সময় আপনার বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। আপনার কাছে বিবাহের প্রস্তাবও আসতে পারে। বিদেশি কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের এই সময়টা খুবই ভালো যাবে। ব্যবসায়ীদের এই সময়টি ভালো যাবে না। কাজে বাধা আসবে। আপনি কোনও আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অর্থের দিক দিয়ে এই সময়টি মোটামুটি যাবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: শুক্রবার
তুলা রাশি
এই সপ্তাহটি কিছু ক্ষেত্রে ভালো যাবে। আবার কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। এই সময়ে সন্তানের স্বাস্থ্য বা শিক্ষা নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। জীবনসঙ্গীর সাপোর্ট না পাওয়ার কারণে, আপনি মানসিকভাবে খুব দুর্বল বোধ করবেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। অনেক দিন ধরে আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে ক্যারিয়ার সংক্রান্ত কিছু ভালো খবর পেতে পারেন। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৪২
শুভ দিন: শনিবার
বৃশ্চিক রাশি
দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সপ্তাহে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। সপ্তাহের শেষে অর্থ পেতে পারেন। চাকুরিজীবীরা সমস্যায় পড়বেন। এই সময়ে কাজের চাপ বেশি থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপও বাড়তে পারে। তাড়াহুড়ো করে কোনও কাজ করা থেকে বিরত থাকুন। ব্যবসায়ীদের কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময় হাঁপানি রোগীরা অসুস্থ হয়ে পড়তে পারেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩৭
শুভ দিন: সোমবার
ধনু রাশি
ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। বাড়িতে পূজাপাঠ, যজ্ঞের আয়োজন করতে পারেন। ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনাও করবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। আপনারা একে অপরের সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অযাচিত ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করবেন না। অর্থ সংক্রান্ত সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়া উচিত, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। চাকুরিজীবীদের উন্নতির সম্ভাবনা রয়েছে। যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: মঙ্গলবার
মকর রাশি
মকর রাশির জাতকদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। এই সময়ে আপনার জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটবে। লভ লাইফ ভালো কাটবে। সিঙ্গেল জাতকরা প্রেমের প্রস্তাব পেতে পারেন। এই সময় খরচ বাড়তে পারে। যদিও তেমন কোনও সমস্যা হবে না। চাকুরিজীবীদেরকে অফিসের গুরুত্বপূর্ণ ফাইলগুলি নিরাপদে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: রবিবার
কুম্ভ রাশি
পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। এই সময়ের জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে ব্যয় বৃদ্ধির কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন। চাকুরিজীবীদের এই সপ্তাহটি মোটামুটি যাবে। সপ্তাহের প্রথম দিনগুলিতে কাজের চাপ বেশি থাকবে, তবে তারপরের সময়টি ভালো যাবে। ব্যবসায়ীদের বড় মুনাফা অর্জনের জন্য শর্টকাট পথ অনুসরণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২২
শুভ দিন: সোমবার
মীন রাশি
পারিবারিক জীবনে অশান্তি চলবে। টাকা নিয়ে বাড়িতে তর্ক হতে পারে। মানসিকভাবে আপনি ভালো বোধ করবেন না। এই সময়ের মধ্যেয়জীবনসঙ্গীর আচরণে পরিবর্তন দেখা দিতে পারে। চাকুরিজীবীদের অফিসের কাজে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। এই সপ্তাহটি ব্যবসায়ীদের মোটামুটি যাবে। ব্যবসায়ের কাজে বাধা আসতে পারে। আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: বুধবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
