Weekly Horoscope (12 - 18 February): এই সপ্তাহে কী ঘটবে আপনার জীবনে? দেখুন সাপ্তাহিক রাশিফল

এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? কারা পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? জেনে নিন এই সপ্তাহের রাশিফল থেকে।

Weekly Horoscope For 12 February To 18 February 2023

এই সপ্তাহের সাতটা দিন কেমন যাবে জানার জন্য চোখ রাখুন বোল্ডস্কাই বাংলার সাপ্তাহিক রাশিফলে।

মেষ রাশি

মেষ রাশি

এই সপ্তাহে খরচ বাড়তে পারে। আপনাকে ঋণ পরিশোধ করতে হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়বে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৪

শুভ দিন: বুধবার

বৃষ রাশি

বৃষ রাশি

গত সপ্তাহে আপনার কোনও কাজ যদি অসম্পূর্ণ থেকে যায়, তাহলে এই সপ্তাহে তা সম্পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি ভালো কাটবে। সপ্তাহের শুরুটা ব্যবসায়ীদের খুব ভালো হবে। তাদের ভালো লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাবা-মায়ের সঙ্গে এই সময়টা খুব ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৬

শুভ দিন: রবিবার

মিথুন রাশি

মিথুন রাশি

যারা লভ ম্যারেজ করতে চান, এই সময়ের মধ্যে তারা পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারে। এই সময়ে অফিসের পরিবেশ ভালো থাকবে না। কাজের চাপ বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকেও চাপ আসবে। এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। কাজে বাধা আসবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। যাদের কিডনির রোগ আছে, এই সময়ের মধ্যে তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১০

শুভ দিন: সোমবার

কর্কট রাশি

কর্কট রাশি

চাকুরিজীবীদের এই সময়টা খুব ভালো কাটবে। এই সময়ে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি খুব মুগ্ধ হবেন। যারা পার্টনারশিপে নতুন ব্যবসা শুরু করতে চলেছেন, এই সময়ের মধ্যে তাদের পরিকল্পনাগুলি এগিয়ে যেতে পারে। আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনি যদি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে থাকেন, তবে কিস্তি পরিশোধে অবহেলা করবেন না। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালোবাসা ও একতা দেখা যাবে। এই সময়ে বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৮

শুভ দিন: শনিবার

সিংহ রাশি

সিংহ রাশি

সম্পত্তি সম্পর্কিত বিষয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। এই সময় ব্যবসায়ীদের আদালতে যেতে হতে পারে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। এই সময়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৬

শুভ দিন: সোমবার

কন্যা রাশি

কন্যা রাশি

চাকুরিজীবীদের এই সপ্তাহটি মোটামুটি কাটবে। আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক বিষয়ে একেবারেই তাড়াহুড়ো করবেন না। ঘরের পরিবেশ ভালো থাকবে। মা, বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৯

শুভ দিন: রবিবার

তুলা রাশি

তুলা রাশি

বিবাহিতদের এই সপ্তাহটি ভালো কাটবে। এই সময়ে আপনারা একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। আপনারা বেড়াতেও যেতে পারেন। অর্থের অভাবে আপনার কোনও কাজ মাঝপথে আটকে যেতে পারে। এই সময়ে অফিসে কাজের চাপ হালকা হবে। এই সপ্তাহে ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৫

শুভ দিন: বৃহস্পতিবার

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই সপ্তাহে খরচ বাড়তে পারে। চাকুরিজীবীরা অফিসে নিজের কাজে মনোযোগ দিন। নিজের কোনও কাজ অন্যের ওপর ছেড়ে দেবেন না। ব্যবসায়ীদের এই সপ্তাহটি খুব একটা ভালো কাটবে না। এই সময়ের মধ্যে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, আপনার কোনও গুরুত্বপূর্ণ চুক্তি মাঝপথে আটকে যেতে পারে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ১৯

শুভ দিন: মঙ্গলবার

ধনু রাশি

ধনু রাশি

শিক্ষার্থীদের এই সপ্তাহটি খুব ভালো কাটবে। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা সুখবর পেতে পারেন। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তারাও ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। যারা নিজস্ব বাড়ির স্বপ্ন দেখছেন, শীঘ্রই তাদের ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায় বৃদ্ধি হবে। এই সময় ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২

শুভ দিন: সোমবার

মকর রাশি

মকর রাশি

এই সময়ের মধ্যে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। সপ্তাহের মধ্যভাগে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনার সঞ্চিত পুঁজি আরও বাড়বে। চাকুরিজীবীরা প্রমোশন লেটার পেতে পারেন। ব্যবসায়ীরা সপ্তাহের শুরুতে ভাল আর্থিক লাভের করবেন। তবে এর পরে সময়টি ভালো কাটবে না। কাজে বড় বাধা আসতে পারে। পারিবারিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ৪

শুভ দিন: শুক্রবার

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তার অভাবে সমস্যায় পড়বেন। সহকর্মীদের সঙ্গেও সমন্বয়ের অবনতি ঘটতে পারে। ব্যবসায়ীরা এই সময়ের মধ্যে ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার ভালো সুযোগ পেতে পারেন। সপ্তাহের শেষে আপনি কাজ সংক্রান্ত ভালো খবর পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে এই সপ্তাহটি খুব রোমান্টিক কাটবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৭

শুভ দিন: বৃহস্পতিবার

মীন রাশি

মীন রাশি

অফিসে আপনার পারফরম্যান্স প্রশংসনীয় হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক সহযোগিতাও পাবেন। যারা অনলাইনে ব্যবসা করছেন, এই সপ্তাহে তাদের ভালো লাভ হবে। আপনার বিক্রি আরও বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এই সময়ের মধ্যে জীবনসঙ্গীর কাছ থেকে সুন্দর সারপ্রাইজ পেতে পারেন। স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২

শুভ দিন: মঙ্গলবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, February 12, 2023, 12:23 [IST]
X
Desktop Bottom Promotion