Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (12 - 18 March): কেমন কাটবে এই সপ্তাহ? দেখুন সাপ্তাহিক রাশিফল
এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? কারা পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? জেনে নিন এই সপ্তাহের রাশিফল থেকে।

এই সপ্তাহের সাতটা দিন কেমন যাবে জানার জন্য চোখ রাখুন বোল্ডস্কাই বাংলার সাপ্তাহিক রাশিফলে।

মেষ রাশি
চাকরি হোক বা ব্যবসা, এই সপ্তাহে আপনি খুব ব্যস্ত থাকবেন। আর্থিক পরিস্থিতি মোটামুটি থাকবে। হার্টের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: বৃহস্পতিবার

বৃষ রাশি
এই সপ্তাহটি ব্যবসায়ীদের খুব ভালো কাটবে। সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। যাঁরা বেসরকারি চাকরি করছেন, তাঁরাও পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এই সময়ে আপনারা একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: শনিবার

মিথুন রাশি
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টা খুব ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময়ে আপনি আয়ের নতুন উৎস পেতে পারেন। সপ্তাহের শেষে পরিবারের সঙ্গে ভ্রমণের সুযোগ পাবেন। যে সব ব্যবসায়ীরা পার্টনারশিপে নতুন কাজ শুরু করতে চলেছেন, তাঁরা এই সময়ে ভালো সুযোগ পাবেন। চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। পারফরম্যান্স ক্রমাগত খারাপ হওয়ার কারণে, বস কঠোর ব্যবস্থা নিতে পারেন। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২
শুভ দিন: রবিবার

কর্কট রাশি
সপ্তাহের শুরুটা আপনার খুব ভালো কাটবে। সুখবর পেতে পারেন। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। চাকুরিজীবীদের এই সময়ে কঠোর পরিশ্রম করতে হতে পারে। আপনার উপর দায়িত্ব বেশি থাকবে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ দিন: বুধবার

সিংহ রাশি
এই সপ্তাহে আপনি খুব ব্যস্ত থাকবেন। তবে পরিশ্রম অনুযায়ী ফল পেলে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতভেদ বাড়তে পারে। উচ্চ রক্তচাপের রোগীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: সোমবার

কন্যা রাশি
অফিসের পরিবেশ ভালো থাকবে। এই সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। বস আপনাকে নতুন দায়িত্বও অর্পণ করতে পারেন। ব্যবসায়ীরা এই সময়ে আর্থিক সংকটে পড়তে পারেন, তবে সপ্তাহের শেষে পরিস্থিতির উন্নতি হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গী বড় সাফল্য পেতে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: বৃহস্পতিবার

তুলা রাশি
অবিবাহিত জাতকদের বিবাহের সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনার জন্য ভালো বিবাহের প্রস্তাব আসতে পারে। বিবাহিতদের এই সময়টা খুব ভালো কাটবে। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। চাকুরিজীবীরা তাঁদের কঠোর পরিশ্রমের যথাযথ ফলাফল পাবেন। পদোন্নতি হতে পারেন। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করতে চান, এই সপ্তাহে তাঁদের সব সমস্যা দূর হবে। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিদের জন্য এই সাতটি দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: রবিবার

বৃশ্চিক রাশি
এই সময়ে আপনি মানসিকভাবে খুব ভালো বোধ করবেন। চাকুরিজীবীরা এই সপ্তাহে ভালো খবর পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারবেন। এই সময় আপনার দাঁতের সমস্যা হতে পারে।
শুভ রং: বাদামী
শুঢ সংখ্যা: ১০
শুভ দিন: মঙ্গলবার

ধনু রাশি
যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন, এই সময়ের মধ্যে তাঁরা কিছু অফার পেতে পারেন। তবে, আপনাকে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের এই সপ্তাহটি তেমন ভালো কাটবে না। কাজে বাধা আসতে পারে। এই সময়ে আপনি আত্মবিশ্বাসের অভাব বোধ করবেন। খরচ বাড়তে পারে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ২৭
শুভ দিন: শুক্রবার

মকর রাশি
সপ্তাহের শুরুটা ভালো হবে না। কাজের চাপ বৃদ্ধির কারণে আপনি খুব ব্যস্ত থাকবেন। ছোটোখাটো বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। সপ্তাহের শেষে বড় খরচ হতে পারে। এই সময়ের মধ্যে আপনাকে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৬
শুঢ দিন: শনিবার

কুম্ভ রাশি
এই সময়ে আপনার কথাবার্তা ও আচরণ ঠিক রাখুন। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি তেমন ভালো কাটবে নি। আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য না পাওয়ার কারণে খুব হতাশ হতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: সোমবার

মীন রাশি
চাকুরিজীবীরা এই সময়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। সহকর্মীদের সঙ্গে সমন্বয়ের অবনতি হতে পারে। এই সময়ের মধ্যে আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন না। কর্মক্ষেত্রে ঝগড়া-ঝামেলা এড়িয়ে চলুন। যে সব ব্যবসায়ীরা বড় ডিল করতে চলেছেন, তাঁদের কাজ হঠাৎ মাঝপথে আটকে যেতে পারে। তবে আপনার এই সমস্যাটি সাময়িক। আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময়ে আপনার স্বাস্থ্য খুব খারাপ হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৭
শুভ দিন: বুধবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications